পাকিস্তানের করাচিতে মার্কিন কনস্যুলেটের কাছে সংঘর্ষে নিহত ৬

অনলাইন ডেস্ক: পাকিস্তানের বন্দরনগরী করাচিতে মার্কিন কনস্যুলেটের কাছে বিক্ষোভ ও সংঘর্ষে অন্তত ছয়জন নিহত হয়েছেন। রোববার (১ মার্চ) এ ঘটনায় আরও কয়েকজন আহত হন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা ও পাকিস্তানের গণমাধ্যম জিও নিউজ এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভে অংশ নিয়ে বিক্ষোভকারীরা এম টি খান রোডে অবস্থিত মার্কিন কনস্যুলেটের বাইরে জড়ো হন। একপর্যায়ে তারা কনস্যুলেট প্রাঙ্গণে প্রবেশের চেষ্টা করেন এবং পাথর নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ অভিযান চালালে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

উদ্ধারকারী কর্মকর্তাদের বরাতে জানানো হয়েছে, সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে পুলিশ ও রেঞ্জার্স সদস্যরা এলাকায় মোতায়েন রয়েছেন।

এ ঘটনায় সিন্ধুর স্বরাষ্ট্রমন্ত্রী জিয়াউল হাসান লাঞ্জার করাচির অতিরিক্ত আইজির কাছে বিস্তারিত প্রতিবেদন তলব করেছেন। এক বিবৃতিতে তিনি বলেন, কাউকে আইন নিজের হাতে তুলে নিতে দেওয়া হবে না। পাশাপাশি প্রদেশজুড়ে সংবেদনশীল স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।

সূত্র: আল জাজিরা ও জিও নিউজ

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জ-৫ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী অধ্যক্ষ আলী আলম 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে ১০ দলীয় জোটের চুরান্ত প্রার্থী হয়ে নির্বাচনে অংশ গ্রহন করছেন, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা

“৫ আগস্ট পাঁচ ঘণ্টা বাথরুমে লুকিয়েছিলাম: ওবায়দুল কাদের”

স্টাফ রিপোর্টার: ছাত্র-জনতার অভ্যুত্থানের দিন পাঁচ ঘণ্টা বাথরুমে লুকিয়ে ছিলেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ভারতের প্রভাবশালী গণমাধ্যম দ্য ওয়াল-এর এক্সিকিউটিভ এডিটর

সুস্থ হয়ে রনি বললেন, ডাক্তার হলো দ্বিতীয় বিধাতা

গাজীপুর জেলা পুলিশ লাইনসে গত ১৬ সেপ্টেম্বর বিকেলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরিত হয়ে কৌতুক অভিনেতা রনি, পুলিশ কনস্টেবল জিল্লুরসহ পাঁচজন

চট্টগ্রাম নগরীতে ঝটিকা মিছিলের হোতা নওফেল ও নাছির

ডেস্ক রিপোর্ট: চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় প্রায় প্রতিদিনই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং ছাত্রলীগসহ দলটির অঙ্গসংগঠন ঝটিকা মিছিল করছে। সিটি সার্ভিসের হিউম্যান হলারে করে ১৫-২০

আপিল বিভাগ তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দিল

নিজস্ব প্রতিবেদক: বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দিয়েছেন আপিল বিভাগ। শুনানি হবে আগামী ২১ অক্টোবর। আজ বুধবার প্রধান বিচারপতি সৈয়দ

নারী-শিশুসহ ৪০ রোহিঙ্গাকে সাগরে ফেললো ভারত

অনলাইন ডেস্ক: নারী ও শিশুসহ কমপক্ষে ৪০ জন রোহিঙ্গা শরণার্থীকে দিল্লিতে আটক করে মিয়ানমার সীমানার কাছাকাছি সমুদ্রে ফেলে দিয়েছে ভারতীয় নৌবাহিনী। বৃহস্পতিবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক