বিক্ষোভের মুখে নেপালের প্রধানমন্ত্রীর পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক: সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ ও দুর্নীতির প্রতিবাদে বিক্ষোভে সহিংসতায় অন্তত ১৯ জন নিহত হওয়ার প্রেক্ষাপটে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি পদত্যাগ করেছেন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে তিনি পদত্যাগের ঘোষণা দেন। খবর বিবিসি।

অলির সচিবালয় থেকে জানানো হয়েছে, চলমান সংকটের সংবিধানসম্মত সমাধানের পথ সুগম করতেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

এর আগে মঙ্গলবার ভোর থেকে রাজধানী কাঠমান্ডুসহ সারা নেপালে বিক্ষোভ চলতে থাকে। উত্তেজিত জনতা অলিসহ একাধিক শীর্ষ নেতার বাসভবন ও রাজনৈতিক দলগুলোর কার্যালয়ে হামলা চালায়। হামলার শিকার হন সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবাও।

সিভিল সার্ভিস হাসপাতালের নির্বাহী পরিচালক মোহন রেগমি জানিয়েছেন, ওইদিনের সংঘর্ষে অন্তত দুজন নিহত হয়েছেন এবং আহত আরও ৯০ জন চিকিৎসাধীন আছেন।

সংকট নিরসনে পদত্যাগের আগে অলি সর্বদলীয় বৈঠকের আহ্বান জানান। তিনি এক বিবৃতিতে বলেন, দেশের সংকটের সমাধান একমাত্র আলোচনার মাধ্যমেই সম্ভব। সহিংসতা কোনোভাবেই দেশের স্বার্থে ভালো নয়, শান্তিপূর্ণ ও আলোচনাভিত্তিক সমাধানই এখন প্রয়োজন।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

আসছে তীব্র শৈত্যপ্রবাহ, তাপমাত্রা নামতে পারে ৪ ডিগ্রিতে

নিজস্ব প্রতিবেদক: শীত মৌসুমে তীব্র ঠাণ্ডার মুখোমুখি হতে যাচ্ছে দেশ। মৌসুমি পূর্বাভাসে এমনটাই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সরকারি সংস্থাটি জানিয়েছে, ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত তিন মাসে দেশে

সরকারের পদত্যাগ দাবিতে আ.লীগের লিফলেট বিতরণ করলেন বিসিএস ক্যাডারের কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বিসিএস শিক্ষা ক্যাডারের ৩১তম ব্যাচের কর্মকর্তা ও লালমনিরহাটের পাটগ্রামের সরকারি জসমুদ্দিন কাজী আব্দুল গণি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মুকিব মিয়া অন্তর্বর্তী সরকারের

সামাজিক ব্যবসা, যুবশক্তি ও প্রযুক্তিকে টেকসই ভবিষ্যতের চাবিকাঠি হিসেবে দেখছেন: ইউনূস

অনলাইন ডেস্ক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, সামাজিক ব্যবসা, যুবশক্তি ও প্রযুক্তিই টেকসই ভবিষ্যত নির্মাণের মূল চাবিকাঠি। সোমবার নিউইয়র্কে

জামায়াতে যোগদান করলেন ৪ হিন্দু ধর্মাবলম্বী

ডেস্ক রিপোর্ট: পিরোজপুরের ইন্দুরকানীতে হিন্দু সম্প্রদায়ের চারজন বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। গতকাল মঙ্গলবার পলাশ কান্তি মন্ডল ও রবিন ডাকুয়াসহ ওই চারজন প্রাথমিক সদস্য ফরম

সিরাজগঞ্জে মিথ্যা সংবাদ প্রচারে ডিলারশীপ বাতিলের ষড়যন্ত্রের অভিযোগ

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর উপজেলার চন্দ্রকোনা বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ডিলারশীপ পাওয়া মোছা: বিপাশা ইয়াসমিন এক সংবাদ সম্মেলনে তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অপপ্রচারের তীব্র প্রতিবাদ

বিদায়ী বৈঠকে সচিবদের ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষে প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বিদায়ী বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এ সময় সরকার পরিচালনায় সহযোগিতার জন্য সব মন্ত্রণালয়