নির্বাচনের পর মোট রিজার্ভ দাঁড়াল ৩৪ দশমিক ৫৪ বিলিয়ন ডলারে

নিজস্ব প্রতিবেদক: এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দেশের অর্থনীতির জন্য স্বস্তির বার্তা দিচ্ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। সবশেষ তথ্য মতে, দেশের মোট রিজার্ভের পরিমাণ বৃদ্ধি পেয়ে ৩৪ দশমিক ৫৪ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি ‘বিপিএম-৬’ অনুসারে দেশে রিজার্ভের পরিমাণ ২৯ দশমিক ৮৬ বিলিয়ন ডলার।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

আরিফ হোসেন খান জানান, আইএমএফের হিসাব অনুযায়ী বিপিএম-৬ পদ্ধতিতে দেশে রিজার্ভ দাঁড়িয়েছে দুই হাজার ৯৮৫ কোটি ৯৩ লাখ ৭০ হাজার ডলারে। অন্যদিকে বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে দেশে মোট রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে তিন হাজার ৪৫৩ কোটি ৯৫ লাখ ডলার। এর আগে গত ৮ জানুয়ারি আইএমএফের হিসাব অনুযায়ী বিপিএম-৬ পদ্ধতিতে দেশে রিজার্ভ ছিল দুই হাজার ৭৮৪ কোটি ৫৩ লাখ ৮০ হাজার ডলারে। অন্যদিকে দেশের মোট রিজার্ভের পরিমাণ ছিল তিন হাজার ২৪৩ কোটি ৯৫ লাখ ১০ হাজার ডলারে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

হাসিনার সীমান্ত সড়কে হুমকিতে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: দুর্গম পাহাড়ি এলাকার মানুষের জীবনমান উন্নয়ন, যোগাযোগব্যবস্থা সহজ করা ও শিল্প-কারখানা প্রতিষ্ঠার অলীক স্বপ্ন দেখিয়ে ২০১৮ সাল থেকে সীমান্ত সড়ক নির্মাণকাজ শুরু করে পতিত

নিবন্ধিত সব রাজনৈতিক দল নিয়েই জাতীয় নির্বাচন: সিইসি

নিজস্ব প্রতিবেদক: নিবন্ধিত সব রাজনৈতিক দল নিয়েই আগামী জাতীয় নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। এ এম এম নাসির উদ্দীন। আজ শনিবার সকালে

কাজিপুরে রাজনৈতিক সহিংসতা: দোকান লুট, বাড়িতে হামলা, আতঙ্কে পরিবার

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চরগিরিশ ইউনিয়নের দক্ষিণ ছালাল গ্রামে এক সংঘবদ্ধ রাজনৈতিক হামলায় দুটি দোকান লুট ও দুইটি বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটেছে। গত

রমনা বোমা হামলায় যাবজ্জীবন দুই, অন্যদের ১০ বছরের সাজা

নিজস্ব প্রতিবেদক: রমনা বটমূলে বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মাওলানা তাজ উদ্দিন ও জুয়েলকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট। সাজাপ্রাপ্ত অন্য আসামিদের ১০ বছর

সিরাজগঞ্জে প্রথম পুণ্য পেট এন্ড ভেট কেয়ার সেন্টারের উদ্বোধন

নজরুল ইসলাম: প্রাণিসম্পদের স্বাস্থ্য সুরক্ষা ও সেবা প্রদানের লক্ষ্যে সিরাজগঞ্জ জেলায় প্রথম যাত্রা শুরু করেছে পুণ্য পেট এন্ড ভেট কেয়ার। বৃহস্পতিবার (১৫ মে) ৮টার দিকে

শান্তিপূর্ণ নির্বাচন হলেও কিছু জায়গায় আমাদের নেতাকর্মীদের ওপর হামলা হয়েছে: জামায়াত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, শান্তিপূর্ণ নির্বাচন হলেও কিছু জায়গায় জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলা হয়েছে। বৃহস্পতিবার