বাংলাদেশের ৩ নৌকাসহ ৭৯ জেলেকে ধরে নিয়ে গেছে ভারতের কোস্টগার্ড

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের ৩ নৌকাসহ ৭৯ জেলেকে ধরে নিয়ে গেছে ভারতের কোস্টগার্ড। ভারতের এক্সক্লুসিভ ইকোনমিক জোনে (ইইজেড) অবৈধভাবে মাছ ধরার অভিযোগে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু।

খবরে বলা হয়েছে, গত ১৫ ও ১৬ নভেম্বর বঙ্গোপসাগরের উত্তরাঞ্চলে আন্তর্জাতিক সামুদ্রিক সীমান্তরেখা এলাকা থেকে বাংলাদেশি এসব নৌকা ও জেলেদের আটক করে ভারতের কোস্টগার্ড। এসময় বাংলাদেশের নৌকাগুলো ভারতের জলসীমায় মাছ ধরছিল বলে দাবি করেছে ভারতীয় কর্তৃপক্ষ।

অভিযানের সময় জেলেদের কেউ ভারতীয় জলসীমায় মাছ ধরার বৈধ অনুমতিপত্র দেখাতে পারেননি। নৌকাগুলোতে মাছ ধরার সরঞ্জাম ও সদ্য ধরা মাছও পাওয়া যায়, যা অবৈধ মাছ ধরার প্রমাণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

পরে তিনটি নৌকা এবং ৭৯ জেলেকে পশ্চিমবঙ্গের ফ্রেজারগঞ্জে নিয়ে গিয়ে মেরিন পুলিশের হেফাজতে হস্তান্তর করা হয়। সেখানে তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।,

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সলঙ্গায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে মে দিবস পালিত

জুয়েল রানা: মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সলঙ্গা থানা শাখার উদ্যােগে বিশাল র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ( ১ মে) সকালে

সিরাজগঞ্জে শহিদ ১৩ পরিবারকে জেলা প্রশাসকের ঈদ শুভেচ্ছা ও ঈদ সামগ্রী প্রদান

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে জুলাই ২৪ বৈষম্য বিরোধী ছাত্র গণআন্দোলন গণ-অভ্যুত্থানে নিহত ১৩ শহিদ পরিবারকে জেলা প্রশাসনে পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ সামগ্রী

ইজতেমা ময়দানে নিষেধাজ্ঞা প্রত্যাহার নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরে টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা ময়দান ঘিরে জারি করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়া হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। কমিশনার নাজমুল

সাংবাদিক আনিস আলমগীরের হাইকোর্টে জামিন

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর উত্তরা পশ্চিম থানার সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছেন হাইকোর্ট।, তার বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা

আলিয়া মাদ্রাসায় সংঘর্ষ ছাত্রলীগ সন্দেহকে ঘিরে!

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বকশীবাজারে আলিয়া মাদ্রাসায় শনিবার রা‌তে দুই পক্ষের সংঘর্ষের ঘটনার পর মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ ওবায়দুল হক সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। শনিবার (২২ নভেম্বর,) দিবাগত

গৃহ বধুকে কূপ্রস্তাব, বিচার চাওয়ায় ভুক্তভোগী পরিবারকে মারধর, আদালতে মামলা 

জুয়েল রানা: সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের টারুটিয়া এলাকায় গৃহবধূকে কুপ্রস্তাব, বিচার চাওয়ায় ভুক্তভোগীর পরিবারকে মারধরের অভিযোগ, আদালতে মামলা। মামলা সূত্রে জানাজায়, সলঙ্গা থানার টারুটিয়া