প্রবাসীরা ভোট দেবেন যেভাবে, জানালেন ইসি সানাউল্লাহ

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের ঘোষণা অনুযায়ী, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সেই লক্ষ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণাও করা হয়েছে। ভোটের সব ধরনের প্রস্তুতিও নিচ্ছে নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্টরা। আসন্ন এই নির্বাচনে প্রবাসীদের ভোট নেয়ার উদ্যোগ নিয়েছে ইসি। সেই প্রক্রিয়াও শুরু করে দিয়েছে কমিশন।

নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের জন্য পোস্টাল ব্যালটের ব্যবস্থা করা হবে।,

বুধবার প্যারিসে বাংলাদেশ দূতাবাসে আয়োজিত এক মতবিনিময় সভায় ইসি সানাউল্লাহ বলেন, অনলাইন ভোটিং এখনো নিরাপদ মডেল হিসেবে স্বীকৃত হয়নি। তাই আপাতত প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালটই কার্যকর সমাধান।

তিনি জানান, নভেম্বরে ‘Postal Vote BD’ নামের একটি অ্যাপ চালু করা হবে। এর মাধ্যমে নিবন্ধিত ভোটাররা ব্যালটের জন্য আবেদন করতে পারবেন এবং সম্পূর্ণ প্রক্রিয়াটি ট্র্যাক করা যাবে। প্রবাসীদের পাঠানো ব্যালট সরাসরি সংশ্লিষ্ট আসনের রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছাবে।

সভায় সভাপতিত্ব করেন ফ্রান্সে নিযুক্ত রাষ্ট্রদূত খন্দকার এম তালহা। উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের আইডিইএ প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ভারতের ওপর ৫০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের বিলে সম্মতি দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার তেল কেনে—এমন দেশগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপের একটি বিলে সমর্থন দিয়েছেন। প্রস্তাবিত এই নিষেধাজ্ঞার আওতায় চীন, ভারত, ব্রাজিলের মতো

নাটোর সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত, ঘাতক ট্রাকচালক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: নাটোরের বড়াইগ্রামে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৭ জনসহ মোট আটজন নিহত হওয়ার ঘটনায় যৌথ অভিযানে ঘাতক ট্রাকচালককে গ্রেপ্তার করা হয়েছে।’ বুধবার

সেভেন সিস্টার্স হারাচ্ছেন মোদী

অনলাইন ডেস্ক: ভারতের সেভেন সিস্টার্স রাজ্যগুলিকে বাংলাদেশের পরবর্তী দরজা হিসেবে বিবেচনা করা হয়, এবং এই সময় মনিপুরে তিন দিন ধরে কোন মুখ্যমন্ত্রী নেই। ভারতের ক্ষমতাশীল

নির্বাচনে ভয় থাকবে না, থাকবে নির্ভীক মত প্রকাশ: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, আমরা এমন নির্বাচন চাই—যেখানে থাকবে না ভয়, থাকবে শুধু জনগণের নির্ভীক মত প্রকাশ । সেই পরিবেশ নিশ্চিত

ট্রাম্পের ধর্মীয় স্বাধীনতা কমিশন থেকে মুসলিম সদস্যের পদত্যাগ

অনলাইন ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ধর্মীয় স্বাধীনতা বিষয়ক কমিশনের উপদেষ্টা বোর্ড থেকে পদত্যাগ করেছেন একমাত্র মুসলিম নারী সদস্য সামিরা মুনশি। কমিশনের অপর এক ক্যাথলিক

বৈষম্যবিরোধী নেতার বিরুদ্ধে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটকের পর ছেড়ে দেয় পুলিশ

ডেস্ক রিপোর্ট: নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতার বিরুদ্ধে এক কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার বিকেলে সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডের একটি এলাকায় এ