নেপালের সংসদে ঢুকে পড়লো ছাত্র -জনতা, নিহত ১৪, কারফিউ জারি

নিজস্ব প্রতিবেদক: তরুণদের বিক্ষোভে উত্তাল নেপাল। সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাপস ব্যবহারে নিষেধাজ্ঞা ও দুর্নীতির প্রতিবাদে তীব্র বিক্ষোভ চলছে দেশটিতে।

বিক্ষোভকারীরা সোমবার সংসদ ভবনে প্রবেশের চেষ্টা করলে বিক্ষোভকারীদের ওপর টিয়ারগ্যাস ও রাবার বুলেট ছুঁড়ে নেপাল পুলিশ। এ সময় গুলিও ছোড়া হয়। দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৪ জন নিহত হওয়ার খবর জানা যাচ্ছে। আর আহতের সংখ্যা শতাধিক ছড়িয়েছে। এদের মধ্যে অনেকজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

আর দেশটির হাজার হাজার বিক্ষোভকারী নিরাপত্তাবাহিনীর বাধা উপেক্ষা করে রাজধানীতে অবস্থিত সংসদ ভবনে ঢুকে পড়েছেন। খবর রয়টার্স, এনডিটিভির।

সম্প্রতি নেপালে সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করে দেয়া হয়। গত ৪ সেপ্টেম্বর থেকে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ইউটিউবসহ ২৬টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বন্ধ রয়েছে।

সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদেই মূলত এ বিক্ষোভ। বিক্ষোভকারীরা এই আন্দোলনকে ‘জেন-জি রেভলিউশন’নাম দিয়েছে বিক্ষোভকারীরা।,

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঠমান্ডুতে আজ দুপুর থেকে কারফিউ জারি করেছে প্রশাসন। তবে অনেক জায়গায় কারফিউ ভেঙে ফেলেছে জনগণ।

নেপাল সরকারের ভাষ্য, দেশেটিতে কিছু প্ল্যাটফর্মের মাধ্যমে ভুয়া আইডি ব্যবহারকারীরা ঘৃণা ও গুজব ছড়াচ্ছে, সাইবার অপরাধ করছে এবং সামাজিক সম্প্রীতি নষ্ট করছে।

গত বুধবার পর্যন্ত এসব সামাজিক প্ল্যাটফর্মকে নিবন্ধন করার সবশেষ সময়সীমা বেঁধে দিয়েছিল। সময় পেরিয়ে যাওয়ার পর বৃহস্পতিবার দেশটির টেলিকমিউনিকেশনস অথরিটিকে (এনটিএ) অনিবন্ধিত সামাজিক যোগাযোগমাধ্যমগুলো বন্ধ করার নির্দেশ দেয় নেপাল সরকার।

এর ফলে সরাসরি জনগণের কণ্ঠরোধ করা হচ্ছে বলে দাবি আন্দোলনকারীদের।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

গাজায় একদিনে ৭২ নিহত, মোট প্রাণহানি ছাড়াল ৬০ হাজার ৩৩০

অনলাইন ডেস্ক: ইসরায়েলি বিমান বাহিনীর টানা গোলাবর্ষণে ফিলিস্তিনের গাজা উপত্যকায় শুক্রবার অন্তত ৭২ জন নিহত ও ৩১৪ জন আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যার পর গাজার স্বাস্থ্য

পাকিস্তানে ইসরায়েলবিরোধী বিক্ষোভে ভয়াবহ সহিংসতা, নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে ইসরায়েলবিরোধী বিক্ষোভে দেশটির পুলিশের সঙ্গে কট্টরপন্থী একটি গোষ্ঠীর সদস্যদের মাঝে ব্যাপক সংঘর্ষ হয়েছে। সোমবারের এই সংঘর্ষে অন্তত পাঁচজন নিহত হয়েছেন বলে দেশটির

লন্ডনে ইউনূসের সাক্ষাৎ চেয়ে টিউলিপের চিঠি

ঠিকানা ডেস্ক: যুক্তরাজ্যের সাবেক নগরমন্ত্রী এবং পতিত স্বৈরশাসক শেখ হাসিনার ভাগিনী টিউলিপ সিদ্দিক প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করার জন্য অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছেন। ড. ইউনূসের বিরুদ্ধে

আগামীকাল মুক্তি পাচ্ছেন এটিএম আজহার

নিজস্ব প্রতিবেদক: আগামীকাল সকাল ৯টা থেকে ১০টার মধ্যে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেল থেকে জামায়াতে ইসলামীর শীর্ষস্থানীয় নেতা এটিএম আজহারুল ইসলাম মুক্তি পাবেন বলে জানিয়েছেন আইনজীবী

ওমরাহ যাত্রীদের রেকর্ড ৩০ দিনে মক্কা-মদিনায় ৬ কোটি ৯০ লাখ মুসল্লির সমাগম

নিজস্ব প্রতিবেদক: সৌদি আরবের মক্কা ও মদিনায় অবস্থিত ইসলামের দুই পবিত্রতম স্থান মসজিদুল হারাম ও মসজিদে নববীতে গত এক মাসে প্রায় ৬ কোটি ৯০ লাখ মুসল্লি

বাংলাদেশের নির্বাচন সফলভাবে সম্পন্ন হওয়ায় চীনা দূতাবাসের অভিনন্দন

অনলাইন ডেস্ক: বাংলাদেশের ১৩তম জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও সফলভাবে সম্পন্ন হওয়ায় দেশটির জনগণকে অভিনন্দন জানিয়েছে ঢাকাস্থ চীনা দূতাবাস। একই সঙ্গে নির্বাচনে অগ্রণী অবস্থান নেওয়ায়