নারীকে হত্যাচেষ্টা মামলায় বাবা-ছেলের কারাদণ্ড 

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় আপন চাচাতো বোনকে হত্যাচেষ্টার দায়ে ব্যাংক কর্মকর্তা মুকুল আহাম্মেদ ও তার বাবা মইজু মন্ডলকে ৯ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদেরকে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট খাইরুল ইসলাম এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পিপি আবু হেনা মোস্তফা কামাল।

কারাদণ্ড প্রাপ্তরা হলেন- কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিসাকুন্ডি গ্রামের পূর্ব মন্ডলপাড়ার মৃত রইছ উদ্দিনের ছেলে মইজু মন্ডল (৬৫) ও তার ছেলে মুকুল আহাম্মেদ (৩০)। মুকুল আহাম্মেদ একটি সরকারি ব্যাংকের কর্মকর্তা। রায় ঘোষণার সময় তারা আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পরপরই তাদেরকে পুলিশ পাহারায় জেলা কারাগারে পাঠানো হয়।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ৩০ আগস্ট বেলা ১২টার দিকে খলিশাকুন্ডি গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আসামিরা তফেজ উদ্দিনের মেয়ে রুমা খাতুনকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে ও মারপিট করে। এতে গুরুতর আহত হন রুমা। স্থানীয়রা তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় রুমার ভাই আফজাল হোসেন দৌলতপুর থানায় মামলা দায়ের করেন। ভুক্তভোগী রুমার মাথায় রামদা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। এ কারণে পরবর্তীতে রুমার মানসিক সমস্যা সৃষ্টি হয়। তিনি আজও সুস্থ হয়নি। মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা আসামিদের বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। এরপর আদালত এ মামলায় সাক্ষ্য-প্রমাণ শেষে আজ রায় ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত পিপি আবু হেনা মোস্তফা কামাল বলেন, ব্যাংক কর্মকর্তা মুকুল আহাম্মেদ ও তার বাবা মইজু মন্ডলকে ৯ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় দন্ডপ্রাপ্তরা আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

চার মাসেই ক্ষমতাচ্যুত পেরুর প্রেসিডেন্ট!

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আমেরিকার দেশ পেরু আবারও রাজনৈতিক ভূমিকম্পের মুখে। ক্ষমতা গ্রহণের মাত্র চার মাসের মাথায় অভিশংসনের মাধ্যমে অপসারিত হয়েছেন অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হোসে জেরি।, চীনা

সেনা তৎপরতায় নিরাপদে বের হলেন ডেইলি স্টারের ছাদে আঁটকে থাকা গণমাধ্যমকর্মীরা

নিজস্ব প্রতিবেদক: ঢাকার ফার্মগেটে অবস্থিত ইংরেজি দৈনিক The Daily Star-এর কার্যালয়ে সৃষ্ট উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে ভবনের ছাদে আটকে পড়া সাংবাদিক ও কর্মীদের বাংলাদেশ সেনাবাহিনী, ফায়ার

আজহারের ফাঁসির রায় ছিল পৃথিবীর ইতিহাসে বিচারের নামে অবিচার: আপিল বিভাগ

নিজস্ব প্রতিবেদক: মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড থেকে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের খালাসের রায়ে চারটি পর্যবেক্ষণ দিয়েছেন আপিল বিভাগ। আদালত বলেছেন, ‘আজহারের ফাঁসির রায় ছিল

বেগম খালেদা জিয়াই জাতিকে ঐক্যবদ্ধ করতে পারেন 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাজিব আহসান বলেছেন, দেশ ও জাতির সকল ক্রান্তিকালে সুশীল সমাজ সহ সকল শ্রেণী পেশার মানুষের

ডাকাতের ছুরিকাঘাতে প্রাণ হারানো সেনা কর্মকর্তা নির্জনের পরিবার পেল ফ্ল্যাট

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের চকরিয়ায় ডাকাতের ছুরিকাঘাতে নিহত সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজীম ছারোয়ার নির্জনের বাবা-মায়ের হাতে ঢাকার একটি ফ্ল্যাটের চাবি হস্তান্তর করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। পূর্বাচল জলসিঁড়ি

এবার রাশিয়ার সহায়তায় ৮টি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বানাচ্ছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক: পরিষ্কার ও টেকসই জ্বালানি উৎপাদন বাড়াতে এবার রাশিয়ার সহযোগিতায় আটটি নতুন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে যাচ্ছে ইরান। দেশটির পারমাণবিক শক্তি সংস্থা (Atomic Energy Organization