বাংলাদেশের পক্ষ থেকে ভারত বিচ্ছিন্ন করার হুমকি মেনে নেওয়া হবে না: আসাম মুখ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশের নেতারা যদি ভারতের মূল ভূখণ্ড থেকে উত্তর-পূর্বাঞ্চল বিচ্ছিন্ন করার হুমকি দিতে থাকেন, তাহলে ভারত বেশিদিন নীরব থাকবে না বলে সতর্ক করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

হিমন্ত বিশ্ব শর্মা বলেন, গত এক বছর ধরে বাংলাদেশ থেকে বারবার এমন বক্তব্য আসছে, যেখানে উত্তর-পূর্ব ভারতের সঙ্গে বাংলাদেশকে যুক্ত করার কথা বলা হচ্ছে। তিনি বলেন, ‘এমন চিন্তাই বাংলাদেশের জন্য ভুল। এটা একটি খারাপ মানসিকতার পরিচয়।’

আসামের মুখ্যমন্ত্রী বলেন, ভারত একটি বড় দেশ, একটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্র এবং বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি। তার ভাষায়, ‘আমাদের সাহায্য নেওয়ার পাশাপাশি যদি কেউ ভারতের বিরুদ্ধে এমন আচরণ করে, তাহলে আমরা চুপ করে থাকব না।’ তার এই প্রতিক্রিয়া আসে এক দিন আগে বাংলাদেশের সদ্য গঠিত ন্যাশনাল সিটিজেন পার্টির নেতা হাসনাত আবদুল্লাহর বক্তব্যের পর। হাসনাত আবদুল্লাহ বলেন, ভারতের আটটি রাজ্য নিয়ে গঠিত উত্তর-পূর্বাঞ্চলকে বিচ্ছিন্ন করা উচিত।

তিনি বলেন, ‘ভারত যদি আমাদের দেশের সার্বভৌমত্ব ও মানবাধিকার মানে না এমন লোকদের আশ্রয় দেয়, তাহলে আমরাও ভারতের বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দেব এবং উত্তর-পূর্বাঞ্চল বিচ্ছিন্ন করে দেব।’

হাসনাত আবদুল্লাহ ভারতের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুসারীদের অর্থ ও অস্ত্র দিয়ে বর্তমান সরকারের বিরুদ্ধে উসকানি দিচ্ছে ভারত। তবে এমন বক্তব্য এই প্রথম নয়। এর আগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেছিলেন, ‘ভারতের পূর্বাঞ্চলের সাতটি রাজ্য স্থলবেষ্টিত। সমুদ্রে যাওয়ার কোনো পথ তাদের নেই। আমরা সমুদ্রের একমাত্র অভিভাবক।’

পরবর্তীতে বাংলাদেশি নেতাদের বক্তব্যে ভারতের ‘চিকেনস নেক’ নামে পরিচিত পশ্চিমবঙ্গের শিলিগুড়ি করিডোরের কথাও উঠে আসে, যা উত্তর-পূর্ব ভারতের সঙ্গে মূল ভূখণ্ডের সংযোগ রক্ষা করে।

এ প্রসঙ্গে হিমন্ত বিশ্ব শর্মা বলেন, ভারতকে হুমকি দেওয়ার আগে বাংলাদেশের নিজের দুটি ‘ঝুঁকিপূর্ণ চিকেনস নেক’ নিয়ে ভাবা উচিত। তিনি বলেন, একটি করিডোর পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর থেকে মেঘালয়ের দক্ষিণ-পশ্চিম গারো পাহাড় পর্যন্ত প্রায় ৮০ কিলোমিটারজুড়ে বাংলাদেশ ভূখণ্ডের ভেতর দিয়ে গেছে। আরেকটি হলো প্রায় ২৮ কিলোমিটার দীর্ঘ চট্টগ্রাম করিডোর, যা দক্ষিণ ত্রিপুরা থেকে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

মিছিলে পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, সচিবালয়ে ৫ সদস্যের প্রতিনিধিদল

অনলাইন ডেস্ক: শিক্ষা সচিবের সঙ্গে সাক্ষাতের জন্য সচিবালয়ে প্রবেশ করেছেন আন্দোলনরত ১৭তম শিক্ষক নিবন্ধনধারীদের পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল। আজ রবিবার দুপুরে পুলিশের মধ্যস্থতায় তারা ভেতরে

যমুনায় পানি বৃদ্ধি, প্লাবিত নিম্নাঞ্চল

সিরাজগঞ্জ প্রতিনিধি: টানা বর্ষণ ও উজানের পাহাড়ি ঢলের কারণে যমুনা নদীতে আবারও পানি বাড়ছে। এতে সিরাজগঞ্জ জেলার নদীতীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এবং ফসলি জমি তলিয়ে

সলঙ্গায় অবাধে কাটা হচ্ছে মাটি, তোলা হচ্ছে বালু’ নিরব প্রসাশন 

জুয়েল রানা: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানার নলকা ইউনিয়নের ফুলজোর নদীর বকুল তলা এলাকা থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে নদীর মাটি কেটে বিক্রি করে আসছে একটি প্রভাবশালী

১০ দিনেও পণ্যবাহী কার্গো ছাড়েনি আরাকান আর্মি

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: দশ দিন পার হয়ে গেলেও কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে আসার পথে আটক পণ্যবাহী একটি কার্গো বোট এখনো ছাড়েনি মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি।

অসহায়-দুস্থের চাল চেয়ারম্যানের পেটে

সুজন মাহমুদ, কুড়িগ্রাম: কুড়িগ্রামের রৌমারীতে অসহায়-দুস্থের ভিজিএফের চাল বিতরণ না করে আত্মসাতের অভিযোগ উঠেছে ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান দুলালের বিরুদ্ধে। উপজেলার চরশৌলমারী ইউনিয়ন পরিষদে গিয়ে

পিরিয়ডের সময় নারীদের রোজার নিয়ম

পিরিয়ডের সময়ে রোজা রাখতে পারেন না নারীরা। অনেক সময় দেখা যায়, এ বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ বিষয় জানেন না নারীরা। তবে কাজা রোজাগুলো পরবর্তী সময়ে পালন