নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি গ্রেপ্তার

অনলাইন ডেস্ক নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বছর ‘জেন-জি’ আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় তদন্তের অংশ হিসেবে শনিবার তাকে গ্রেপ্তার করা হয়। আন্দোলন দমনে প্রাণহানির ঘটনায় তাঁর দায় সম্পর্কে অনুসন্ধান করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নেপাল পুলিশের মুখপাত্র ওম অধিকারী ওলি এবং তাঁর সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখকের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। ওলির দল কমিউনিস্ট পার্টি অব নেপাল (ইউএমএল)-এর জ্যেষ্ঠ নেতা মিন বাহাদুর শাহি জানান, সকালে ওলিকে তার বাসভবন থেকে নিয়ে যাওয়া হয়েছে।

গত বছর সেপ্টেম্বর মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে সাময়িক নিষেধাজ্ঞার প্রতিবাদ থেকে এই আন্দোলনের সূচনা হলেও পেছনে দীর্ঘদিনের অর্থনৈতিক অসন্তোষ কাজ করেছিল। বিক্ষোভের প্রথম দিনেই দমন-পীড়নে অন্তত ১৯ জন তরুণ প্রাণ হারান। পরবর্তী সময়ে সংঘর্ষে মোট ৭৭ জন নিহত হন।

এ ঘটনায় সরকার-সমর্থিত তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, গুলি চালানোর সরাসরি কোনো নির্দেশ ছিল এমন অভিযোগ প্রমাণিত না হলেও গুলি বন্ধ বা নিয়ন্ত্রণে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। প্রতিবেদনে এই অবহেলাকেই অপ্রাপ্তবয়স্কসহ নিহতের সংখ্যা বৃদ্ধির কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

ওলি সরকারের পতনের পর চলতি বছর ৫ মার্চ অনুষ্ঠিত সংসদ নির্বাচনে জয়ী হন র্যাপার থেকে রাজনীতিবিদ হওয়া বালেন্দ্র শাহ। গত শুক্রবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার এক দিন পরই সাবেক প্রধানমন্ত্রী ওলিকে গ্রেপ্তার করা হলো।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

দাঁড়িপাল্লা’ফেরত পাচ্ছে জামায়াত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীকে দাঁড়িপাল্লা প্রতীকসহ নিবন্ধন ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। বুধবার (৪ জুন) বিকেলে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ নির্বাচন

ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দমনে ৩ লাখের বেশি গুলি ছোড়ে পুলিশ

নিজস্ব প্রতিবেদক: গত বছরের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দমনে সারাদেশে ৩ লাখ ৫ হাজার ১১ রাউন্ড গুলি ব্যবহার করেছিল পুলিশ। এর মধ্যে শুধু রাজধানী ঢাকাতেই ব্যবহার

শাহজাদপুরে যমুনার ভয়াবহ ভাঙন: দুই ইউনিয়নের নয় গ্রাম নদীগর্ভে

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার সোনাতনী ও গালা ইউনিয়নের নয়টি গ্রামে যমুনা নদীর ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। এতে শত শত পরিবার গৃহহীন হয়ে পড়েছে এবং

টেকনাফে দুই পক্ষে দফায় দফায় গোলাগুলি, গ্রামজুড়ে আতঙ্ক

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের টেকনাফে পাহাড়ি সংলগ্ন এলাকা রঙিখালীতে দুই অস্ত্রধারী গ্রুপের মধ্যে আধিপত্যে বিস্তারের দ্বন্দ্বে দফায় দফায় গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে রাতভর থেমে থেমে গুলির শব্দে

বাগেরহাটে পুলিশ রিমান্ডে অসুস্থ হয়ে আসামির মৃত্যু

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে একাধীক মামলার আসামী মোজাফফর (২৬) নামের এক আসামী রিমান্ডে থাকা অবস্থায় অসুস্থ্য হয়ে পরলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৮টায়

জানা গেলো রাজশাহীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে বৃদ্ধের আত্মহত্যার পেছনের কারণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর বাঘায় গত ১৪ এপ্রিল ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে রুহুল আমিন নামে এক বৃদ্ধ আত্মহত্যা করেন। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়।