বাড়ল এলপি গ্যাসের দাম, ১২ কেজি সিলিন্ডার ১৪৫৯ টাকা

নিজস্ব প্রতিবেদক: দেশে ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আবার বেড়েছে। এখন থেকে ১২ কেজির এলপিজি সিলিন্ডার কিনতে ১ হাজার ৪৫৯ টাকা লাগবে। এই গ্যাসের আগের দাম ছিল ১ হাজার ৪৫৫ টাকা। সে হিসাবে ১২ কেজির সিলিন্ডারের দাম বাড়ল ৪ টাকা।

আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ এবং সংশ্লিষ্ট প্রজ্ঞাপন ও আদেশ অনুযায়ী লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ওপর আরোপিত মূল্য সংযোজন করের (মুসক) হার পরিবর্তনের ফলে জানুয়ারি মাসের জন্য এলপিজির নতুন মূল্য ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন জানিয়েছে, আজ সন্ধ্যা ৬টা থেকে নতুন দাম কার্যকর হবে।

এলপিজি তৈরির মূল উপাদান প্রোপেন ও বিউটেন আমদানি করে বাংলাদেশ। সৌদি আরবের প্রতিষ্ঠান আরামকো এর দাম নির্ধারণ করে। একে ভিত্তি করে দেশে এলপিজির দাম সমন্বয় করে বিইআরসি।

ঘোষণা অনুযায়ী, গ্রাহক পর্যায়ে প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৪৫৯ টাকা, যা মাসের শুরুতে নির্ধারণ করা হয়েছিল ১ হাজার ৪৫৫ টাকায়। এছাড়া বেসরকারি এলপিজির রিটেইলার পয়েন্টে ভোক্তাপর্যায়ে মূসকসহ প্রতি কেজি গ্যাসের দাম ১২১ টাকা ৫৬ পয়সা ও রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহ করা গ্যাসের দাম ১১৭ টাকা ৮১ পয়সা নির্ধারণ করা হয়েছে।

গাড়িতে ব্যবহৃত এলপিজির (অটো গ্যাস)। নতুন দাম নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ৬৭ টাকা ২৭ পয়সা, যা আগে ছিল ৬৬ টাকা ৭৮ পয়সা।

এদিকে, গত বছরের অক্টোবর, সেপ্টেম্বর, আগস্ট ও জুলাই মাসেও এলপিজির পাশাপাশি অটোগ্যাসের দাম বাড়িয়েছিল বিইআরসি। অক্টোবর মাসে ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের মূসকসহ দাম প্রতি লিটার ৬৬ টাকা ৮৪ পয়সা, সেপ্টেম্বরে ৬৫ টাকা ২৬ পয়সা, আগস্টে ৬৩ টাকা ২১ পয়সা ও জুলাইতে নির্ধারণ করা হয়েছিল ৬২ টাকা ৭০ পয়সা।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জে আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা

নিজস্ব প্রতিবেদক সিরাজগঞ্জে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগে কুষ্টিয়ার সংসদ সদস্য ও জামায়াত নেতা মুফতি আমির হামজার বিরুদ্ধে

প্রথমবার জামায়াতের কোনো আমিরের বইমেলা পরিদর্শন

নিজস্ব প্রতিবেদক: জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান দলের কেন্দ্রীয় ও ঢাকা মহানগর কমিটির নেতাদের নিয়ে একুশে বইমেলা পরিদর্শন করেছেন। স্বাধীনতা লাভের পর এই প্রথম জামায়াতের কোনো

বাংলাদেশ আগামী ২০ বছর অরাজকতার মধ্যে দিয়ে যাবে: রুমিন ফারহানা

ডেস্ক রিপোর্ট: ব্যারিস্টার রুমিন ফারহানা সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলের আয়োজিত টক শোতে অংশ নিয়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তাঁর মতামত প্রকাশ করেছেন। তিনি বলেন,

পৌর এলাকার ৭নং ওয়ার্ডের ছাত্র নেতা কাজলের ধানের শীষে ভোট চেয়ে ব্যাপক লিফলেট বিতরণ

নজরুল ইসলাম: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সফল মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে ধানের শীষ প্রতীকে বিজয়ী করার লক্ষ্যে সিরাজগঞ্জে

এপ্রিলে সড়কে ৫৯৩ দুর্ঘটনা, প্রাণ গেছে ৫৮৮ জনের

নিজস্ব প্রতিবেদক: এপ্রিল মাসে সারা দেশে সড়কে ৫৯৩টি দুর্ঘটনায় ৫৮৮ জন নিহত এবং আহত হয়েছেন ১ হাজার ১২৪ জন। এ হিসাব অনুযায়ী এপ্রিলে প্রতিদিন গড়ে নিহতের

হবিগঞ্জে গৃহবধূকে গলা কেটে হত্যা, দেবর পলাতক

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ সদর উপজেলার পইল গ্রামে এক গৃহবধূকে গলা কেটে নির্মমভাবে হত্যা করা হয়েছে। রোববার (২৭ জুলাই) সন্ধ্যায় নিজ ঘর থেকে আলম বেগম (৩০)