পশ্চিমবঙ্গ রাজ্য কমিটিতে শেখ হাসিনার নাম ,ভারতে তোলপাড়

অনলাইন ডেস্ক: ফের মহম্মদ সেলিমের উপরেই ভরসা রাখল সিপিএম। চার দিনের কনফারেন্স শেষে রাজ্য সিপিএম-এর যে কমিটি সামনে এসেছে তাতে রয়েছে ৮০ জনের নাম। রাজ্য সম্পাদক পদে ফের বসেছেন মহম্মদ সেলিম। তবে তালিকায় থাকা কয়েকটি নাম নিয়ে চর্চা শুরু হয়েছে খোদ পশ্চিমবঙ্গেই।

কারণ কমিটির তালিকায় দেখা যাচ্ছে শেখ হাসিনার নাম যিনি বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন। ভারতের টাইমস অব ইন্ডিয়ার বাংলা সংস্করণ এইসময় তাদের অনলাইন ভার্সনে তালিকার কপিসহ সংবাদটি প্রকাশ করলে তোলপাড় শুরু হয়।

গতকালই সিপিএমের ২৭তম রাজ্য সম্মেলন শেষ হয়েছে। তার পরেই ৮০ জনের রাজ্য কমিটির তালিকা প্রকাশিত হয়েছে। সেখানেই এক নম্বরে রয়েছে মহম্মদ সেলিমের নাম। তার পরেই রয়েছে রামচন্দ্র ডোমের নাম। এ বারের রাজ্য কমিটিতে বর্ষীয়ান নেতারা যেমন স্থান পেয়েছেন, তেমনই একাধিক তরুণ মুখকেও দেখা গেছে।

যে তালিকা প্রকাশ্যে এসেছে তাতে কয়েকটি নাম নিয়ে চর্চা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। অন্য রাজনৈতিক দলের প্রথমসারির নেতাদের সঙ্গে নামের মিল থাকায় শুরু হয়েছে আলোচনা। তালিকার ২৯ নম্বর নামটি দিলীপ ঘোষ, ৪৯ নম্বরের নামটি পরেশ পাল এবং ৬৬ নম্বরের নামটি শেখ হাসিনা।

জানা গেছে, দিলীপ ঘোষ হচ্ছেন বর্তমান লোকসভার সদস্য, জাতীয় বিজেপির ভাইস প্রেসিডেন্ট ও পশ্চিমবঙ্গ রাজ্যের সাবেক সভাপতি। পরেশ পাল দেশভাগের পূর্বে বাংলাদেশের ফরিদপুর থেকে যাওয়া রাজনীতিক। তৃণমূল কংগ্রেসের এমএলও। তবে বাংলাদেশের মানুষের কাছে আলোচিত কলকাতায় পূজা ম-প উদ্বোধনে সাকিব আল হাসানকে নিয়ে গিয়ে। আর শেখ হাসিনা নামটি তালিকায় থাকলেও এ নামে পশ্চিমবঙ্গের তেমন কোনো রাজনীতিবিদের নাম পাওয়া যায়নি।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

রবিবার লন্ডনে যাচ্ছেন বেগম খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য দীর্ঘ প্রতীক্ষিত লন্ডন যাত্রা পেছালো। চিকিৎসকদের পরামর্শ ও প্রস্তুতিগত জটিলতার কারণে তাকে এখন রবিবার (৭ ডিসেম্বর)

আমরা অত্যন্ত নাজুক সময়ে আছি : তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলা এবং কাকরাইলে সংঘটিত সাম্প্রতিক সহিংস ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই

ইসরায়েলের বিমানবন্দর এবং অন্যান্য লক্ষ্যবস্তুতে হামলার হুমকি হুতিদের

ডেস্ক রিপোর্ট: ইয়েমেনের হুথিরা ইসরাইলের বিমানবন্দর এবং অন্যান্য লক্ষ্যবস্তুতে হামলার হুমকি দিয়েছে। তারা তেল আবিবের বিমানবন্দরকে বিশেষভাবে লক্ষ্যবস্তু বানানোর পরিকল্পনা ঘোষণা করছে। এটি ফিলিস্তিন এবং

শত শত বিড়ালের দখলে সৌদির রাস্তা, ভিডিও ভাইরাল

অনলাইন ডেস্ক: প্রতিদিন রাতে সৌদি আরবের একটি রাস্তায় শত শত বিড়ালের দেখা মেলে। পুরো রাস্তায়টাই তারা দখল করে রাখে। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে এমন

আমার মায়ের কিছু হবে না, ভারত তাকে নিরাপত্তা দিচ্ছে: জয়

নিজস্ব প্রতিবেদক: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ফাঁসির রায় দেবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। একই সঙ্গে স্বস্তি প্রকাশ

ঐতিহ্যবাহী শাহজাদপুর প্রেস ক্লাব ও সাংবাদিককে জড়িয়ে মনগড়া সংবাদ প্রকাশের প্রতিবাদ 

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে কর্মরত একটি প্রতিষ্ঠিত স্যাটেলাইট চ্যানেলে উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত সাংবাদিক জাহিদ হাসান মুন্নাকে জড়িয়ে একটি অখ্যাত নিউজ পোর্টালে বানোয়াট সংবাদ

বিজ্ঞাপনঃ

আরো খবর দেখুন