নবজাগরণ ফাউন্ডেশনের সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ইদবস্ত্র বিতরণ।

নিজস্ব প্রতিবেদক: ইদুল ফিতরে সুবিধাবঞ্চিত শিশুদের আনন্দ আরও বাড়িয়ে দিতে, প্রতিবছরের মতো এবারও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন নবজাগরণ ফাউন্ডেশন ইদের নতুন পোশাক বিতরণ করেছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের ডিনস্ কমপ্লেক্স ভবনে আয়োজিত অনুষ্ঠানে ৪৩ জন সুবিধাবঞ্চিত শিশুর মাঝে ইদের নতুন পোশাক বিতরণ করা হয়। সেই সাথে তাদের জন্য ইফতারের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোহাম্মদ মাঈন উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর ড. মোহাঃ ফরিদ উদ্দীন খান। জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর ড. মো. আখতার হোসেন মজুমদার এবং পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. হাসনাত কবীর।

এছাড়াও উপস্থিত ছিলেন নবজাগরণ ফাউন্ডেশনের উপদেষ্টা ও পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. মনিমুল হক, হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. রুকসানা বেগম, দর্শন বিভাগের অধ্যাপক ড. মো. একরাম হোসেন, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক সাজু সরদার (কো অর্ডিনেটর, পরিজন), সাবেক প্রধান শিক্ষিকা (বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়) কল্পনা রানী ভৌমিক এবং ও মেহেদী সাজিব।

নবজাগরণ ফাউন্ডেশনের সভাপতি মোঃ শহিদুল ইসলাম বলেন,

“শিশুদের মুখে হাসি ফুটানোর লক্ষ্যেই আমাদের এই আয়োজন। তাদের হাসিমুখ দেখার জন্য আমরা প্রতি বছর এমন আয়োজন করার চেষ্টা করি। সুবিধাবঞ্চিতদের নিয়েই আমাদের সমাজ; তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।”

অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে সহ-সভাপতি রওশানুর সিদ্দিকী তুয়া বলেন,

“ইদের আনন্দ প্রতিটি ঘরে পৌঁছে দেওয়ার লক্ষ্যে আমাদের এই প্রয়াস। ধনীরা ইদের আনন্দ উদ্‌যাপন করবে, অথচ সুবিধাবঞ্চিত শিশুরা বঞ্চিত থাকবে—এটা আমরা মেনে নিতে পারি না। আমাদের প্রত্যেকের উচিত নিজ নিজ অবস্থান থেকে তাদের পাশে দাঁড়ানো।”

অনুষ্ঠানের আহ্বায়ক শাহীন আলম বলেন,

“এ ধরনের কর্মসূচি শিশুদের মাঝে উৎসাহ সৃষ্টি করে। ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন আয়োজন করার পরিকল্পনা রয়েছে।”

অনুষ্ঠানের সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করেন ফারজানা আক্তার এবং কাউসার আহমেদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নবজাগরণ ফাউন্ডেশনের উপদেষ্টা খালিদ হাসান, সোহাগ আলী, রাসেল সরকার, নূর জাহান দোলন, রওশান ইসলাম ও বায়েজিদ হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন নবজাগরণ ফাউন্ডেশনের সাবেক সভাপতি অলিউল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মিতুল হাসান মাহিন, মমতা মম, ও রাহাত আরিয়ানসহ প্রমুখ।

অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতায় ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা দপ্তর। সহযোগিতায় ছিল পরিজন, বুক ফরেস্ট লাইব্রেরি এবং বারসিক।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জ চেম্বার প্রেসিডেন্ট বাচ্চুকে ব্যক্তিগত পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করলেন সাংবাদিক নেতা এনামুল

নজরুল ইসলাম: সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু নির্বাচিত হওয়ায় ব্যক্তিগত পক্ষ থেকে ক্রেস্ট তুলে দেন জেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক

কুয়েতে নারীর পোশাক পরে অশ্লীল অঙ্গভঙ্গি, ৭ ভারতীয় গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক: নতুন বছর উদযাপন উপলক্ষে সামাজিকযোগাযোগ মাধ্যমে অশ্লীল ভিডিও পোস্টের দায়ে সাত ভারতীয় নাগরিককে গ্রেফতার করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) কুয়েতের সাইবার ক্রাইম অপরাধ

ড. ইউনূসের পাশে দাঁড়াতে দেশে ফিরবেন পিনাকী-ইলিয়াস ও কনক!

অনলাইন ডেস্ক: বাংলাদেশের যদি প্রয়োজন হয় তাহলে পিনাকী-ইলিয়াস-কনক একসঙ্গে দেশে ফিরবেন বলে জানিয়েছেন অনলাইন অ্যাক্টিভিস্ট ও ইউটিউবার পিনাকী ভট্টাচার্য। শুক্রবার সোয়া ১১টার দিকে এক ফেসবুক

“৫ আগস্ট পাঁচ ঘণ্টা বাথরুমে লুকিয়েছিলাম: ওবায়দুল কাদের”

স্টাফ রিপোর্টার: ছাত্র-জনতার অভ্যুত্থানের দিন পাঁচ ঘণ্টা বাথরুমে লুকিয়ে ছিলেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ভারতের প্রভাবশালী গণমাধ্যম দ্য ওয়াল-এর এক্সিকিউটিভ এডিটর

দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা

ঠিকানা ডেস্ক: জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস উপস্থিত মুসল্লিসহ দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন। শনিবার সকাল সাড়ে ৭টায়

বেলকুচিতে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষনার্থীদের সনদ ও পুরস্কার বিতরণ 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় মহিলা বিষয়ক অধিদপ্তর ও যুবউন্নয়ন অধিদপ্তরের আওতায় যুব মহিলা ও যুবকদেরকে মাস ব্যাপী প্রশিক্ষণ শেষে পুরস্কার বিতরণ করা