বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত সকাল ৯টায়

নিজস্ব প্রতিবেদক: তুরাগ নদের তীরে অনুষ্ঠিত ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপের আখেরি মোনাজাত আজ রোববার (২ জানুয়ারি) সকাল ৯টায় অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ড. নাজমুল করিম খান। শনিবার (১ ফেব্রুয়ারি) ইজতেমার পুলিশ কন্ট্রোল রুমের সামনে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান গাজীপুর মেট্রোপলিটনের পুলিশ কমিশনার।

আখেরি মোনাজাত পরিচালনা করবেন তাবলীগ জামাত বাংলাদেশের শীর্ষ মুরুব্বি ও কাকরাইল জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা জুবায়ের আহমেদ। মোনাজাত উপলক্ষ্যে এদিন ভোর ৬টা থেকে টঙ্গী-কামারপাড়া রোড, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে গাজীপুরের ভোগড়া বাইপাস মোড় এবং আবদুল্লাহপুর থেকে আশুলিয়ার বাইপাইল পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ থাকবে।

এছাড়া ময়মনসিংহ ও গাজীপুরগামী যানবাহনগুলোকে গাবতলী দিয়ে কোনাবাড়ী হয়ে এবং ময়মনসিংহ থেকে ঢাকাগামী যানবাহনগুলোকে ভোগড়া বাইপাস দিয়ে ৩০০ ফিট রাস্তা ব্যবহার করতে বলা হয়েছে। এসব সড়কে কোনো পণ্যবাহী যান চলবে না। তবে ইজতেমার কাজে সংশ্লিষ্ট সব ধরনের যান চলাচল করবে।

উল্লেখ্য, এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব হচ্ছে দুই ধাপে। এর মধ্যে ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত প্রথম ধাপের ইজতেমা। এ ধাপে অংশগ্রহণ করছেন ৪১ জেলা ও ঢাকার একাংশের মানুষ।

এরপর ৩ থেকে ৫ ফেব্রুয়ারি হবে দ্বিতীয় ধাপের ইজতেমা। তাতে অংশগ্রহণ করবেন ২২ জেলা ও ঢাকার বাকি অংশের মানুষ। দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত হবে ৫ ফেব্রুয়ারি। দ্বিতীয় পর্বের ইজতেমা হবে ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

নতুন মহামারির শঙ্কায় বিশ্ব, কতটা ঝুঁকিতে বাংলাদেশ

ঠিকানা টিভি ডট প্রেস: করোনা মহামারি পর বিশ্বে নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে দ্য হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি)। চলতি জানুয়ারির শুরুতে পূর্ব এশিয়ার দেশ চীনে প্রথম এর

সাদাপাথর লুটের ঘটনায় দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হাইকোর্টে রিট

নিজস্ব প্রতিবেদক: সিলেটে ভোলাগঞ্জের সাদাপাথর লুটের ঘটনা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী মীর কে এম নুরুন্নবী

বেলকুচিতে ‘৩৬ জুলাই বিপ্লব’ স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল

সিরাজগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত ‘৩৬ জুলাই’ মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জের বেলকুচিতে বিপ্লবের শহীদ ও আহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রাষ্ট্রপতি হবেন খালেদা জিয়া, প্রধানমন্ত্রী তারেক রহমান: লালু

নিজস্ব প্রতিবেদক: বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক এমপি ও কৃষক দলের কেন্দ্রীয় নেতা হেলালুজ্জামান তালুকদার লালু বলেছেন, আল্লাহ যদি চান এবং দেশের মানুষ যদি আমাদের ওপর আস্থা

আবুধাবিতে লটারি জিতে বাংলাদেশি ইলেকট্রিশিয়ানের ভাগ্যে ৭৭ কোটি টাকা!

অনলাইন ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে বিগ টিকিট সিরিজ ২৭৬-এ লটারি জিতে ২৫ মিলিয়ন দিরহাম (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৭ কোটি ৫০ লাখ টাকা) পুরস্কার পেয়েছেন বাংলাদেশি

১৩৩ অধ্যাদেশের চূড়ান্ত সিদ্ধান্ত কাল: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটি, যা অন্তর্বর্তী সরকারের সময়ে জারি হওয়া ১৩৩টি অধ্যাদেশ যাচাই-বাছাই করছে, আগামীকাল রোববার তৃতীয় দফায় বৈঠকে বসবে। বৈঠকটি রাত