নিয়োগে সুপারিশ, নাহিদ-নুসরাতকে নিয়ে মুখ খুললেন মাসুদ

নিজস্ব প্রতিবেদক: নিয়োগে সুপারিশ নিয়ে সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম ও নুসরাত তাবাসসুমকে নিয়ে মুখ খুললেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। সোমবার (১৭ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলের এক পোস্টে কথা বলেন তিনি।’

পোস্টে তিনি লেখেন, আউটসোর্সিং নিয়োগে বিজ্ঞপ্তি কিংবা পরীক্ষা হয় না। এটা দৈনন্দিন ব্যাসিসে স্বল্প সময়ের চাকরি। ক্রাইসিস মোমেন্টে জনবল সংকট নিরসনে বিভিন্ন সুপারিশের ভিত্তিতে সাধারণত এই আউটসোর্সিং পদ্ধতিতে নিয়োগ দেওয়া হয়ে থাকে। আর এটা নিয়েই চলছে মিডিয়া ট্রায়াল, চরিত্র হননের অপচেষ্টা।

তিনি লেখেন, নাহিদ ইসলাম ভাই, নুসরাত তাবাসসুম আপুকে আমি অন্তত ৪ বছর ধরে চিনি। ওনাদের পাশে দাঁড়াচ্ছি। কিছু মানুষ চিলে কান নিয়ে গেছে শুনে, চিলের পিছনেই দৌঁড়াচ্ছে। কিন্তু কান কানের জায়গায় আছে কি না তা আর হাত দিয়ে ধরে দেখছে না।

তিনি আরও লেখেন, এই মানুষগুলাকে সামনের ক্রাইসিস সময়ে এদেশের মানুষ পাশে পাবে না। নিজেদের পিঠ বাঁচানোর জন্যে ঠিকই কারো না করো লুঙ্গির নিচে গিয়ে আশ্রয় নেবে।

এই পোস্টের কিছুক্ষণ আগে আরও একটি পোস্ট দেন হান্নান মাসুদ। সেখানে তিনি লেখেন, মিডিয়া ট্রায়াল চলছেই…আর সেই ফাঁদে সবাই পা দিচ্ছেন।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ভারতকে হারিয়ে ১৮ কোটি মানুষকে খুশি করেছি

ক্রীড়া প্রতিবেদক: ২২ বছর পর মঙ্গলবার রাতে ভারতের বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ। ২০০৩ সালের পর এই প্রথম বাংলাদেশের কাছে ১-০ ব্যবধানে হারল ভারতীয় ফুটবল দল।

ফল আসার আগেই ‘বিজয়ী’ ঘোষণা, ধানের শীষ প্রার্থীকে শুভেচ্ছা শিশির মনিরের

নিজস্ব প্রতিবেদক: ফলাফল ঘোষণার আগেই সুনামগঞ্জ- ২ (দিরাই-শাল্লা) আসনে ধানের শীষের প্রার্থী নাসির উদ্দীন চৌধুরীকে অভিনন্দন জানিয়েছেন এই আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির

পাহাড় ধসে বিচ্ছিন্ন বান্দরবানের লামা সড়ক যোগাযোগ

বান্দরবান প্রতিনিধি: টানা বর্ষণে বান্দরবানের লামা উপজেলার লামামুখ এলাকায় পাহাড় ধসে লামামুখ-রাজবাড়ী সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। সোমবার (২৮ জুলাই) ভোররাতে লামা পৌরসভার ৫ নম্বর

শাওয়ালের চাঁদ দেখা গেছে, শনিবার পবিত্র ঈদুল ফিতর

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশের আকাশে শুক্রবার সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। এক মাস রোজা রাখার পর শাওয়াল

ডিবি হেফাজতে মোল্যা নজরুল

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে সংযুক্ত থাকা ডিআইজি মোল‍্যা নজরুল ইসলামকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ, ডিবি। শনিবার সন্ধ্যায় তাকে ডিবি হেফাজতে

এবার গাজায় সেনা পাঠাচ্ছে ৩ মুসলিম দেশ

অনলাইন ডেস্ক: দীর্ঘ দুই বছর ইসরায়েলি আগ্রাসনের পর ফিলিস্তিনের গাজায় শাসক দল হামাসের সঙ্গে দখলদার বাহিনীর যুদ্ধবিরতি চুক্তি হয়েছে। গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের