বুকে কষ্ট নিয়ে নির্বাচনের ফলাফল মেনে নিয়েছি: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক: জামায়াতে ইসলামী গঠনমূলক বিরোধী দল হিসেবে দায়িত্ব পালন করতে চায়। তাই বুকে কষ্ট নিয়ে হলেও তারা নির্বাচনের ফলাফল মেনে নিয়েছেন বলে মন্তব্য করেছেন দলটির আমির ও সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) পবিত্র মাহে রমজান উপলক্ষে সিলেট মহানগর জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে এক ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, সরকারি দল ও বিরোধী দল মিলেই একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। সরকার যদি দুর্নীতি ও অন্যায় বন্ধ করতে পারে, তাহলে পাঁচ বছরের মধ্যেই দেশ পরিপূর্ণভাবে বদলে যেতে পারে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এ সময় তিনি আরও বলেন, সরকার যদি সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় ব্যর্থ হয়, তাহলে এর ক্ষতি ভোগ করবে দেশের প্রায় ১৮ কোটি মানুষ।

ডা. শফিকুর রহমান বলেন, সরকারের ভালো কাজে পূর্ণ সমর্থন থাকবে। তবে কোনও অন্যায়, অপরাধ কিংবা দুর্নীতি হলে তার বিরুদ্ধে প্রতিবাদ করা হবে, প্রয়োজন হলে রুখে দেয়া হবে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

শেখ হাসিনা-জয়-পুতুলের তিন মামলার রায় ২৭

নিজস্ব প্রতিবেদক: পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি জমি বরাদ্দ নিতে অনিয়মে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে

যে দোয়ায় রুটিওয়ালার শেষ ইচ্ছাও পূরণ হলো

ইসতেগফার এমন এক ইবাদত, যা মানুষকে আল্লাহর কাছে ‘মুঝতাঝাবুদ দাওয়াহ’ হিসেবে কবুল করে নেয়। ‘মুঝতাঝাবুদ দাওয়াহ’ হলো এমন ব্যক্তি, যে ব্যক্তি দোয়া করতে দেরি; সে

সাগরে দ্বীপ দখল করল চীন, প্রতিবেশী দেশের সঙ্গে উত্তেজনা

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ চীন সাগরে একটি দ্বীপ দখল করেছে চীন। এ নিয়ে প্রতিবেশী দেশের সঙ্গে তাদের সম্পর্কে উত্তেজনা দেখা দিয়েছে। সোমবার (২৮ এপ্রিল) ব্রিটিশ সংবাদমাধ্যম

মাদ্রাসা শিক্ষা নিয়ে এম আকবর আলীর বক্তব্য ভাইরাল, উল্লাপাড়ায় সমালোচনা

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সাবেক সংসদ সদস্য এম আকবর আলীর মাদ্রাসা শিক্ষা সংক্রান্ত একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে

টানা দরপতনে আবার পাঁচ হাজারে ডিএসইএক্স, আস্থার সংকটে শেয়ারবাজার

নিজস্ব প্রতিবেদক: নতুন সরকার গঠনের পরও দেশের শেয়ারবাজারে স্থিতিশীলতা ফিরেনি। টানা দরপতন ও তারল্য সংকটের মধ্যে রোববার একদিনেই প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের ডিএসইএক্স সূচক

মৌলভীবাজার সীমান্তে অবৈধভাবে ১০৩ ভারতীয়র অনুপ্রবেশ

ডেস্ক রিপোর্ট: মৌলভীবাজারের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশে করেছে ১০৩ জন ভারতীয়। এর মধ্যে বিজিবির হাতে আটক হয়েছে ৭৩ জন। এ ঘটনার