বাংলাদেশে গ্রহণযোগ্য নির্বাচন হোক এটা ভারত চায় না : মাহমুদুর রহমান

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন হোক, এটা ভারত চায় না বলে বলে মন্তব্য করেছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান।

তিনি বলেছেন, দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে জনগণের অভিপ্রায় প্রতিফলিত হবে, যা ভারতের স্বার্থের পরিপন্থী। আর এ কারণেই প্রতিবেশী দেশটি (ভারত) বাংলাদেশে অস্থিরতা বজায় রাখতে আগ্রহী।

শনিবার (২৭ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে ইলেকশন ওয়ার্কিং অ্যালায়েন্স ও ফেয়ার ইলেকশন অ্যাডভাইজরি কমিটি আয়োজিত ‘আগামী জাতীয় নির্বাচন ও বাংলাদেশের ভবিষ্যৎ’ শীর্ষক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভারতীয় আগ্রাসন মোকাবিলা করাকে বাংলাদেশের অন্যতম চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে মাহমুদুর রহমান বলেন, ‘তারা চায় না বাংলাদেশে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন হোক। আমি অনেকবার বলেছি এটা নিয়ে অনেক সময় জুলাই যোদ্ধারা আমাকে ভুল বুঝেছে। আমি বলতাম যে বাংলাদেশে একটা ফ্রি-ফেয়ার ও গ্রহণযোগ্য নির্বাচন ভারতের স্বার্থের বিরুদ্ধে।’

তিনি আরও বলেন, নির্বাচন হয়ে গেলে এবং সত্যি সত্যি যদি জনগণের অভিপ্রায় এতে প্রতিফলিত হয়, তাহলে পরে সেই সরকারের সময় বাংলাদেশে ভারতীয় অপকর্মগুলো করা কঠিন হয়ে যাবে। আন্তর্জাতিকভাবেও ভারত এর মধ্যে চাপে পড়বে। কাজেই বাংলাদেশে যদি একটা অস্থিরতা থাকে, তাহলে ভারতের জন্য সুবিধা।

অন্তর্বর্তী সরকারকে ‘বয়স্ক হলেও অনভিজ্ঞ’ উল্লেখ করে মাহমুদুর রহমান বলেন, ‘আমি মনে করি একজন লিডারের প্রধান দায়িত্ব হচ্ছে সিদ্ধান্ত নেওয়া। সিদ্ধান্ত নিলে আপনার ভুল হতে পারে, কিন্তু সিদ্ধান্ত নিতে হবে। এই সরকার যেন অনেকটা এরকম মনোভাব– আচ্ছা দেখি না, সময় চলে যাক, টাইম ইজ বেস্ট হিলার।’

আগামী ছয় সপ্তাহের মধ্যে সরকার একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে পারবে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেন তিনি। রাজনৈতিক দলগুলোর সমালোচনা করে তিনি বলেন, জুলাই বিপ্লবের পর দলগুলোর মধ্যে শুভ বুদ্ধির উদয় হবে বলে আশা করলেও এখনো সবাই পুরোনো সংকীর্ণ চিন্তাধারার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। একে তিনি ‘জাতির দুর্ভাগ্য’ হিসেবে অভিহিত করেন।,

রাজনৈতিক দলগুলোর কাছ থেকে সুনির্দিষ্ট অঙ্গীকার আদায়ের জন্য নাগরিক সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান মাহমুদুর রহমান। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোকে ‘সিটিজেন চার্টার’ দেওয়ার জন্য বলতে হবে। সেখানে দলগুলো অঙ্গীকার করবে যে তারা নির্বাচনে জাল ভোট দেবে না বা কেন্দ্র দখল করবে না। শেখ হাসিনার পরিণতির কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, শিক্ষা না নিলে ইতিহাসের আস্তাকুঁড়ে ঠাঁই হবে।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন–অবসরপ্রাপ্ত সচিব ও সাবেক রাষ্ট্রদূত আবদুল মোতালেব সরকার, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. গোলাম রহমান ভুঁইয়া, সাবেক সিনিয়র সচিব ড. খ. ম কবিরুল ইসলাম এবং ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন।

এছাড়া আমার বাংলাদেশ (এবি) পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক নাসরীন সুলতানা মিলি ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলামসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বেলকুচি থানার ওসি অবশেষে বদলী 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: মামলা তদন্তে গড়িমসি ও আইনশৃংখলা পরিস্থিতির অবনতি হওয়ায় অবশেষে সিরাজগঞ্জের বেলকুচি থানার ওসি জাকেরিয়া হোসেনকে সিরাজগঞ্জ পুলিশ সুপার অফিসে বদলী করা হয়েছে।

বুকে কষ্ট নিয়ে নির্বাচনের ফলাফল মেনে নিয়েছি: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক: জামায়াতে ইসলামী গঠনমূলক বিরোধী দল হিসেবে দায়িত্ব পালন করতে চায়। তাই বুকে কষ্ট নিয়ে হলেও তারা নির্বাচনের ফলাফল মেনে নিয়েছেন বলে মন্তব্য করেছেন দলটির

দেশের পরিস্থিতি নিয়ে সাবেক সেনাপ্রধানের স্ট্যাটাস

নিজস্ব প্রতিবেদক: দেশে এক-এগারোর পুনরাবৃত্তি যেন না হয়, সে বিষয়ে সতর্ক করেছেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া। শুক্রবার (২৩ মে) দুপুরে ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে

কোন উপদেষ্টা ব্যবহার করেন কয়টি গাড়ি

ঠিকানা টিভি ডট প্রেস: মন্ত্রীদের সরকারি গাড়ির যথেচ্ছ ব্যবহারের বদনাম বেশ পুরোনো। ক্ষমতা হারানো আওয়ামী লীগ সরকারের সাড়ে ১৫ বছরের শাসনামলে সরকারি গাড়ি নিয়ে মন্ত্রীদের

পূর্ব বড়ঘোনা রহমান পরিবার এ.এ ফাউন্ডেশনের উদ্যোগে গুণিজন সংবর্ধনা সম্পন্ন

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা রহমান পরিবার এ.এ ফাউন্ডেশনের উদ্যোগে গুণিজন সংবর্ধনা, কৃতিশিক্ষার্থী সম্মাননা পুরস্কার, অসহায় শীতার্তদের মাঝে

পাকিস্তানে ৫.৮ ভূমিকম্প অনুভূত

আন্তর্জাতিক ডেস্ক: চীন-তাজিকিস্তান সীমান্তবর্তী এলাকায় উৎপন্ন একটি ভূমিকম্প শুক্রবার (৯ জানুয়ারি) পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে অনুভূত হয়েছে। কম্পনের প্রভাব রাজধানী ইসলামাবাদ, পার্শ্ববর্তী রাওয়ালপিন্ডি এবং খাইবার পাখতুনখোয়া