বিএনপিতে যোগ দিলেন এনসিপি ও আ. লীগের শতাধিক নেতাকর্মী

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার দাউদকান্দিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ও আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন। জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) পৌরসভার প্রধান সমন্বয় মো. মহাসিন ভূঁইয়া ও আওয়ামী লীগ নেতা মো. সাকিব আহমেদের নেতৃত্বে তারা বিএনপিতে যোগ দেন।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত সাড়ে ১০টায় দাউদকান্দি পৌর সদরের বিএনপির দলীয় কার্যালয়ে এসে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেনের সঙ্গে হাত মিলিয়ে তারা দলে যোগ দেন।

যোগদানকারী এনসিপি নেতা মো. মহাসিন ভূঁইয়া ও সাবেক আওয়ামী লীগ নেতা সাকিব আহমেদ বলেন, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন ও বিএনপির ধানের শীষ মার্কায় আস্থা রেখে আমরা বিএনপিতে যোগ দিয়েছি।

আশা করছি, বিএনপির নেতৃত্বে একটি গণতান্ত্রিক ও জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। এ সময় দাউদকান্দি পৌর বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকারের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন দাউদকান্দি পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সওগাত চৌধুরী পিটার, যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর মোস্তাক সরকার, সদস্যসচিব কাউসার আলম সরকার, পৌর যুবদলের আহ্বায়ক শরীফ চৌধুরী, দাউদকান্দি উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, ৪ নং ওয়ার্ড সভাপতি মোস্তফা সরকার, দাউদকান্দি উপজেলা যুবদলের সদস্যসচিব রোমান খন্দকার ও পৌর জাসাসের আহবায়ক মোল্লা সোহেল প্রমুখ।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করলো রোভার স্কাউটস 

নিজস্ব প্রতিবেদক: ‘আসুন মানবতার পাশে দাঁড়াই এবং একসাথে সহানুভূতির হাত বাড়াই’ এই শ্লোগানে আহবান জানিয়ে রাজশাহীর শীতের তীব্রতায় বিধ্বস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে রাজশাহী পলিটেকনিক

সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় ১০০তম স্থানে বাংলাদেশ, ভিসা ছাড়া ৩৮টি দেশ ভ্রমণ

ডেস্ক রিপোর্ট: বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় গত বছরের চেয়েও ছয় ধাপ পিছিয়ে ১০০তম স্থানে উঠে এসেছে বাংলাদেশ। বর্তমানে বাংলাদেশের পাসপোর্টধারীরা বিশ্বের ৩৮টি দেশে ভিসা

ডিবি হেফাজত থেকে ছাড়া পেলেন সাংবাদিক সোহেল

নিজস্ব প্রতিবেদক: গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজত থেকে ছাড়া পেয়েছেন সাংবাদিক মিজানুর রহমান সোহেল। তিনি দৈনিক ভোরের কাগজের অনলাইন হেড এবং অনলাইন এডিটর অ্যালায়েন্সের সেক্রেটারি হিসেবে দায়িত্ব

চাঁদা দাবি করায় বগুড়ায় জনতার হাতে পুলিশ কনস্টেবল আটক, উদ্ধার করল সেনাবাহিনী

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার শাজাহানপুরে চাঁদা দাবি এবং হয়রানির অভিযোগে রুহুল আমিন (৩২) নামে এক পুলিশ কনস্টেবলকে জনতা আটক করে গণধোলাই দিয়েছে। পরে খবর পেয়ে সেনাবাহিনী

পলাতক ৮৭ পুলিশ কর্মকর্তা, রেড নোটিশে সাড়া দিচ্ছে না ইন্টারপোল

নিজস্ব প্রতিবেদক: জুলাইয়ের গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই আত্মগোপনে ডিআইজি, এসপিসহ বিভিন্ন পর্যায়ের ৮৭ পুলিশ কর্মকর্তা। তারা সবাই বিগত আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ

সরকার পতনের পর ‘পলায়ন’: ১৩ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা সাময়িক বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সরকারের পতনের পর কর্মস্থলে অনুপস্থিত থাকা ১৩ জন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করেছে সরকার। বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন তিনজন