পূর্ব বড়ঘোনা রহমান পরিবার এ.এ ফাউন্ডেশনের উদ্যোগে গুণিজন সংবর্ধনা সম্পন্ন

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা রহমান পরিবার এ.এ ফাউন্ডেশনের উদ্যোগে গুণিজন সংবর্ধনা, কৃতিশিক্ষার্থী সম্মাননা পুরস্কার, অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ফাউন্ডেশনের সভাপতি মাস্টার মকসুদুর রহমানের সভাপতিত্বে শুক্রবার (১৭ জানুয়ারী) সকালে হাজ্বী ওয়াহেদ আলী বাড়ী সংলগ্ন মাঠে অনুষ্ঠিত গুণিজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংগিয়াঘোনা মনছুরিয়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইসমাইল। বিশেষ অতিথি ছিলেন পুঁইছড়ি মদিনাতুল উলুম মাদরাসার প্রতিষ্ঠাতা মাওলানা আব্দুর রহমান, গন্ডামারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা আরিফ উল্লাহ। সংবর্ধিত অতিথি ছিলেন আর্ন্তজাতিক ইসলামী বিশ্ব বিদ্যালয়ের লেকচারার ডক্টর হাফেজ শোয়াইব রশীদ মক্কী, গন্ডামারা রহমানীয়া ফাযিল মাদরাসার সহকারী অধ্যাপক ডক্টর হারুন হাফিজ।

ব্যাংকার এম. শওকতুল ইসলাম আযাদ এর সঞ্চালনায় এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন- ইঞ্জিনিয়ার শাহ নেওয়াজ চৌধুরী, ব্যাংকার দিদারুল ইসলাম মঞ্জু, এস.এম ইউসূফ, মাস্টার নাজিম উদ্দিন, মাওলানা রফিকুল ইসলাম, জাহাঙ্গীর আলম, প্রবাসী মোজাফ্ফর হোসেন চৌধুরী, রাশেদুল ইসলাম, রেজাউল করিম, ফাউন্ডেশনের সচিব মুহাম্মদ লুৎফর রহমান, সদস্য জিয়াউর রহমান বুলবুল, হাজ্বী মিজানুর রহমান, সাবেক ছাত্রনেতা রিয়াজুল হক, ছাত্রনেতা আজগর হোসাইন, আবু সাইদ, আতাউর রহমান।

এ সময় গুণিজন ও কৃতিশিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান, দুই শতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র ও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ আঠারো পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে টাঙ্গাইলে বিএনপির দোয়া মাহফিল

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া ভয়াবহ বিমান দুর্ঘটনায় হতাহতদের স্মরণে টাঙ্গাইল জেলা বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

খালেদা জিয়া: সাদামাটা গৃহবধূ থেকে গণতন্ত্রের আপসহীন নেত্রী

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ বর্ণাঢ্য জীবন শেষে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বাংলাদেশ সময় সকাল ৬টায়

৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিলো সরকার

সারা দেশের ১১টি সিটি কর্পোরেশনে প্রশাসক বসানোর পর এবার দেশের ৪২টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রোববার (১৫ মার্চ) বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে বিষয়টি

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর শোক

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক শোক বার্তায় পাকিস্তানের

ব্যাংক মার্জার নিয়ে অনিশ্চয়তা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ব্যাংক পাঁচটি ব্যাংক একীভূতকরণের (মার্জার) প্রক্রিয়া প্রায় চূড়ান্ত করেছে। তবে এ উদ্যোগ নিয়ে সংশয় প্রকাশ করেছেন অর্থনীতিবিদ ও খাতসংশ্লিষ্টরা। তাদের মতে, মূল

বেলকুচিতে স্কুলের দরোয়ানের সাথে কথা কাটাকাটি ছুরিকাঘাতে আহত ৪ শিক্ষার্থী হাসপাতালে

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচির রাজাপুর উচ্চ বিদ্যালয়ে দারোয়ানের সাথে এক ছাত্রের কথা কাটাকাটির জেড়ে মারপিট ও ধারালো চাকুর আঘাতের ঘটনা ঘটেছে। এতে ওই