পয়লা বৈশাখে তৌহিদবাদী গণসংস্কৃতির দিকে ফিরে আসুন: হেফাজতে ইসলাম

ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদকে নব্য প্যগানবাদী সংস্কৃতির কারখানা হিসেবে আখ্যা দিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান। তারা বলেছেন, ভারতপন্থী এলিটদের সাংস্কৃতিক ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। পয়লা বৈশাখে তৌহিদবাদী গণসংস্কৃতির দিকে ফিরে আসুন।

রোববার (১৩ এপ্রিল), এক সংবাদ বিবৃতিতে তারা বলেন, পহেলা বৈশাখের শোভাযাত্রাকে নব্য প্যাগানবাদী সংস্কৃতির মোড়লদের হাত থেকে রক্ষা করতে হবে। তৌহিদবাদী গণমানুষের বিরুদ্ধে শুধু সাংস্কৃতিক ফ্যাসিবাদই নয়, ভারতের বশংবদ ফ্যাসিস্ট হাসিনার রাজনৈতিক ফ্যাসিবাদের হাতিয়ার হিসেবেও এটি ব্যবহৃত হয়েছে। ফলে ভারতপন্থী এলিটদের সাংস্কৃতিক ফ্যাসিবাদ নির্মূল করতে না পারলে আমাদের জাতীয় উৎসব ও সংস্কৃতিতে গণমানুষের তৌহিদবাদী চেতনার স্ফূরণের সুযোগ ঘটবে না। তাই ভারতপন্থী সেক্যুলার এলিটদের সাংস্কৃতিক ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান।

তারা আরো বলেন, পৃথিবীতে ধর্মের ইতিহাসের বাইরে কোনো সভ্যতা নেই। ধর্মই হচ্ছে সভ্যতার বাপ-দাদা। এমনকি পশ্চিমা আধুনিকতার জন্মও খ্রিস্টিয় ধর্মসভ্যতার গর্ভে। কিন্তু স্থানকাল নির্বিশেষে আমরা মুসলমানরা মিল্লাতে ইবরাহীম বা ইবরাহিম (আ.)-এর তৌহিদবাদী সভ্যতা ও ইতিহাসের ধারক ও অনুসারী। আমাদের ধর্মীয় ইতিহাস ও সভ্যতার আদি শিকড় আমরা ভুলে যেতে পারি না।

ধর্মীয় এই সংগঠনের নেতারা বলেন, আজকে ধর্মনিরপেক্ষতা ও সর্বজনীনতার নামে যারা সংস্কৃতির ছলে নব্য প্যাগানবাদ চাপিয়ে আমাদেরকে বৈদিক সভ্যতার দিকে ধাবিত করতে চায়, তাদের এই ধূর্ত ইন্ডিয়ান প্রকল্প ও ষড়যন্ত্র নস্যাৎ করে দিতে হবে। সেজন্য পয়লা বৈশাখ উদযাপনকে সবার করে তুলতে তৌহিদবাদী গণসংস্কৃতির দিকে সংশ্লিষ্ট সবাইকে ফিরে আসার জোর আহ্বান করছি।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

আগুনে পুড়ে ছাই শোভাযাত্রার মোটিফ ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’ ও ‘শান্তির পায়রা’

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে এবারের বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার জন্য বানানো দুটি মোটিফ আগুনে পুড়ে গেছে। এর মধ্যে একটি ফ্যাসিবাদের মুখাকৃতি’, অন্যটি ‘শান্তির পায়রা’।

সিরাজগঞ্জে সিপাহি পদে ভুয়া নিয়োগে পৌণে ২২লাখ টাকা আদায়

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সিপাহি পদে ভুয়া নিয়োগপত্র ও পুলিশ ভেরিফিকেশন দেখিয়ে সিরাজগঞ্জের এক যুবকের কাছ থেকে প্রায় ২১ লাখ ৭০ হাজার টাকা

চট্টগ্রামে ১২ লিটার বিদেশি মদসহ মাদক কারবারি গ্রেফতার

চট্টগ্রাম উত্তর প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাই উপজেলায় ১২ লিটার বিদেশি মদসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৬ জুলাই) গভীর রাতে উপজেলার বারইয়ারহাট পৌরসভার পূর্ব

নির্বাচনের পরের দিন পরিবহনে চাঁদাবাজি, গণধোলাই দিল জনতা

নিজস্ব প্রতিবেদক: নির্বাচন শেষ হতে না হতেই সাভারের আশুলিয়ায় যাত্রীবাহী পরিবহনে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। শুক্রবার সন্ধ্যায় বাইপাইল-আবদুল্লাহপুর সড়কে চলাচলকারী কয়েকটি বাস থেকে জোরপূর্বক চাঁদা নেওয়ার সময়

খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে ঢাকায় আসছেন ভুটানের পররাষ্ট্রমন্ত্রী ডি.এন. ধুঙ্গেল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শেষ যাত্রায় অংশ নেবে ভারত, পাকিস্তান, ভুটান ও মালদ্বীপের প্রতিনিধি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা

শীলকূপ ইউনিয়ন জামায়াতের সাধারণ সভা ও সেটাপ প্রোগ্রাম সম্পন্ন

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নের ৭,৮,৯ নম্বর ওয়ার্ড ও শীলকূপ টাইমবাজার ইউনিট জামায়াতের সাধারণ সভা ও সেটাপ প্রোগ্রাম-২৫ সম্পন্ন হয়েছে। সোমবার (৬ জানুয়ারী)