বাঁশখালীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নে ১ নম্বর ওয়ার্ড এলাকায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে মাটি ফেলে জমি ভরাট করে দখলে নেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ পাওয়া গেছে। দখলবাণিজ্যে বাধা দেওয়ায় বাদীপক্ষকে মারধরের হুমকি প্রদানের অভিযোগও উঠেছে। এতে করে এলাকায় আইন-শৃঙ্খলার অবনতি হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

জমির মালিকপক্ষ আফিফাতুল জান্নাত ও অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার সরল মৌজার আর.এস-৩১ নম্বর খতিয়ানের আর.এস ১৪৩,১৪৪,১৫২ দাগাদীর সামিল বি.এস ৫৮০ নম্বর খতিয়ানের বি.এস ৯৮৬ দাগের আন্দর ১৬ শতক এবং বি.এস ৯৮৭ দাগের আন্দর ৩ শতকসহ সর্বমোট ১৯ শতক সম্পত্তি বিরোধীয় হয়। উক্ত সম্পত্তি একই কমপেক্টভুক্ত এবং যা বর্তমানে বাড়ী ও নাল প্রকৃতির হয়।

আফিফাতুল জান্নাত অভিযোগ করে বলেন, বর্ণিত তফসিলের সম্পত্তি আমার পিতা মৃত মনির আহমদ প্রকাশ মনিরুল ইসলামের পৈত্রিকসূত্রে প্রাপ্ত এবং ১৯৯৬ সালের বিভিন্ন তারিখে বাঁশখালী সাব-রেজিষ্ট্রীকৃত ১৫৬৮, ১৬৯৫, ২৬২৩, ৪৭৬৭ নম্বর কবলামূলে আমার পিতার ক্রয়সূত্রেপ্রাপ্ত সম্পত্তি। আমার পিতার মৃত্যুর পর আমি, আমার দুই মাতা, একভাই উক্ত সম্পত্তিতে নিরবিচ্ছিন্নভাবে শান্তিপূর্ণ ভোগদখলে আছি। তথায় আমাদের মালিকানাধিন সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টায় জনৈক আবু সৈয়দ আহম্মদ, মো. আবু হানিফ প্রকাশ আসিফ গং গত ২৮ ডিসেম্বর রাতে স্কেভেটর বসিয়ে মাটি কাটার কাজ করলে আমরা স্থানীয়দের সহায়তায় বাধা দিই। পরে আমাদের নানাভাবে হুমকি ধমকি দিয়ে আসছে তারা।

এ ব্যাপারে প্রতিকার চেয়ে আমি বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত চট্টগ্রাম দক্ষিণ বরাবর আবেদন করি। আদালত আমার বিষয়টি আমলে নিয়ে বাঁশখালী থানার ওসিকে বিরোধীয় জমিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়।

কিন্তু দ্বিতীয় পক্ষ আবু সৈয়দ আহম্মদ, মো. আবু হানিফ আসিফ গং জোরপূর্বক নালিশি জমি দখলের চেষ্টা চালাচ্ছে। এতে শান্তি ভঙ্গের আশঙ্কা করা হচ্ছে।

এ বিষয়ে জানতে চেয়ে মো. আবু হানিফ প্রকাশ আসিফ এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কোনো সাড়া দেন নি।

এ বিষয়ে বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম জানান, আদালতের নির্দেশনা পেয়ে তিনি যথারীতি কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।’

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

নয়াদিল্লিতে শেখ হাসিনার মৃত্যুর খবর নিয়ে যা জানা গেল

ঠিকানা টিভি ডট প্রেস: পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে আজ ইন্তেকাল করেছেন’ ও ‘সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের নয়াদিল্লিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন’ শীর্ষক

ভোটকেন্দ্রে সিসিটিভি স্থাপনের কয়েক ঘণ্টার মধ্যেই ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাগুরা সদর উপজেলার একটি ভোটকেন্দ্রে স্থাপিত সিসিটিভি ক্যামেরা ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে

এবার এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

ডেস্ক রিপোর্ট: রাজধানীর ধানমণ্ডি ৩২ নম্বরের পর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৫ আগস্ট) রাত পৌনে ১টার দিকে

রাতের আঁধারে ৩০ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে বিএসএফ

নিজস্ব প্রতিবেদক: রাতের আঁধারে মেহেরপুর সীমান্ত দিয়ে নারী-পুরুষ ও শিশুসহ ৩০ জনকে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে মেহেরপুরের গাংনী উপজেলার

রায়গঞ্জে মাধ্যমিক শিক্ষক সমিতির নবনির্মিত ভবনের উদ্বোধন 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে মাধ্যমিক শিক্ষক সমিতির নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে রবিবার দুপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির হলরুমে সভাপতি ইয়াকুব

প্রধান শিক্ষকের বিরুদ্ধে সহকর্মী দুই শিক্ষিকাকে কু প্রস্তাব দেবার অভিযোগ

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের কলামুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল সালামের বিরুদ্ধে অনৈতিক, অশোভনীয় আচরণের বিচার চেয়ে উপজেলা প্রাথমিক