নারীদের বিরুদ্ধে সহিংসতার প্রতিবাদে রাজশাহী কলেজ ছাত্রদলের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপিড়ন, ধর্ষণ, অনলাইন হেনস্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে মানববন্ধন করেছে রাজশাহী কলেজ শাখা ছাত্রদল। আজ সোমবার (১০ মার্চ) সকালে রাজশাহী কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদের (আবির) নেতৃত্বে রাজশাহী কলেজের মূল ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. আমানুল্লাহ আমান দেশব্যাপী চলমান পরিস্থিতির তীব্র নিন্দা জানিয়ে বলেন, ‘বাংলাদেশের সাধারণ মানুষ ৫ই আগস্টের পর কখনো কল্পনা করতে পারেনি জুলাই শহিদদের রক্তের বিনিময়ে পাওয়া নতুন বাংলাদেশে আছিয়া মতো শিশু ধর্ষণের শিকার হবে। আমাদের সমাজ ব্যবস্থা ৫ আগস্টের চেতনাকে ধারণ করে এগিয়ে যেতে পারছে না।’

তিনি বলেন, বর্তমান রাষ্ট্রকে সিদ্ধান্ত নিতে হবে জুলাই অভ্যুত্থানের পরেও রাষ্ট্র কি অতীতের পচে-গলে যাওয়া সিস্টেমেই থাকবে নাকি দেশের মানুষ যে কারণে যে কারণে রক্ত দিয়েছে সেই প্রত্যাশা পূরণ করবে।

মো. আমানুল্লাহ আমান আরও বলেন, ‘বর্তমান অন্তবর্তীকালীন সরকার যদি দেশের অবস্থা স্বাভাবিক করতে না পারে, তাহলে দেশের মানুষ স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে যেভাবে রাস্তায় নেমেছিল আপনাদের বিরুদ্ধে নামতেও সময় লাগবে না।’

এ ছাড়া মানববন্ধনে উপস্থিত অন্য বক্তারা দেশব্যাপী চলমান পরিস্থিতির তীব্র নিন্দা জানান। বর্তমানে নারীদের ওপর যেভাবে নিপিড়ন বৃদ্ধি পেয়েছে তা প্রতিরোধে আইনের কার্যকারিতা বৃদ্ধির দাবি জানান। ধর্ষণকের শাস্তি একমাত্র ফাঁসি নিশ্চিতের দাবি জানান।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, রাজশাহী কলেজ শাখা ছাত্রদলের সদস্যসচিব মো. আমিনুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মো. রাশিকুজ্জামান প্রিতমসহ অন্য নেতারা।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

এমএলএম নিয়ে সতর্ক করল কেন্দ্রীয় ব্যাংক

অনলাইন ডেস্ক: অযৌক্তিক হারে উচ্চ মুনাফা দেওয়ার নামে প্রতারণা করে সাধারণ মানুষের অর্থ লুট করেছিল যুবক, ডেসটিনির মতো বেশ কিছু প্রতিষ্ঠান। একই প্রক্রিয়ায় কিছু প্রতিষ্ঠান

হাসিনার সন্ত্রাসী কর্মকাণ্ড উসকে দেওয়ার অভিযোগ প্রত্যাখ্যান করে দিল্লির বিবৃতি

আন্তর্জাতিক ডেস্ক: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করে বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ডে উসকানির সুযোগ দেওয়া এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচালের প্রচেষ্টার অভিযোগে ঢাকায় নিযুক্ত

সিরাজগঞ্জে চেম্বার ভবনকে দলীয় প্রভাবমুক্ত করতে ব্যবসায়ীদের উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ভবন ২০২৫ সালের ৫ আগস্টের রাজনৈতিক অস্থিরতার সময় জেলা বিএনপির নেতাদের নিয়ন্ত্রণে চলে যায়। ওইদিন গণঅভ্যুত্থানের পর বিএনপির

বিষ মিশিয়ে দুই মেয়েকে হত্যার পর আত্মহত্যার চেষ্টা বাবার

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার তিতাসে লাচ্ছির সঙ্গে বিষ মিশিয়ে বাকপ্রতিবন্ধী দুই মেয়েকে খাইয়ে বাবা আত্মহত্যার চেষ্টা করেছেন। এতে দুই মেয়ের মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন আছেন বাবা মনু

ইরান একা নয়: কিম জং উন

অনলাইন ডেস্ক: ইরানে ইসরায়েলের হামলা নিয়ে মুখ খুলেছে উত্তর কোরিয়া। দেশটি ইরানের পক্ষে এবং ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছে। উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন আন্তর্জাতিক

রাজধানীর উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার (২১ জুলাই) কলেজের অস্থায়ী ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। ঘণ্টাখানের আগে বিমানটি