বাগেরহাটে পুলিশ রিমান্ডে অসুস্থ হয়ে আসামির মৃত্যু

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে একাধীক মামলার আসামী মোজাফফর (২৬) নামের এক আসামী রিমান্ডে থাকা অবস্থায় অসুস্থ্য হয়ে পরলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

শুক্রবার সকাল ৮টায় বাগেরহাট জেলা সদর ২৫০ শয্যা হাসপাতালে তার মৃত্যু হয়। সুরতহাল ও আইনগত প্রক্রিয়া শেষে এই আসামীর ময়নাতদন্তের প্রস্তুতি চলছে। মৃত মোজাফফর (২৬) বাগেরহাট জেলার রামপাল উপজেলার ভাগা এলাকার জুনা ছেলে।

পুলিশ জানায়, গেল ১৮ সেপ্টেম্বর রাখালগাছি এলাকায় বৈদ্যুতিক তার, ট্রান্সফরমারসহ বিভিন্ন যন্ত্রাংশ চুরি সন্দেহ মোজাফফরসহ চারজনকে স্থানীয় জনসাধারন আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। পরে ওইদিনই তাকে (বাগেরহাট সদর থানা মামলা নম্বর ০১, তারিখ ০১/০৭/২৫ ধারা-৩৭৯ পেনাল কোড) চুরির মামলায় আদালতে সোপর্দ করা হয়। আদালত তাদেরকে কারাগারে প্রেরণের আদেশ দেন এবং পুলিশ রিমান্ডের করলে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) আসামীদের একদিনের রিমান্ড আবেদন মঞ্জুর করে আদালত। এক দিনের রিমান্ডে সদর থানায় থাকা অবস্থায়, শুক্রবার সকালে আসামী মোজাফফর অসুস্থ্য হয়ে পড়লে অন্য আসামীরা পুলিশকে জানায়।

শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে পুলিশ মোজাফফরকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।তবে দুপুর ১২টা পর্যন্ত মৃত মোজাফফরের কোন স্বজনকে পাওয়া যায়নি।

হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক এসকে সোহেলুর রহমান বলেন, সকালে দায়িত্বরত চিকিৎসক পুলিশের নিয়ে আসা রোগীকে চিকিৎসা সেবা দেন। ইসিজি করে দেখা যায় তার গুরুত্বর হার্টএ্যাটাক হয়েছে। এ কারণে তাকে খুলনায় স্থানান্তর করতে বলা হয়েছিল। কিন্তু এর মধ্যেই সকাল ৮টার দিকে তার হৃদযন্ত্রের ক্রীড়া বন্ধ হয়ে যায়। চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

বাগেরহাটের পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান বলেন, রিমান্ডের আসামী মোজাফফরের নামে চারটি মামলা রয়েছে। সকালে অসুস্থ্য হয়ে পড়লে পুলিশ সদস্যরা তাকে হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নির্বাহী ম্যাজিষ্ট্রেট এসেছেন, সুরতহালসহ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তার ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জে নারীর নিরাপত্তা ও উন্নয়নে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি:শামা ওবায়েদ

সিরাজগঞ্জ প্রতিনিধি: বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) শামা ওবায়েদ বলেছেন, নারীর নিরাপত্তা বৃদ্ধি, শিক্ষা সম্প্রসারণ ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নকে ভবিষ্যৎ রাষ্ট্রপরিচালনায় অগ্রাধিকার দেওয়া হবে। তিনি

ফেনীতে জামায়াত আমিরকে জড়িয়ে ধরে কাঁদলেন জুলাই শহীদদের মা-বাবা

নিজস্ব প্রতিবেদক: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে কাছে জড়িয়ে ধরলেন চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ হওয়া পরিবারের মা-বাবা সহ পরিবারোর সদস্যরা। এসময় হৃদয়বিদারক দৃশ্যপট তৈরি হয়।

ঝড়ে ভেঙে পড়া ডালে শিক্ষকের মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে ঝড়ের রাতে ইউক্যালিপটাস গাছের ডাল ভেঙে পড়ে আরশেদুল ইসলাম রিন্টু (৪৮) নামে এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। শুক্রবার (৬ জুন) রাত

গাজা যুদ্ধ বন্ধের দাবিতে ইসরায়েলজুড়ে বিক্ষোভ

অনলাইন ডেস্ক: গাজা যুদ্ধ বন্ধ এবং হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তির দাবিতে ইসরায়েলের বিভিন্ন শহরে হাজারো মানুষ বিক্ষোভে অংশ নিয়েছেন। রবিবার সবচেয়ে বড় সমাবেশ অনুষ্ঠিত

হাসনাত-সারজিসের স্থায়ী বহিষ্কারের চিঠি,যা জানা গেল

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), থেকে কেন্দ্রীয় কমিটির মূখ্য সমন্বয়ক দক্ষিণাঞ্চল হাসনাত আবদুল্লাহ ও মূখ্য সমন্বয়ক উত্তরাঞ্চল সারজিস আলমকে সংগঠন থেকে স্থায়ী বহিষ্কারের একটি

সিরাজগঞ্জে হযরত ফাতেমা (রা.) এর জীবনীর উপর আলোচনা সভা অনুষ্ঠিত   

লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জে জান্নাতে নারীদের নেত্রী হযরত ফাতেমা (রা.) এর জীবনীর ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জ এর আয়োজনে জেলা