নিহত সেনা সদস্য শরীফুলের সিরাজগঞ্জের বাড়িত চলছ শোকের মাতম

সেলিম রেজা সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র শান্তিরক্ষা কার্যক্রম পরিচালনার সময় পুঁতে রাখা বোমা বিস্ফোরণে নিহত বাংলাদেশি শান্তিরক্ষী বাহিনীর সদস্য শরীফুল ইসলামের বাড়িতে চলছে শোকের মাতম।
শোকে ভারী হয়ে গেছে পরিবেশ। শরীফুলের মা পাঞ্জু আরা বেগম নির্বাক হয়ে পড়েছেন। বাকরুদ্ধ হয়ে পড়েছেন বাবা লেবু শেখ।

শরীফুলের বাবা ও মা মাঝে মাঝে অস্পষ্ট কণ্ঠে শুধু বলছেন,তোমরা আমার শরীফুলকে আইনা দাও, এইভাবে সে চইলা যাইতে পারে না।সন্তানের মত্যুর পর থেকে কাঁদতে কাঁদতে বাকরুদ্ধ হয়ে পড়েছেন তার মা, বাবা, ভাই স্ত্রী সহ পরিবারের সদস্যরা। অকালে সন্তান হারানোর শোক যেন কোনোভাবেই সইতে পারছে না মা পাঞ্জু আরা বেগম। এমন করুণ অবস্থা এখন ওই পরিবারের সবারই। পরিবারের আর্তনাদে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ। কাঁদছেন প্রতিবেশীরাও। বুধবার (৫অক্টোবর) সকালে সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকার বেড়াখারুয়া গ্রামের বাড়িতে গিয়ে এমন দৃশ্য দেখা যায়।

পরিবারের একমাত্র উপার্জনকারী শরীফুল। ২০১৭ সালের ২৩ নভেম্বর বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন। মিশনে যাওয়ার ৬ মাস আগে বিয়ে করেন,। দুই ভাই ও এক বোনের মধ্যে শরীফুল সবার বড়। মিশন থেকে ফিরে একমাত্র বোন লাকী খাতুনের বিয়ে দেবার কথা ছিলো, তা আর হলোনা শরীফুলের।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন

সিরাজগঞ্জ প্রতিনিধি: বুধবার (৫ মার্চ), সকালে সিরাজগঞ্জ শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে উদ্বোধন হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্তৃক আয়োজিত প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতা ২০২৪-২৫। জেলা

ভয়াবহ ‘সুনামি’র কবলে ইসরাইল!

আন্তর্জাতিক ডেস্ক: গাজায় যুদ্ধবিরতি এবং পশ্চিম তীর দখলের বিল পাশ হওয়ার মধ্যেই ভয়াবহ এক ‘সুনামি’র কবলে পড়েছে দখলদার ইসরাইল। এমনই ভয়াবহ তথ্য জানিয়েছেন ইসরাইলি সংসদ

স্থায়ী কমিটির সঙ্গে বৈঠকে বসছেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রার আগে দলের স্থায়ী কমিটির সদস্যরা তার সঙ্গে বৈঠক করবেন। আজ রবিবার (৫ জানুয়ারি) রাত ৮টায় রাজধানীর

গণঅধিকারের কর্মীদের পিটিয়ে ‘ডাস্টবিনে’ ফেলার অভিযোগ যুবদল নেতাকর্মীদের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক: টুঙ্গিপাড়ায় নিজ দলের নেতা-কর্মীদের ওপর যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। সোমবার (২৭ জানুয়ারি)।

সিরাজগঞ্জে মাদ্রাসায় নির্বাচনী সভা, ভ্রাম্যমানে সুপারকে জরিমানা 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার বালুকোল ইসলামিয়া দাখিল মাদরাসায় জামায়াতে ইসলামীর নির্বাচনী সভা পরিচালনা করায় সুপারকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে

মসজিদের ভেতরে জামায়াত নেতাকর্মীদের ওপর বিএনপির হামলা, আহত অন্তত ১৬

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় মিরপুর মডেল থানাধীন পীরেরবাগ আল মোবারক