ধানমন্ডি ৩২ নম্বর থেকে আ. লীগের কর্মী সন্দেহে আরও একজন আটক

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে আওয়ামী লীগের কর্মী সন্দেহে হাবিবুর রহমান নামের একজন আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে তাকে আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, হাবিবুর রহমান নামের ওই ব্যক্তির ফোনে আওয়ামী লীগের বিভিন্ন পোস্ট ও হোয়াট্সঅ্যাপে কল রেকর্ডিং রয়েছে। থানায় নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করা হবে। এর আগে ধানমন্ডি ৩২ নম্বর এলাকা থেকে ছাত্রলীগ সন্দেহে নির্জন আমিন খান নামে এক শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বেলা ১১টার দিকে তাকে আটক করা হয়। ধানমন্ডি জোনের জ্যেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার শাহ মোস্তফা তারিকুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশের এই কর্মকর্তা জানান, ওই শিক্ষার্থীর বয়স আনুমানিক ১৪ বছর। তার গ্রামের বাড়ি ময়মনসিংহের ভালুকা উপজেলায়। ছাত্রলীগ সন্দেহে তাকে আটক করা হয়েছে। সন্দেহভাজন হিসেবে আটক ওই শিক্ষার্থীর ব্যাগ থেকে ছাত্রলীগ সমর্থিত আলামত জব্দ করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

প্রসঙ্গত, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে রাজধানীসহ আশপাশের জেলায় সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশের পাশাপাশি র‌্যাব, বিজিবি ও সেনা সদস্যরাও নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

১৫ সেনা কর্মকর্তার বিরুদ্ধে গুম মামলা, শুনানির নতুন তারিখ ২৩ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের শাসনামলে গুম-নির্যাতনের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের দুই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সেনা কর্মকর্তাসহ ২৮ জনের বিরুদ্ধে শুনানির দিন ২০ নভেম্বর

সৌদিতে ১৯ হাজারের বেশি অবৈধ অভিবাসী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি সরকার গত ২৬ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত ১৯ হাজারেরও বেশি অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে। দেশটির সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলোর যৌথ অভিযানে এসব

কাতারের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে কাতারের বিনিয়োগকারীদের জন্য একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার কথা জানিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সে দেশের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের

সৌদি থেকে ফিলিস্তিনিদের দোয়া করে অঝোরে কাঁদলেন ড. মাসুদ

ডেস্ক রিপোর্ট: পবিত্র ওমরা হজ্ব পালনের উদ্দেশ্যে গত ৩০ মার্চ স্বপরিবারে সৌদি আরবে গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ও বাউফল উন্নয়ন ফোরামের

গাজায় ট্যাংক বিস্ফোরণে ৩ সেনা নিহত, গোলানে আত্মহত্যা আরেকজনের

অনলাইন ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরাঞ্চলে ইসরায়েলি সামরিক বাহিনীর একটি ট্যাংক বিস্ফোরণে তিন সেনা নিহত হয়েছেন। সোমবার (১৪ জুলাই) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে বলে

সিরাজগঞ্জে শিশু নির্যাতন,ইতিবাচক ও জীবনরক্ষকারী আচরণ বিষয়ক কর্মশালার সমাপনী অনুষ্ঠিত

লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জে শিশু নির্যাতন,ইতিবাচক ও জীবনরক্ষকারী আচরণসমূহ বিষয়ক ২দিন ব্যাপী কর্মশালা সমাপনী অনুষ্ঠিত হয়েছ। মঙ্গলবার দুপুরে বেলকুচি উপজেলা ইসলামিক ফাউণ্ডেশের আয়োজনে জেলা মডেল