নাটোরে মাটির নিচে লুকানো ১০ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার, ব্যবসায়ীকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক: নাটোরের সিংড়া উপজেলায় মাটির নিচে পানির ট্যাংকে লুকিয়ে রাখা প্রায় ১০ হাজার লিটার অবৈধ জ্বালানি তেল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় কৃত্রিম সংকট সৃষ্টির উদ্দেশ্যে তেল মজুদের অভিযোগে এক ব্যবসায়ীকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

শনিবার বিকেলে উপজেলার থানা মোড় এলাকায় অভিযান চালিয়ে এসব জ্বালানি তেল উদ্ধার করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত।

অভিযুক্ত ব্যবসায়ী মো. রুবেল (৩৪) ভাটোপাড়া মহল্লার বাসিন্দা মো. বেল্লাল হোসেনের ছেলে। তিনি সিংড়া থানা মোড় এলাকার জ্বালানি তেলের দোকান সততা ট্রেডার্সের স্বত্বাধিকারী।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানা মোড় এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় নিংগইন ভাটোপাড়া মসজিদের দক্ষিণ পাশে একটি বাঁশঝাড়ে মাটির নিচে থাকা পানির ট্যাংকের ভেতরে লুকিয়ে রাখা অবস্থায় প্রায় ১০ হাজার লিটার জ্বালানি তেলের সন্ধান পাওয়া যায়। অবৈধভাবে তেল মজুত রাখার প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত অভিযুক্ত রুবেলকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত জানান, অবৈধভাবে জ্বালানি তেল মজুত করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করা আইনত দণ্ডনীয় অপরাধ। বাজারে জ্বালানির স্বাভাবিক সরবরাহ বজায় রাখতে এবং জনভোগান্তি প্রতিরোধে উপজেলা প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

লেবাননে ইসরায়েলের বিমান হামলায় ২৪ জন আহত

অনলাইন ডেস্ক: যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। এতে আহত হয়েছেন ২৪ জন। ইসরায়েলের দাবি, তারা লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর গাড়ি

স্বৈরচারের সন্ত্রাসীরা বাঁশখালীতে এখনো প্রকাশ্যে চলাফেরা করে: শ্রমিক নেতা মোখতার সিকদার

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: ধনী-গরীব, শিক্ষিত-অশিক্ষিত সকল শ্রেণি-পেশার মানুষের প্রতি আমাদের সম্মান আছে, শ্রদ্ধা, ভালোবাসা, আন্তরিকতা আছে। আমরা অহেতুক কোনো মানুষের সম্মানহানি করতে

৫০ লাখ নয়, বৈধ খাত দেখাতে পারলে ৫ কোটি টাকা বহনেও বাধা নেই: ইসি

নিজস্ব প্রতিবেদক: প্রয়োজনে ৫০ লাখ নয়, ৫ কোটি টাকা বহনেও সমস্যা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেছেন, ভোটের

পিনাকী-ইলিয়াসের বিরুদ্ধে পদক্ষেপ নিতে ফ্রান্স ও যুক্তরাষ্ট্র সরকারের প্রতি আহ্বান

নিজস্ব প্রতিবেদক: প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য ও প্রবাসী সাংবাদিক ও ইউটিউবার ইলিয়াস হোসাইনের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিতে ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।

শেখ হাসিনাকে ফেরাতে প্রয়োজনীয় কাগজপত্র দিল্লিকে দিয়েছে ঢাকা

অনলাইন ডেস্ক: ভারতের সঙ্গে বন্দিবিনিময় চুক্তির আওতায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় কাগজপত্র দিল্লিকে পাঠিয়েছে ঢাকা। বৃহস্পতিবার বিকেলে এক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের

দক্ষিণ কোরিয়ায় নৌবাহিনীর টহল বিমান বিধ্বস্ত, চারজন নিহত

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ কোরিয়ায় নৌবাহিনীর একটি সামুদ্রিক টহল বিমান বিধ্বস্ত হয়ে সব আরোহী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দেশটির কর্তৃপক্ষ জানায়, বিমানটিতে চারজন আরোহী ছিলেন। দক্ষিণ