বলিভিয়ায় টাকাবাহী সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ার রাজধানীর কাছে টাকাবাহী একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২০ মিনিটে রাজধানী লা পাজর নিকটবর্তী এল আল্টো শহরে এ দুর্ঘটনা ঘটে। এতে আরও অন্তত ৩০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির বিমান চলাচল নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স ও বিবিসির খবরে বলা হয়, বলিভিয়ার বিমানবাহিনীর একটি সি-১৩০ হারকিউলিস বিমান সান্টা ক্রুজ থেকে উড্ডয়ন করে এল আল্টো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের প্রস্তুতি নিচ্ছিল। প্রতিকূল আবহাওয়ার মধ্যে অবতরণের সময় বিমানটি রানওয়ে থেকে ছিটকে পাশের মহাসড়কে উঠে যায় এবং কয়েকটি গাড়ির ওপর আঘাত হানে।

দুর্ঘটনার পর সাময়িকভাবে বিমানবন্দরটি বন্ধ রাখা হয়। পরে প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করে, বিধ্বস্ত বিমানটি ছিল একটি সি-১৩০ হারকিউলিস, যা বলিভিয়ার কেন্দ্রীয় ব্যাংকের নতুন ব্যাংকনোট পরিবহন করছিল।

মন্ত্রণালয় জানায়, পরিবহন করা ব্যাংকনোটগুলোর কোনো ক্রয়ক্ষমতা নেই। সেগুলো সংগ্রহ বা ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ। তবে দুর্ঘটনার পর কিছু মানুষ ঘটনাস্থল থেকে নোট সংগ্রহের চেষ্টা করেছে বলে স্থানীয় গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।

এক প্রত্যক্ষদর্শীর স্বজন রয়টার্সকে জানান, বিমানটি বিধ্বস্ত হওয়ার সময় তার বোন একটি গাড়ির ভেতরে ছিলেন। বিমানের একটি চাকা গাড়ির ওপর পড়ে গেলে তিনি মাথায় আঘাত পান। পরে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের প্রায় ৮০০ সামরিক ঘাঁটি

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের প্রায় ৮০টি দেশে যুক্তরাষ্ট্রের প্রায় ৮০০টি সামরিক ঘাঁটি রয়েছে। এসব ঘাঁটি পরিচালনার জন্য প্রতি বছর প্রায় ১৫৬ বিলিয়ন ডলার ব্যয় হয়। ইরাকে

যারা নারীদের রাস্তায় দেখলে কাপড় খোলে ফেলার হুমকি দেয় তারা কোন প্রজাতির, জামায়াত আমিরের প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. মো. শফিকুর রহমান বলেছেন, ৫ আগস্ট পূর্বে ৫৪ বছরের বাংলাদেশের অন্যন্নরকম রুপ আমরা দেখেছি। আমরা সন্ত্রাস, ফ্যাসিবাদ, দুর্নীতির দম্ব,

এনায়েতপুরে নাতনিকে গলা টিপে হত্যা, নানি গ্রেফতার

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের এনায়েতপুরে নাজিয়া আক্তার লাবনী (৮) নামে এক শিশুকে গলাটিপে হত্যার অভিযোগ উঠেছে । এ ঘটনায় শিশুটির নানি লালবানুকে (৬০) গ্রেফতার

সিরাজগঞ্জে বিএনপির ৮ নেতার পদ স্থগিত

সিরাজগঞ্জ প্রতিনিধি: দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সিরাজগঞ্জের উল্লাপাড়া ও এনায়েতপুরে বিএনপির আট নেতার পদ স্থগিত করেছে জেলা বিএনপি। একই সঙ্গে

ছাত্রদলের টাকার উৎস কী?

নিজস্ব প্রতিবেদক: ছাত্রদলের টাকার উৎস জানতে চেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি রিয়াজুল ইসলাম। আজ শুক্রবার বিকেলে নিজের ফেসবুক আইডিতে এ নিয়ে একটি পোস্ট দিয়েছেন

স্ত্রী হত্যার দায়ে স্বামীর আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামী শ্রী রুপ কুমার চন্দ্র সরদারকে (৩১) আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া