নির্বাচনী মাঠে বিএনপি, আসনভিত্তিক জরিপে একক প্রার্থী নির্ধারণের প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আসনভিত্তিক জরিপ চালাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের নির্ভরযোগ্য তিনজন মাঠপর্যায়ে সরেজমিন তথ্য সংগ্রহ করছেন। তাদের প্রধান কাজ—প্রতিটি আসনে সম্ভাব্য প্রার্থীদের জনপ্রিয়তা, গ্রহণযোগ্যতা ও সাংগঠনিক দক্ষতা যাচাই করা।

দলীয় সূত্র জানায়, এবারের নির্বাচনে তরুণ, শিক্ষিত ও ইমেজসম্পন্ন নেতাদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে। পাশাপাশি ২০০১, ২০০৮ ও ২০১৮ সালের নির্বাচনে অংশ নেওয়া সাবেক প্রার্থীদেরও বিবেচনায় রাখা হচ্ছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, “২০১৮ সালের মতো এক আসনে একাধিক প্রার্থী নয়, এবার একক প্রার্থীই চূড়ান্ত করা হবে।”

ছাত্র-জনতার আন্দোলনের পর দেশের বিভিন্ন আসনে একাধিক নেতা মাঠে সক্রিয় হয়েছেন। কোথাও কোথাও দেখা দিয়েছে নেতৃত্বকেন্দ্রিক দ্বন্দ্ব। এ পরিস্থিতি এড়াতে হাইকমান্ড কয়েকটি আসনে নির্দিষ্ট নেতাদের ‘সবুজ সংকেত’ দিলেও তৃণমূলে একাধিক প্রার্থী তৎপর।

বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী, তফসিল ঘোষণার পর সাক্ষাৎকার গ্রহণ শেষে পার্লামেন্টারি বোর্ড একক প্রার্থী চূড়ান্ত করবে। দলটির স্থায়ী কমিটিই পার্লামেন্টারি বোর্ড হিসেবে দায়িত্ব পালন করে।

দলীয় সূত্রে জানা যায়, এবার মনোনয়ন বাছাইয়ে তরুণ, শিক্ষিত ও জনপ্রিয় মুখকে গুরুত্ব দেওয়ার ফলে কিছু সিনিয়র নেতাকে মনোনয়নের বাইরে রাখা হতে পারে। শরিক দলগুলোকেও কিছু আসন ছাড়ার পরিকল্পনা রয়েছে, যার মধ্যে ঢাকার কয়েকটি আসনও অন্তর্ভুক্ত থাকতে পারে।

অন্যদিকে, জাতীয় নির্বাচন সামনে রেখে সাংগঠনিক কাঠামো পুনর্গঠনে তৎপর বিএনপি। বরিশাল, রাজশাহী, চট্টগ্রাম, ফরিদপুরসহ বিভিন্ন বিভাগে নতুন করে কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে তৃণমূলে কাউন্সিলের মাধ্যমে কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে।

বরিশাল বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান বলেন, “দলীয় শীর্ষ পর্যায়ের নির্দেশনায় দ্রুত সময়ের মধ্যে সকল কমিটি গঠন করা হবে।” ফরিদপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন জানান, দীর্ঘ সময় পর সংগঠনকে প্রাণবন্ত করতে গণতান্ত্রিকভাবে তৃণমূলের ভোটে কমিটি গঠনের চেষ্টা চলছে।

দলটির নেতারা মনে করছেন, দীর্ঘ রাজনৈতিক অচলাবস্থা পেরিয়ে এবার নির্বাচনে অংশ নেওয়া বিএনপির জন্য একটি বড় চ্যালেঞ্জ। তাই সংগঠনকে শক্তিশালী করে আন্দোলন ও নির্বাচনী প্রস্তুতি—দুটোই সমান গুরুত্বে এগিয়ে নিচ্ছে দলটি।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

নব্বইয়ের গণঅভ্যুত্থান দেখেছি, সংস্কারের কথা বলেও নির্বাচিত সরকার কথা রাখেনি: নাহিদ

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)। আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘আমরা ৯০ সালের গণঅভ্যুত্থান দেখেছি, সংস্কারের কথা বললেও নির্বাচিত সরকার সেই কথা রাখেনি। আমরা

চৌহালীতে শিশু বলাৎকারের অভিযোগে বিএনপি নেতা শোকজ

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: ১৪ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে সিরাজগঞ্জের চৌহালী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফকির মো: জুয়েল রানাকে শোকজ করা হয়েছে।

টিপ নিয়ে যারা প্রতিবাদ করলেন

কপালে টিপ পরায় রাজধানীর তেজগাঁও কলেজের প্রভাষক লতা সমাদ্দারকে হয়রানির ঘটনায় অভিযুক্ত পুলিশ সদস্যকে চিহ্নিত করা ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও

সিরাজগঞ্জে রফিকুল ইসলাম খান বলেন: “জামায়াত ক্ষমতায় গেলে রাজা নয়, জনগণের সেবক হবো”

সিরাজগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বলেছেন, জামায়াত যদি জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, তাদের প্রথম অঙ্গীকার হবে রাজা না

 সিরাজগঞ্জে জাতীয় নিরাপদ খাদ্য দিবস নানা কর্মসূচীর মধ্য দিয়ে উদযাপিত 

নিজস্ব প্রতিবেদক: খাদ্য হোক নিরাপদ সুস্থ থাকুক জনগন” এই প্রতিপাদ্বকে সামনে রেখে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জাতীয় নিরাপদ খাদ্য দিবস২০২৫ উপলক্ষে মানব মুক্তি সংস্থার (এমএমএস)আয়োজনে ও পল্লী

লাঙল দিয়ে জাতীয় পার্টির অফিস ভাঙচুর, পালিয়ে গেলেন নেতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদক: দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র হচ্ছে এমন অভিযোগে নওগাঁয় জাতীয় পার্টির মিটিং পণ্ড করে দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নওগাঁর শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর