বিধানসভা থেকে বরখাস্ত শুভেন্দু

অনলাইন ডেস্ক: ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ও পশ্চিমবঙ্গের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীকে বিধানসভা থেকে বরখাস্ত করা হয়েছে।

সোমবার ( ১৭ ফেব্রুয়ারি), তিনিসহ বিজেপির চার এমপিকে বরখাস্ত করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এই সময়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বিরোধী দলের নেতা শুভেন্দুসহ চর বিজেপি এমপিকে বিধানসভা থেকে এক মাসের জন্য বরখাস্ত করা হয়েছে। এ নিয়ে চতুর্থবারের মতো বরখাস্ত হলেন শুভেন্দু। তবে এ সিদ্ধান্তের বিরুদ্ধে আগামীকাল থেকে বিধানসভার বাইরে কর্মসূচির ঘোষণা দিয়েছেন তিনি।

শুভেন্দু ছাড়াও বরখাস্ত হওয়া বাকি এমপিরা হলেন- বঙ্কিম ঘোষ, বিশ্বনাথ কারক এবং অগ্নিমিত্রা পাল। আবারও শিকলে বেঁধে ভারতীয়দের ফেরত পাঠালেন ট্রাম্প এই সময় জানিয়েছে, বিধানসভায় বাজেট অধিবেশন চলছিল। গত সপ্তাহে রাজ্যের পক্ষ থেকে অর্ধবছরের বাজেট পেশ করা হয়েছে। এখন বাজেটের ওপর আলোচনা চলবে। সোমবার বিধানসভার অধিবেশন শুরু হলে হট্টগোল শুরু হয়।’

রীতিমতো তা একপর্যায়ে তর্কাতর্কিতে রূপ নেয়। এ সময় ওয়েলে নেমে বিক্ষোভ দেখান বিরোধী দলনেতা। অধিবেশনকক্ষে কাগজ (বিধানসভার কার্যসূচি) ছিঁড়ে বিক্ষোভ করেন তিনি। পরে ওয়াকআউট করেন বিজেপির এমপিরা।

আনন্দবাজার জানিয়েছে, এ ঘটনায় তৃণমূলের পক্ষ থেকে শুভেন্দুসহ চার এমপিকে বরখাস্তের প্রস্তাব জানানো হয়। পরে এ প্রস্তাবের ওপর ভোটাভুটি হয়। বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানান, ভোটাভুটির মাধ্যমে সবার সম্মতিক্রমে শুভেন্দুসহ চারজনকে বরখাস্ত করা হয়েছে। এর আগে কয়েক দফায় বরখাস্ত হয়েছিলেন শুভেন্দু। ২০২২ সালে প্রথমে তাকে পাঁচ মাস, পরে এক মাস, এরপর আবার দুই মাস করে মোট আট মাস তাকে বিধানসভার বাইরে রাখা হয়েছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

টাঙ্গাইলে মাদী নৃত্য তিনটি সাংবাদিক সংগঠনের পরিচিতি অনুষ্ঠান

জহুরুল ইসলাম, স্টাফ রিপার্টার: টাঙ্গাইলে আদিবাসী সম্প্রদায়ের মাদী নৃত্য ও গানের মধ্যে দিয়ে তিনটি সাংবাদিক সংগঠনের পরিচিতি ও বনভোজন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) দিনভর টাঙ্গাইলের

ভূমিকম্প-সুনামির পর অগ্ন্যুৎপাত: সক্রিয় হলো রাশিয়ার ক্ল্যুচেভস্কয় আগ্নেয়গিরি

অনলাইন ডেস্ক: রাশিয়ার কামচাটকা উপদ্বীপে শক্তিশালী ভূমিকম্প ও সুনামির পর এবার অগ্ন্যুৎপাত শুরু হয়েছে ক্ল্যুচেভস্কয় আগ্নেয়গিরিতে। বিশ্বের অন্যতম সক্রিয় ও উচ্চতম এই আগ্নেয়গিরির ঢাল বেয়ে

পাঁচ ইসলামী ব্যাংক একীভূত করার প্রস্তাব উপদেষ্টা পরিষদে অনুমোদন

নিজস্ব প্রতিবেদক: পাঁচ ইসলামী ব্যাংককে একীভূত করে শরীয়াহভিত্তিক ইউনাইটেড ইসলামী ব্যাংক গঠনের প্রস্তাব অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার (৯ অক্টোবর) উপদেষ্টা পরিষদের বৈঠকে নীতিগতভাবে এ

ভারতকে হারিয়ে ১৮ কোটি মানুষকে খুশি করেছি

ক্রীড়া প্রতিবেদক: ২২ বছর পর মঙ্গলবার রাতে ভারতের বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ। ২০০৩ সালের পর এই প্রথম বাংলাদেশের কাছে ১-০ ব্যবধানে হারল ভারতীয় ফুটবল দল।

ইতালি যাওয়া হলো না সেই বিড়াল ক্যান্ডির

নিজস্ব প্রতিবেদক: মুন্সীগঞ্জের এক পরিবারের আদরের পোষা বিড়াল ‘ক্যান্ডি’কে নিজেদের সঙ্গে করে ইতালি নেওয়ার চেষ্টা এবারের মতো সফল হয়নি। চার বছর ধরে পরিবারের সদস্যের মতো

সংসদ ভবন এলাকায় সংঘর্ষ থেমেছে, অবস্থান নিয়েছে সেনাবাহিনী

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় পুলিশের সঙ্গে ‘জুলাই যোদ্ধাদের’ সংঘর্ষ থেমেছে। কয়েক দফা সংঘর্ষের পর বেলা আড়াইটার দিকে ‘জুলাই যোদ্ধারা’ সংসদ ভবন এলাকা ছেড়ে