বান্দরবানে পুলিশ সদস্যের আত্মহত্যা

বান্দরবান প্রতিনিধি: বান্দরবান শহরের পুলিশ লাইনের ৪ তলা ভবন থেকে লাফ দিয়ে রাশেদুল ইসলাম (২৮) নামে এক পুলিশ সদস্য আত্মহত্যা করেছে।

শনিবার (৬ আগষ্ট) সন্ধ্যায় শহরের বালা ঘাটা পুলিশ লাইনের ব্যারাকে এই ঘটনা ঘটে।

জানা যায়, ভবন থেকে লাফ দিলে মুমুর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসক অবস্থার অবনতি দেখে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হলে সেখানে তার মৃত্যু হয়। ৪ তলা থেকে লাফ দেওয়ার সময় তার দুই পাও ভেঙ্গে যায়।

নিহত পুলিশ সদস্য রাশেদুল ইসলাম জামালপুর জেলার শরীষা বাড়ী উপজেলার আব্দুস ছালাম এর ছেলে এবং তিনি বান্দরবান পুলিশ লাইনে কর্মরত ছিলেন।

পুলিশ জানায়,কনস্টেবল রাশেদুল ইসলাম দীর্ঘ দিন ধরে মানসিক ভাবে অসুস্থ। পুলিশ লাইন হাসপাতালে তার চিকিৎসা চলছিল।

এ বিষয়ে বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম বলেন,এই পুলিশ সদস্য আগে থেকেই অসুস্থ ছিল। পুলিশ লাইনের হাসপাতালে তার উন্নত চিকিৎসা চলছিল।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

প্রধান উপদেষ্টার সঙ্গে মার্কিন বিজনেস কাউন্সিলের বৈঠক অনুষ্ঠিত, আলোচনায় শুল্ক প্রসঙ্গ

নিজস্ব প্রতিবেদক: চলতি মাসের শুরুতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের মতো ১০০টি দেশের উপর চড়া শুল্ক আরোপের ঘোষণা দেন। বৃহৎ রপ্তানি বাজারে এমন বাণিজ্যের বাধার

ইয়াং টাইগার চ্যাম্পিয়ন সিরাজগঞ্জ ক্রিকেট দলকে সংবর্ধনা

সিরাজগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজিত ‘ইয়াং টাইগার চ্যালেঞ্জ ট্রফি ২০২৫’-এ চ্যাম্পিয়ন হওয়া সিরাজগঞ্জ জেলা ক্রিকেট দলকে সংবর্ধনা দিয়েছেন জেলার ক্রীড়া সংগঠক ও প্রাক্তন

লালদিয়া চরে ৮০০ মিলিয়ন ডলার বিনিয়োগ: বাংলাদেশের অর্থনীতির জন্য একটি বড় মাইলফলক

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বন্দরের লালদিয়া চরে কনটেইনার টার্মিনালে প্রায় ৮০০ মিলিয়ন ডলার বিনিয়োগ হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বাংলাদেশ অর্থনৈতিক

আলীকদমে বন্ধুর গুলিতে প্রাণ গেল পর্যটক ত্বহার

বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের আলীকদম উপজেলায় স্থানীয়ভাবে তৈরি একনলা গাদাবন্দুক থেকে বের হওয়া গুলিতে ত্বহা বিন আমীন (২৪) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। অসাবধানতাবশত বন্ধুর গুলিতেই

সমঝোতার পথে বাধা গণভোটের দিনক্ষণ

নিজস্ব প্রতিবেদক: জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও আইনি ভিত্তি নিশ্চিত করতে ‘সংবিধান আদেশ’ এবং গণভোটের প্রস্তাব দিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। কমিশনের প্রস্তাব অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে

সলপের ঐতিহ্যবাহী ঘোল উৎপাদনে অনিয়ম, দুই কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলপ স্টেশন বাজারে ঘোল তৈরির দুটি কারখানায় ভেজাল দুধ ব্যবহার ও অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদনের অভিযোগে মোট ৫০ হাজার টাকা জরিমানা