পরীক্ষার হলে নকল নিয়ে সংঘর্ষ, গুলিতে নিহত ১

ঠিকানা টিভি ডট প্রেস: মাধ্যমিক পরীক্ষার হলে নকলকে কেন্দ্র করে শিক্ষার্থীদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গোলাগুলির একপর্যায়ে দশম শ্রেণির এক শিক্ষার্থী নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন। এমনই ঘটনা ঘটেছে ভারতের বিহার রাজ্যের রোহতাস জেলায়। খবর এনডিটিভি।’

বুধবার (১৯ ফেব্রুয়ারি) পরীক্ষার হলে নকল করা নিয়ে দুই পক্ষের মধ্যে তর্কাতর্কি হয়। পরদিন একই বিষয়কে কেন্দ্র করে আবারও উত্তেজনা সৃষ্টি হলে একপর্যায়ে সংঘর্ষ চরমে পৌঁছে এবং গোলাগুলি শুরু হয়। এতে একজন নিহত ও তিনজন আহত হন।

প্রতিবেদনে বলা হয়েছে, আহতদের মধ্যে একজনের পায়ে এবং অন্যদের পিঠে গুলি লেগেছে। পুলিশ নিহত শিক্ষার্থীর মরদেহ হেফাজতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।

পরিস্থিতি এখনো উত্তেজনাপূর্ণ থাকায় আহতদের চিকিৎসার জন্য নারায়ণ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পুলিশের একটি দল মোতায়েন করা হয়েছে।

এদিকে, নিহত শিক্ষার্থীর পরিবার ও স্থানীয় গ্রামবাসীরা ন্যায়বিচারের দাবিতে মহাসড়ক অবরোধের হুমকি দেন। তবে পুলিশ তাদের সঙ্গে আলোচনা করে ন্যায়বিচারের আশ্বাস দিলে পরিস্থিতি কিছুটা শান্ত হয়।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যায়, অনেক তরুণ ও যুবক রাস্তায় বসে প্রতিবাদ করছে, আর পুলিশ তাদের সরানোর চেষ্টা করছে। ঘটনাস্থলে একটি পানির ট্রাঙ্কর রাখা হয়েছে এবং নিরাপত্তার স্বার্থে ওই এলাকায় যান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

কোনো দলের সঙ্গে সমঝোতা নয়, ৩০০ আসনে প্রার্থী দেবে এনসিপি: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য এনসিপি কোনো দল বা শক্তির সঙ্গে আসনের বিনিময়ে সমঝোতা করবে না বলে জানিয়েছেন দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। রোববার

ট্রাইব্যুনালে আনা হচ্ছে ১৩ সেনা কর্মকর্তাদের, র‍্যাব-বিজিবির কড়া নিরাপত্তা

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে টিএফআই-জেআইসি সেলে গুম-খুনের পৃথক দুই মামলায় ১৩ সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে আজ। এরই মধ্যে নিরাপত্তা জোরদার

যুক্তরাষ্ট্রের শুল্কে অনিশ্চয়তা: ঝুঁকিতে ১০ লাখ পোশাক শ্রমিক

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের রেসিপ্রোকাল ট্যারিফ (পাল্টা শুল্ক) আরোপের প্রেক্ষিতে বাংলাদেশের তৈরি পোশাক খাত (আরএমজি) চরম অনিশ্চয়তার মুখে পড়েছে। দেশটির সঙ্গে উচ্চপর্যায়ের আলোচনায় ইতিবাচক অগ্রগতি না

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দ

ডেস্ক রিপোর্ট: জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব বিবরণীর তথ্য চেয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল

পাগলা মসজিদের দানবাক্সে নতুন রেকর্ড, মিললো ৩২ বস্তা টাকা

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জ শহরের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স আবারো ভেঙেছে আগের সব রেকর্ড। এবার চার মাস ১৭ দিন পর মসজিদের ১৩টি লোহার দানবাক্স খুলে মিলেছে

যশোরের মণিরামপুরে বেড়াতে গিয়ে নারী শ্রমিক ধর্ষনের শিকার, দুই ধর্ষক আটক

জেমস আব্দুর রহিম রানা: যশোরের মণিরামপুরে বেড়াতে গিয়ে এক নারী শ্রমিক ধর্ষনের শিকার হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ওই নারী শ্রমিক ধর্ষনের শিকার হন।