পরীক্ষা কেন্দ্রে নকল সহযোগিতা করায় তিন শিক্ষককে অব্যাহতি

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের কালিহাতীতে এসএসসি ভোকেশনাল পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব অবহেলার কারণে তিন শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে। উপজেলার নারানদিয়া এলাকার তোফাজ্জল হোসেন তুহিন কারিগরি স্কুল অ্যান্ড বিএম কলেজ কেন্দ্রে নকল সহযোগিতা করার অভিযোগে তাঁদের বিরুদ্ধে ওই ব্যবস্থা নেওয়া হয়। অব্যাহতিপ্রাপ্তরা তোফাজ্জল হোসেন তুহিন কারিগরি স্কুল অ্যান্ড বিএম কলেজর শিক্ষক এবং ওই কেন্দ্রে কেন্দ্র সচিব ওই শিক্ষা প্রতিষ্ঠানের তোফাজ্জল হোসেন তুহিন। অভিযোগ রয়েছে- তাঁর নির্দেশেই ওই কেন্দ্রে অবাধে নকল চলছিল।

অব্যাহতি পাওয়া শিক্ষকরা হচ্ছেন- মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, মোহাম্মদ আবু জায়েদ ও মোহাম্মদ মেহেদী হাসান। গত ১০ এপ্রিল অনুষ্ঠিত বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা চলাকালে ওই কেন্দ্রের পরীক্ষার্থীরা বই দেখ পরীক্ষা দেওয়ার একটি ভিডিও ১৫ এপ্রিল বিভিন্ন মিডিয়া ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি প্রশাসনের নজরে আসে।

ওই কেন্দ্রের সচিব ও তোফাজ্জল হোসেন তুহিন কারিগরি স্কুল অ্যান্ড বিএম কলেজর অধ্যক্ষ তোফাজ্জল হোসেন তুহিন সাংবাদিকদের জানান, ভিডিওটা আগের পরীক্ষার। শিক্ষকদের মধ্যে চলমান দ্বদ্বের জের ধরে পরিকল্পিতভাবে প্রতিক্রিশীল একটি চক্র স্বল্প সময়ের মধ্যে এ ঘটনা ঘটিয়ছে। ওই দিন যে শিক্ষকরা দায়িত্বে ছিলেন তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। পরীক্ষা কেন্দ্রের দায়িত্বে থেকে তাঁদের অব্যাহতি দেওয়া হয়েছে।

টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সঞ্জয় কুমার মহন্ত জানান, তারা বিষয়টি জানতে পেরে কালিহাতীর ইউএনওকে শিক্ষাপ্রতিষ্ঠানটি ভিজিটে পাঠান। গত পরীক্ষায় যে শিক্ষকরা ডিউটিতে অবহেলা করেছেন, তাঁরা আর এসএসসি পরীক্ষা চলাকালীন ডিউটি করতে পারবেন না বলে জানিয়ে দেওয়া হয়েছে। এ ব্যাপারে তদন্ত করে শিক্ষকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

শেখ হাসিনার প্রত্যর্পণ চাইলো বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: ব্যাংককে বিমসটেক সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আধা ঘণ্টারও বেশি সময় ধরে দ্বিপাক্ষিক বৈঠক

রায়গঞ্জে ধামাইনগর ইউনিয়ন কৃষক দলের কৃষক সমাবেশ অনুষ্ঠিত

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে ধামাইনগর ইউনিয়ন কৃষক দলের আয়োজনে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বরিবার বিকেলে শালিয়াগাড়ী উচ্চ বিদ্যালয় মাঠ চত্বরে ইউনিয়ন কৃষক দলের সভাপতি

সেনাবাহিনীর গাড়ির সঙ্গে বাসের সংঘর্ষ, নিহত ২

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের ফুলপুরে বাস ও সেনাবাহিনীর গাড়ির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮ জন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে

নিজের মেয়েকে ধর্ষণ করলো বাবা,অতঃপর

নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জের মাধবপুরে মেয়েকে (১৫) ধর্ষণের অভিযোগে বাবা সাক্কু মিয়াকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ভোররাতে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের বেংগাডুবা গ্রামের নিজ বাড়ি থেকে

মাহফুজ আলমকে পানির বোতল নিক্ষেপ করা শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদ শেষে পরিবারের কাছে হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কাকরাইলে অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমকে পানির বোতল নিক্ষেপের ঘটনায় এক শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদ শেষে পরিবারের জিম্মায় ছেড়ে দিয়েছে ঢাকা

ডিসেম্বরে ভোট চায় শতাধিক দল

ঠিকানা ডেস্ক: নির্বাচন কমিশনে নিবন্ধিত ও অনিবন্ধিত শতাধিক দল আগামী ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দাবি করছে। শুধু একটি দল ডিসেম্বরে নির্বাচন চায়-প্রধান উপদেষ্টার এমন বক্তব্যে বিস্ময়