বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে স্বামীকে ছাড়িয়ে আনব: সাজ্জাদের স্ত্রী

নিজস্ব প্রতিবেদক: ঢাকা থেকে চট্টগ্রামের সন্ত্রাসী সাজ্জাদ হোসেনকে গ্রেপ্তারের পর প্রতিক্রিয়া জানিয়ে তাঁর স্ত্রী তামান্না শারমিনের বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ভিডিওতে তামান্না শারমিনকে বলতে শোনা যায়, ‘আমরা কাঁড়ি কাঁড়ি, বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে (স্বামী) নিয়ে আসব। যারা এই ঘটনা ঘটিয়েছে, তাদের ছাড় দেওয়া হবে না।’

ভিডিওতে ১৭ মামলার আসামি সাজ্জাদ হোসেনকে ১০ থেকে ১২ দিনের মধ্যে জামিনে ছাড়িয়ে আনবেন বলে জানান স্ত্রী তামান্না শারমিন। তিনি বলেন, ‘আমার জামাই গতকাল (শনিবার) রাতে গ্রেপ্তার হয়েছে, এতে হতাশ হওয়ার কিছু নেই। মামলা যখন আছে, গ্রেপ্তার হবেই। আপনারা যাঁরা ভাবতেছেন, আর কোনো দিন বের হবে না, তাঁদের জন্য এক বালতি সমবেদনা।’ প্রতিপক্ষকে হুমকি দিয়ে তিনি বলেন, ‘এত দিন আমরা পলাতক ছিলাম, এখন তোমাদের পলাতক থাকার পালা শুরু। খেলা শুরু হবে এখন।’

গতকাল রাত ১০টার দিকে ঢাকার একটি শপিং মলে ঘোরাঘুরি করার সময় সাজ্জাদকে আটক করে তেজগাঁও থানা–পুলিশ। এর আগে তাঁকে ধরতে গত ৩০ জানুয়ারি পুরস্কার ঘোষণা করেছিলেন চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার হাসিব আজিজ। এর আগের দিন নগরের বায়েজিদ বোস্তামী থানার ওসি আরিফুর রহমানকে ফেসবুক লাইভে এসে হুমকি দিয়েছিলেন সাজ্জাদ হোসেন।,

জানতে চাইলে নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (উত্তর) মোহাম্মদ জাহাংগীর আলম বলেন, দুর্ধর্ষ এই সন্ত্রাসী যাতে সহজে বেরিয়ে আসতে না পারে, সে জন্য সবাইকে সতর্ক থাকতে হবে। গ্রেপ্তারের পর সাজ্জাদকে চান্দগাঁও থানার একটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হলে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। পর্যায়ক্রমে বাকি সব মামলায় রিমান্ডের আবেদন করা হবে।

পুলিশ জানায়, সাজ্জাদ হোসেন বিদেশে পলাতক ‘শিবির ক্যাডার’ হিসেবে পরিচিত আরেক সন্ত্রাসী সাজ্জাদ আলীর অনুসারী হিসেবে পরিচিত। তাঁর বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও চাঁদাবাজির ১৭টি মামলা রয়েছে। গত বছরের আগস্ট থেকে অক্টোবরে আনিস, কায়সার ও আফতাব উদ্দিন নামের তিন বালু ব্যবসায়ীকে গুলি করে হত্যার মামলার আসামি তিনি।

জানা গেছে, গত বছরের ১৭ জুলাই চান্দগাঁও থানা–পুলিশ অস্ত্রসহ সাজ্জাদকে গ্রেপ্তার করে। পরের মাসের শুরুতে তিনি জামিনে বেরিয়ে আসেন। বায়েজিদ বোস্তামী থানাসংলগ্ন হাটহাজারীর শিকারপুরের মো. জামালের ছেলে তিনি। গত বছরের ৪ ডিসেম্বর নগরের অক্সিজেন এলাকায় পুলিশ ধরতে গেলে গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যান সাজ্জাদ। এতে পুলিশসহ পাঁচজন আহত হন।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

প্লাস্টিক হুংকার দিচ্ছে হয় আমরা থাকব, না হয় তোমরা

অনলাইন ডেস্ক: প্লাস্টিক ব্যবস্থাপনা ঠিক না থাকায় জীববৈচিত্র্য ধ্বংসের মুখে পড়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, ‘প্লাস্টিক এমন জিনিস হয়ে

টি–ব্যাগে অতিমাত্রায় ভারী ধাতু, স্বাস্থ্যঝুঁকিতে ভোক্তা

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে বিক্রি হওয়া জনপ্রিয় ব্র্যান্ডের টি–ব্যাগে সিসা, ক্যাডমিয়াম, পারদ, আর্সেনিক ও ক্রোমিয়ামের মতো ভারী ধাতু নিরাপদ সীমার চেয়ে অনেক বেশি পরিমাণে পাওয়া

এসএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বনে এক পরীক্ষার্থী বহিষ্কার

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের চৌহালীতে চলমান মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় অসদুপায় অবলম্বন করার দায়ে একজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। আজ মঙ্গলবার উপজেলার খাষকাউলিয়া বালিকা উচ্চ

ঢাকায় আজহারীর মাহফিল কাল, বিশাল প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক: বিভাগভিত্তিক মাহফিলের অংশ হিসেবে ঢাকার নবাবগঞ্জে মাহফিল করবেন ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারী। আজ শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়ে বিষয়টি নিশ্চিত

ফেসবুক-ইনস্টাগ্রামের যে সুবিধা মিলবে হোয়াটসঅ্যাপে

ঠিকানা টিভি ডট প্রেস: ফেসবুক ও ইনস্টাগ্রামের সঙ্গে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট যোগ করার সুযোগ চালু করবে প্রতিষ্ঠাতা মেটা। এর ফলে ফেসবুক ও ইনস্টাগ্রামের কিছু সুবিধা পাওয়া

পাকিস্তানের হামলায় ভারতে নিহতের সংখ্যা বেড়ে ১৫

অনলাইন ডেস্ক: পাকিস্তানের হামলায় ভারত শাসিত কাশ্মীরে নিহতের সংখ্যা বেড়ে ১৫ জন হয়েছে। আহত হয়েছে ৪৩ জন। বুধবার ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, গোলাবর্ষণের লক্ষ্যবস্তু ছিল ভারতের