পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু আজ

ঠিকানা ডেস্ক: পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে আজ বুধবার। নিয়ম অনুযায়ী এদিন হজযাত্রীরা ইহরাম বেঁধে মিনায় যাবেন। জোহরের আগে সবাই মিনায় পৌঁছাবেন। এখানে সারাদিন অবস্থান করবেন তারা এবং ৫ ওয়াক্ত (জোহর, আসর, মাগরিব, ইশা ও হজের দিন ফজর) নামাজ আদায় করবেন। পরেরদিন পালিত হবে ইয়াওমে আরাফা বা আরাফা দিবস

সৌদি আরব জানিয়েছে, এরই মধ্যে বিশ্বের ৭১টি দেশ থেকে ৩ হাজার ৩১৪টি ফ্লাইটে হজযাত্রীরা উপস্থিত হয়েছেন। তাদের সাত দিনে উন্নতমানের মেট্রো সার্ভিস দেওয়ার জন্য একটি বিশেষ ট্রেন ৪ হাজার ৯০০ বার আসা-যাওয়া করবে। সড়ক নিরাপত্তায় ৭ হাজার ৪০০ কিলোমিটার রাস্তাকে স্ক্যান করা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে। একই সঙ্গে প্রয়োজনীয় সংস্কার নিশ্চিত করা হচ্ছে।

জানা গেছে, আল মাশায়ের আল মুগাদ্দাসা মেট্রো লাইনে ওই বিশেষ ট্রেনটি চলাচল করবে সাত দিন। এ সময় প্রায় ২০ লাখ হজযাত্রীকে সেবা দেবে তারা। ইংরেজিতে এই ট্রেনটি পরিচিত ‘স্যাক্রেড সাইটস ট্রেন লাইন’ নামে। এটি মক্কার রেলব্যবস্থায় উচ্চ সক্ষমতাসম্পন্ন একটি ট্রেন। বছরে হজের সময় মাত্র সাত দিন এই ট্রেনটি শাটল সার্ভিস দেয়। তারা হজযাত্রীদের বিভিন্ন পবিত্র স্থাপনায় আনা-নেওয়া করে।

এবার হজের খুতবা দেবেন মক্কার পবিত্র মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ ড. সালেহ বিন হুমাইদ। এই খুতবা বাংলাসহ ২০ ভাষায় অনুবাদ করা হবে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

জ্বালানি খাতে ভয়াবহ বিপর্যয়ের শঙ্কা

নিজস্ব প্রতিবেদক: ইরান-ইসরায়েল যুদ্ধে আপাতত বাংলাদেশের জ্বালানি খাতে কোনো প্রভাব না পড়লেও যুদ্ধ দীর্ঘায়িত হলে ব্যাপক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। যুদ্ধ যদি দ্রুত না থামে এবং

কর্মচারীকে মালিক সাজিয়ে আরও ২১ কোটি লোপাট, আসামি সাইফুজ্জামান সিন্ডিকেট

নিজস্ব প্রতিবেদক: কর্মচারীকে মালিক সাজিয়ে নামসর্বস্ব কাগুজে প্রতিষ্ঠানের নামে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) ঢাকার কারওয়ান বাজার শাখা থেকে মোট ২১ কোটি টাকার ঋণ নিয়ে আত্মসাতের

গণ-অভ্যুত্থানের নিষ্ঠুরতম খুনিদের বিচার নিশ্চিত করা হবে : চিফ প্রসিকিউটর

নিজস্ব প্রতিবেদক: চব্বিশের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের নিষ্ঠুরতম খুনিদের বিচার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।, রবিবার ট্রাইব্যুনাল প্রাঙ্গণে প্রেস ব্রিফিংয়ে

সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ১২ মার্চ (বৃহস্পতিবার) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন। এদিন বেলা ১১টায় শুরু হবে এই অধিবেশনের কার্যক্রম। ২০২৪ সালের ৫

ড.ইউনূসকে পূর্ণ সমর্থন ও সহায়তার আশ্বাস বিশ্বনেতাদের

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও তার নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন আন্তর্জাতিক অঙ্গনের বিশিষ্ট নেতারা। শুক্রবার নিউ ইয়র্কে হোটেল

বদলে যাচ্ছে পুলিশ, র‍্যাব ও আনসার সদস্যদের পোশাক

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সরকারের পতনের পর পরিবর্তিত পরিস্থিতিতে পুলিশ বাহিনীর সংস্কারসহ তাদের পোশাক পরিবর্তনের দাবি ওঠে। শেষ পর্যন্ত র‌্যাব, পুলিশ ও আনসার বাহিনীর পোশাক