পাল্টাপাল্টি স্থগিতের পর স্বাভাবিক হচ্ছে ঢাকা–দিল্লি ভিসা সেবা

নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি কূটনৈতিক উত্তেজনা ও নিরাপত্তা উদ্বেগের কারণে পাল্টাপাল্টি স্থগিতের পর দিল্লিতে ভিসা কার্যক্রম চালু করেছে বাংলাদেশ হাই কমিশন।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ইন্ডিয়া টুডের সংবাদে বলা হয়, সেখানে ভারতীয় নাগরিকদের বাংলাদেশের ভিসা দেওয়া শুরু হয়েছে। বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার তিন দিনের মাথায় দুই দেশের কূটনৈতিক সম্পর্কে এ অগ্রগতি ঘটল।

বাংলাদেশ হাই কমিশনের বরাতে ইন্ডিয়া টুডে লিখেছে, শুক্রবার সকাল থেকে ভারতীয়দের জন্য সব ধরনের ভিসা পরিষেবা শুরু হয়।

এর আগে বৃহস্পতিবার ভারতের পক্ষ থেকে জানানো হয়, তারা শিগগিরই বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা কার্যক্রম চালু করবে।

যা ঘটেছিল দুই দেশের মধ্যে

গত ডিসেম্বরে ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান হাদির মৃত্যু ঘিরে দ্বিপক্ষীয় কূটনেতিক সম্পর্কের অবণতি হলে দুই দেশই ভিসা কার্যক্রম বন্ধ রাখে। হাদির মৃত্যুর রাতে চট্টগ্রামে ভারতীয় সহকারী হাই কমিশন কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন ও কমিশনে ঢিল ছোড়া হয়। এ ঘটনার পরই চট্টগ্রামে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের (আইভ্যাক) কার্যক্রম ২১ ডিসেম্বর থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়।

পর দিন পাল্টা পদক্ষেপ হিসেবে দিল্লি ও আগরতলা মিশন থেকে ভিসা ও কনস্যুলার সেবা স্থগিত রাখার ঘোষণা দেয় বাংলাদেশ।,

তবে নির্বাচন পরবর্তী সময়ে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের উন্নতি হতে থাকে। ত্রয়োদশ সংসদ নির্বাচনের পূর্ণাঙ্গ ফল আসার আগে ১৩ ফেব্রুয়ারি সকালে তারেক রহমানকে এক বিবৃতিতে অভিনন্দন জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এরপর পূর্ণাঙ্গ ফল ঘোষণার পর বিকেলে তারেকের সঙ্গে টেলিফোনে কথা বলেন তিনি। ওই ফোনালাপে তাকে অভিনন্দন জানানোর পাশাপাশি তার কাজে সমর্থনের দেওয়ার কথা বলেন।

অন্যদিকে নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানায় ঢাকা। তবে ‘এআই ইমপ্যাক্ট সামিটের’ কারণে তিনি শপথ অনুষ্ঠাতে আসতে পারবেন না বলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে জানানো হয়। তবে মোদির পরিবর্তে শপথ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করেন দেশটির লোকসভার স্পিকার ওম বিড়লা।

এর মধ্যে গত বৃহস্পতিবার সিলেটের ভারতীয় সহকারী হাই কমিশনার অনিরুদ্ধ দাস জানান, সব ধরনের ভারতীয় ভিসা প্রক্রিয়া শিগগিরই স্বাভাবিক পর্যায়ে ফিরবে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

আর একটি পাথরও যেন চুরি না হয় সে ব্যবস্থা করা হবে: ডিসি সারওয়ার

ডেস্ক রিপোর্ট: কোম্পানীগঞ্জে সাদা পাথর থেকে যেন আর একটিও পাথর চুরি না হয় সেই ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন সিলেটে নবনিযুক্ত জেলা প্রশাসক মো. সারওয়ার

ঢাকায় ফের ভূমিকম্প অনুভূত হয়েছে

নিজস্ব প্রতিবেদক: শনিবার (২২ নভেম্বর) বিকেল ৬টা ৬ মিনিট ৩২ সেকেন্ড নাগাদ এ কম্পন অনুভূত হয়। প্রাথমিকভাবে এর মাত্রা নিয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। ইউরোপিয়ান মেডিটেরিয়ান

১৩৩ অধ্যাদেশের চূড়ান্ত সিদ্ধান্ত কাল: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটি, যা অন্তর্বর্তী সরকারের সময়ে জারি হওয়া ১৩৩টি অধ্যাদেশ যাচাই-বাছাই করছে, আগামীকাল রোববার তৃতীয় দফায় বৈঠকে বসবে। বৈঠকটি রাত

রোহিঙ্গাদের সহায়তায় ১ কোটি ১২ লাখ ডলার অনুদান দেবে যুক্তরাজ্য-কাতার

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারে আশ্রয় নেওয়া ছয় লাখ ৪৭ হাজারেরও বেশি রোহিঙ্গা ও তাদেরকে আশ্রয় দেওয়া স্থানীয় জনগোষ্ঠীর মানবিক সহায়তা ও পরিবেশ সুরক্ষা জোরদারে যুক্তরাজ্য ও কাতার

স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন। আজ (৯ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ৯টায় গুলশানে বিএনপি

স্ত্রীকে চমক দিতে দ্রুত ডিউটি শেষ করে,বাসায় গিয়ে দেখেন স্ত্রী পরকীয়া’

নিজস্ব প্রতিবেদক: বিশেষ দিনে প্রিয়তমাকে সারপ্রাইজ দিতে নানা উপহার নিয়ে অফিস থেকে আগে আগে বাসায় ফেরেন এক স্বামী। ভেবেছিলেন, আজকের দিনটি হবে ভালোবাসা আর আনন্দে