বাংলাদেশকে দেখে ভারতের নির্বাচন কমিশনের শেখা উচিত: মমতা

অনলাইন ডেস্ক: বাংলাদেশে যেভাবে শান্তিপূর্ণভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হয়েছে, তা দেখে ভারতের নির্বাচন কমিশনের শেখা উচিত বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

মঙ্গলবার ভারতের পশ্চিমবঙ্গের সচিবালয় নবান্নে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

মমতা বলেন, কয়েকদিন আগেই বাংলাদেশের সংসদ নির্বাচন হয়েছে। প্রত্যেকে ভেবেছিল হয়ত সহিংসতা হবে, গন্ডগোল হবে। কিন্তু সেখানে শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়েছে। ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্র, এক্ষেত্রে কমিশনের কাছে এটা খুবই লজ্জাজনক বিষয়। এটা তাদের দেখে শেখা উচিত।,

ভারতের নির্বাচন কমিশনকে তুঘলকি কমিশন হিসেবে আখ্যায়িত করে মমতার অভিযোগ, ‘আপনাদের এই থ্রেট কালচার পুরো গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে। গণতন্ত্রকে বুলডোজ করে দিয়েছে। এটা গণতন্ত্রকে খতম করার একটা চক্রান্ত। এমনকি রাজতন্ত্রেও এটা হয়নি।’

সামনেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। পশ্চিমবঙ্গের পাশাপাশি ভারতের আরও চারটি রাজ্যে এই বিধানসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। তার আগে দেশটির নির্বাচন কমিশন ও প্রধান নির্বাচন কমিশনারকে ইঙ্গিত করে মমতা বলেন, ‘আমি জীবনে অনেক কমিশন দেখেছি, কিন্তু এরকম তুঘলকি কমিশন আমি আর আগে কখনো দেখিনি। যিনি একটা নির্দিষ্ট দলের হয়ে কাজ করছে।’

তিনি আরও বলেন, ‘এরা ভারতের গণতন্ত্রকে ধ্বংস করছে। এরা যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে বুলডোজ করতে চাইছে, প্রত্যেকটি রাজ্যের বিষয়েই হস্তক্ষেপ করছে। দেশের সংস্কৃতির ওপর তারা হুমকি হয়ে দেখা দিয়েছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

যুক্তরাষ্ট্র-ইসরাইলের লক্ষ্য ব্যর্থ, ইরানের প্রতিরোধে টিকল না কৌশল

অনলাইন ডেস্ক: তেহরানের সেন্টার ফর মিডল ইস্ট স্ট্র্যাটেজিক স্টাডিজের গবেষক আব্বাস আসলানি বলেন, গাজা ও লেবাননে যুদ্ধবিরতি চুক্তি রক্ষায় ইসরাইলের অতীত রেকর্ড ভালো না হওয়ায়

পাকিস্তানে ৮০০ বিলিয়ন রুপির স্বর্ণের খনির সন্ধান

অনলাইন ডেস্ক: পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সাবেক খনিজ ও খনিজসম্পদ মন্ত্রী ইব্রাহিম হাসান মুরাদ দাবি করেছেন, অ্যাটকে ২৮ লাখ তোলা স্বর্ণের খনির সন্ধান পাওয়া গেছে। যার

নির্বাচনী পরিবেশ খুবই ইতিবাচক : ইইউ পর্যবেক্ষক প্রধান

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ খুবই ইতিবাচক মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান ইভারস আইজাবস। মঙ্গলবার সকালে ব্রিফিংয়ে তিনি এ

জুলাইকে নিরাপদ রাখা আমাদের পবিত্র দায়িত্ব: আসিফ নজরুল

নিজস্ব প্রতিবেদক: আইন ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, জুলাইকে নিরাপদ রাখা আমাদের পবিত্র দায়িত্ব। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে

গণভোটের ম্যান্ডেট উপেক্ষা করলে স্বৈরাচারের পথে অগ্রসর হওয়ার শঙ্কা: সারজিস আলম

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, গণভোটে পাওয়া জনগণের ম্যান্ডেট উপেক্ষা করা হলে তা স্বৈরাচারের পথে অগ্রসর হওয়ার প্রথম

সিরাজগঞ্জে ওলামা দলের নবগঠিত আহ্বায়ক কমিটির অনুমোদন 

নজরুল ইসলাম, জেলা প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল সিরাজগঞ্জ জেলা শাখার নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গত বুধবার (১৪ মে) নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন