পশ্চিম তীরে আত্মসমর্পণ করা দুই ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক: দখলদার ইসরায়েলি বাহিনী অধিকৃত পশ্চিম তীরে আত্মসমর্পণকারী এবং নিরস্ত্র অবস্থায় থাকা দুই ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে। শুক্রবার (২৮ নভেম্বর) এক প্রতিবেদনে রয়টার্স এ তথ্য জানিয়েছে। এর আগে বৃহস্পতিবার ফিলিস্তিনি টিভির সংবাদে নৃশংস এই ঘটনার ফুটেজ দেখানো হয়।

ফুটেজে দেখা যায়, পশ্চিম তীরের উত্তরাঞ্চলীয় শহর জেনিনে সশস্ত্র ইসরায়েলি বাহিনী একটি ভবন অবরুদ্ধ করে আছে। সেখান থেকে দুই যুবককে বেরিয়ে আসতে দেখা যাচ্ছে। তারা নিরস্ত্র ছিল – তাদের শার্ট তুলে বারবার সেটি দেখানোর চেষ্টা করছেন এবং মাটিতে শুয়ে পড়ে আত্মসমর্পণ করছেন।

এ সময় দখলদার বাহিনীর কয়েকজন সশস্ত্র লোক তাদের ঘিরে ধরে এবং খুব কাছ থেকে গুলি চালায়। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গুলিতে যে দুই ব্যক্তি নিহত হয়েছেন তারা হলেন, ২৬ বছর বয়সী মনতাসির আবদুল্লাহ এবং ৩৭ বছর বয়সী ইউসুফ আসাসা।

দখলদার বাহিনী বরাবরের মতোই দাবি করেছে, গুলি চালানোর পর ঘটনাটি তদন্ত করা হচ্ছে। তারা আত্মসমর্পণের পরও কেন গুলি চালানো হলো, সে বিষয়ে কিছুই বলা হয়নি।

জেনিনের গভর্নর কামাল আবু আল-রুব এটিকে ‘ঠান্ডা মাথায় হত্যাকণ্ড’ বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, তারা নিরস্ত্র ছিল এবং আত্মসমর্পণ করেছিল।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

রাজধানীর ভাটারায় হোটেলে আগুন, ৪ জনের লাশ উদ্ধ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ভাটারার শাহজাদপুর এলাকায় একটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় চারজন মারা গেছেন। চারজনই পুরুষ। তাৎক্ষণিকভাবে তাঁদের নাম ও পরিচয় জানা যায়নি। যে হোটেলে অগ্নিকাণ্ডের

শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান: ডা. জাহিদ

অনলাইন ডেস্ক: সহসাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলে ইঙ্গিত দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। মঙ্গলবার রাজধানীর

মিরপুরে আগুনে নিহত বেড়ে ১৬

অনলাইন ডেস্ক: মিরপুর রূপনগর শিয়ালবাড়ি এলাকায় পোশাক কারখানা ও রাসায়নিকের গুদামে আগুনের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জনের নিহতের তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার (১৪ অক্টোবর)

সিরাজগঞ্জে ভূমি কর্মকর্তার যোগসাজসে আড়াই কোটি টাকার সরকারি জমি হাতছাড়া

নজরুল ইসলাম: সিরাজগঞ্জ সদর উপজেলা ভূমি অফিসে চাঞ্চল্যকর এক জমি কেলেঙ্কারির অভিযোগ উঠেছে। প্রায় আড়াই কোটি টাকা মূল্যের সরকারি জমি একজন ব্যক্তির নামে অবৈধভাবে নামজারি

আ. লীগ নিষিদ্ধের প্রজ্ঞাপন নিয়ে আনন্দ মিছিল আজ

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ নিষিদ্ধের প্রজ্ঞাপন নিয়ে আজ সোমবার রাজধানীর শাহবাগে আনন্দ মিছিল করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ গতকাল

রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল

ডেস্ক রিপোর্ট: রাজধানীতে মহানগর আওয়ামী লীগের উদ্যোগে ঝটিকা বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সকাল ৭টা ১০ মিনিটের দিকে রায়তুল মোকারমের দক্ষিণ গেট থেকে এই