বিশ্ব জলাতঙ্ক দিবসে সিরাজগঞ্জে প্রাণিসম্পদ বিভাগের সচেতনতামূলক কর্মসূচি

নজরুল ইসলাম: “জলাতঙ্ক নির্মূলে কাজ করি সবাই মিলে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব জলাতঙ্ক দিবস-২০২৫। দিবসটি উপলক্ষে জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের উদ্যোগে র‌্যালি, আলোচনা সভা এবং দিনব্যাপী ফ্রি ভ্যাকসিনেশন ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের হলরুমে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এ.কে.এম. আনোয়ারুল হক। শুরুতেই তিনি শুভেচ্ছা বক্তব্য রাখেন। এরপর সদর উপজেলা ভেটেরিনারী সার্জন ডা. মো. মেরাজ হোসেন মেসবাহ প্রজেক্টরের মাধ্যমে জলাতঙ্ক রোগের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি রোগটির সংক্রমণ, লক্ষণ, ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধের উপায় সম্পর্কে বিস্তারিত উপস্থাপন করেন।

আলোচনা সভায় জেলা ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তারা জলাতঙ্ক নির্মূলে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান। বক্তারা বলেন, জলাতঙ্ক এখনো একটি ভয়াবহ রোগ হলেও সময়মতো ভ্যাকসিন প্রদান করলে এ রোগ শতভাগ প্রতিরোধ করা সম্ভব। তাই পোষা প্রাণি ও পথকুকুরকে ভ্যাকসিন দেওয়ার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি।

আলোচনা শেষে জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের কাজিপুর মহাসড়কের ভাসানী মোড় (সমাজকল্যাণ মোড়) পর্যন্ত গিয়ে পুনরায় প্রাণিসম্পদ অফিসে এসে শেষ হয়। এরপর সদর উপজেলার প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে দিনব্যাপী বিনামূল্যে টিকা কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এ.কে.এম. আনোয়ারুল হক। তিনি বলেন, সরকার কর্তৃক এ জেলায় প্রথম পর্যায়ে ৬০০ কুকুর, বিড়াল ও অন্যান্য পোষা প্রাণির জন্য জলাতঙ্ক প্রতিরোধক ভ্যাকসিন সরবরাহ করা হয়েছে। আজ সারাদিন জেলা ও উপজেলার প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে দিনব্যাপী বিনামূল্যে টিকা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। চাহিদা অনুযায়ী এ কার্যক্রমের পরিধি আরও বাড়ানো হবে।

সার্বিক আয়োজনে প্রাণিসম্পদ বিভাগের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সেবা গ্রহীতা ও পোষা প্রাণির মালিকরা। তারা বলেন, বিনামূল্যে ভ্যাকসিন প্রদান কার্যক্রমে সাধারণ মানুষ উপকৃত হবে এবং এতে জলাতঙ্ক নির্মূলে বড় ধরনের সহায়ক ভূমিকা রাখবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপপরিচালক ডা. তোফাজ্জল হোসেন, জেলা ট্রেনিং অফিসার ডা. মোহাম্মদ সোহেল রানা।

এছাড়া আলোচনায় অংশ নেন সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আলমগীর হোসেন, তাড়াশ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আমিনুল ইসলাম, বেলকুচি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাজমুল হক, শাহজাদপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. বেল্লাল হোসেন, কাজিপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. দিদারুল আলমসহ জেলার সকল ভেটেরিনারি সার্জন ও প্রাণিসম্পদ কর্মকর্তারা। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা-কর্মচারী, উপজেলা ও ইউনিয়নের এআই টেকনেশিয়ান ও বিভিন্ন এলাকার খামারিরা।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

শক্তিশালী কালবৈশাখীর আভাস, ঝুঁকিতে ১৬ জেলা

নিজস্ব প্রতিবেদক দেশজুড়ে শক্তিশালী কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে। শুক্রবার রাত থেকে শনিবার দুপুরের মধ্যে এই পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন

অভিজিৎ হত্যা মামলায় যাবজ্জীবনপ্রাপ্ত ফারাবী জামিনে মুক্ত

নিজস্ব প্রতিবেদক: লেখক ও ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত শফিউর রহমান ফারাবী জামিনে মুক্তি পেয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি গাজীপুরের কাশিমপুর

সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক এমপি আব্দুল আজিজ র‍্যাবের হাতে গ্রেপ্তার

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসন থেকে দুই বারের নির্বাচিত আওয়ামী লীগের সাবেক এমপি অধ্যাপক ডা. মো.আব্দুল আজিজকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী র‍্যাব-২ আটক

পাবনার আতাইকুলায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান, অস্ত্র উদ্ধার, আটক-২

পাবনা প্রতিনিধি: পাবনার আতাইকুলা থানার লক্ষীপুর ইউনিয়নের চতরার বিলে অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। সোমবার দিবাগত রাতে অভিযান চালিয়ে একটা রিভলবারসহ বিপুল পরিমাণ অস্ত্র

বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ছাত্রদলের সভাপতির মৃত্যু

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: ইফতার মাহফিলকে কেন্দ্র করে সিরাজগঞ্জের এনায়েতপুরে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে আহত ছাত্রদল নেতা কবির হোসেন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এঘটনায় প্রতিবাদে রাজশাহী

সংবাদপত্র ও সংবাদকর্মীদের পাশে থাকার ঘোষণা জামায়াতের

ডেস্ক রিপোর্ট: ১৬ জুনকে সংবাদপত্রের কালো দিবস উল্লেখ করে গণমাধ্যম এবং এর কর্মীদের পাশে থাকার বার্তা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি