প্রকৌশলীর গাড়িতে মিললো ৩৭ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক: গাইবান্ধার স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মো. ছাবিউল ইসলামের গাড়িতে পুলিশের তল্লাশিতে প্রায় ৩৭ লাখ টাকা পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদের জন্য নেয়া হয়েছে থানা হেফাজতে। গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে নাটোরের সিংড়ায় এই ঘটনা ঘটে।

শুক্রবার (১৪ মার্চ) দুপুরে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসমাউল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গাইবান্ধা থেকে রাজশাহীতে যাচ্ছিলো প্রাইভেটকারটি। সেসময় নাটোর-বগুড়া মহাসড়কের চলনবিলে পুলিশের চেকপোস্ট তল্লাশি চালায় ঐ গাড়িতে। গাড়িতে থাকা ব্যক্তি নিজেকে গাইবান্ধার এলজিইডির নির্বাহী প্রকৌশলী সাবিউল ইসলাম হিসেবে পরিচয় দেন। পরে স্থানীয় পুলিশ ও সেনাবাহিনী ৩৬ লাখ ৯৪ হাজার ৩০০ টাকাসহ তাকে পুলিশের হেফাজতে নেয়। তবে সাবিউলের দাবি করেন, এই টাকাগুলো তার জমি বিক্রির টাকা।

তিনি আরও জানান, সাবিউল ইসলামকে এখনও আটক দেখানো হয়নি। বিষয়টি দুদকে জানানো হয়েছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সরকারি জমি দখল করে স্বেচ্ছাসেবক দলের কার্যালয়

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের ফতুল্লায় জেলা পরিষদের জমি দখল করে বিএনপির অঙ্গসংগঠন স্বেচ্ছাসেবক দলের কার্যালয় নির্মাণের অভিযোগ উঠেছে। ঢাকা–নারায়ণগঞ্জ পুরাতন সড়কের পঞ্চবটি বন বিভাগের সামনের সড়কের উত্তর

বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের সুযোগ নেই, ফিরলো ‌‘না ভোট’

ডেস্ক রিপোর্ট: ২০১৪ সালের নির্বাচনে বিনা ভোটে ১৫৪ জন নির্বাচিত হয়েছিলেন, এই ধরনের নির্বাচন যেন না হয়। অর্থাৎ যেই নির্বাচনে একজন প্রার্থী থাকবে সেখানে যারা

ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা বিবেচনায় জার্মানি

অনলাইন ডেস্ক: গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক অভিযান ও হামলা ঘিরে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ভেতরে তীব্র আলোচনা শুরু হয়েছে। এ অবস্থায় জার্মানি ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের

সুমুদ ফ্লোটিলা বহরের দুই জাহাজ ঘিরে ফেলেছে ইসরায়েল

নিজস্ব প্রতিবেদক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ত্রাণ সরবরাহের চেষ্টাকারী আন্তর্জাতিক জাহাজের বহর সুমুদ ফ্লোটিলা বলেছে, গাজা উপকূলের কাছাকাছি এলাকায় পৌঁছানো জাহাজের বহর ঘেঁষে ইসরায়েলি কিছু

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের আরও ১২ জন নেতাকর্মীকে রাজধানীতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারদের মধ্যেআছেন

শাহজাদপুরে রাতের আধারে মন্দিরে ঢুকে ৬টি প্রতিমা ভাংচুর করেছে দূর্বৃত্তরা

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পৌর শহরের কালাচাঁদপাড়া( চালা শাহজাদপুর), মিলন সংঘ নামের মন্দিরে ঢুকে দূর্বৃত্তরা ৬টি প্রতিমা ভাংচুর করে পালিয়ে গেছে। শনিবার  ভোর রাত