পিএসসি এলাকায় বিসিএস চাকরিপ্রার্থীদের লাঠিপেটা, আটক কয়েকজন

ডেস্ক রিপোর্ট: ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে পিএসসি এলাকায় বিসিএস চাকরিপ্রার্থীদের অবস্থানরতদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দিয়েছে যৌথবাহিনী। আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেল ৩টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সামনে থেকে দিকে পিএসসির দিকে যেতে চাইলে যৌথবাহিনী তাদের ছত্রভঙ্গ করে দেয়। এসময় কয়েকজনকে আটক করা হয়।

জানা যায়, পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সামনে অবস্থান নেন একদল চাকরিপ্রার্থী। পরে সেখান থেকে পিএসসি অভিমুখে রওনা দিতে চাইলে প্রথমে যৌথবাহিনী তাদের বাধা দেয়। এসময় চাকরিপ্রার্থী ও যৌথবাহিনী উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে চাকরিপ্রার্থীরা জোর করে পিএসসি অভিমুখে যেতে চাইলে আইনশৃঙ্গলাবাহিনী তাদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়। এসময় কয়েকজনকে আটক করে যৌথবাহিনী।

এর আগে গত ৮ এপ্রিল (মঙ্গলবার) ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে পিএসসির সামনে বিক্ষোভ করেন চাকরিপ্রার্থীরা। পরে পরীক্ষার্থীদের মধ্য থেকে ছয়জন প্রতিনিধির সঙ্গে বৈঠকে করেন পিএসসির চেয়ারম্যান। বৈঠক শেষে সেনাবাহিনীর মধ্যস্থতায় তিন দিনের সময় দিয়ে পিএসসি ভবন থেকে চলে যান আন্দোলনকারীরা।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ডিবি হেফাজতে মোল্যা নজরুল

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে সংযুক্ত থাকা ডিআইজি মোল‍্যা নজরুল ইসলামকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ, ডিবি। শনিবার সন্ধ্যায় তাকে ডিবি হেফাজতে

লন্ডনে খালেদা জিয়ার সঙ্গে জামায়াত আমিরের সাক্ষাৎ

ঠিকানা টিভি ডট প্রেস: লন্ডনে সম্প্রতি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে জামায়াতে ইসলামীর আমির ডা.

আল্লাহ কদরের রাতকে হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পবিত্র লাইলাতুল কদর মহিমা ও বরকতময় রাত। রমজান মাসের এই রাতেই পবিত্র কুরআন অবতীর্ণ হয়েছে। মহান আল্লাহ এ রাতকে

মামলা না থাকার পরেও সাংবাদিককে গ্রেফতার কেনো?

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলা শাখার সভাপতি রাজধানী টিভির স্টাফ রিপোর্টার আওলাদ হোসেনকে পেশাগত দায়িত্ব পালনকালে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার

মানিকগঞ্জে ট্রাকের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ-হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কের সিংগাইর পৌর বাসস্ট্যান্ড এলাকায় সিমেন্টবাহী একটি ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত

সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুইজন নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ দুইজন নিহত হয়েছেন। সোমবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার সলঙ্গা ও কাওয়াক এলাকায় এ দুর্ঘটনা