ধানমন্ডিতে গাড়ি থেকে চাঁদা আদায়, ভাইরাল ভিডিওর সেই যুবক আটক

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ধানমন্ডির জিগাতলায় প্রাইভেটকার পার্কিং করায় চাঁদা নেওয়া ভাইরাল ভিডিওর যুবককে আটক করেছে ধানমন্ডি থানা পুলিশ।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পরই মঙ্গলবার রাত ১টার দিকে অভিযান চালিয়ে জিগাতলা এলাকা থেকে তাকে ধানমন্ডি থানার হেফাজতে নেওয়া হয়।

আটক ওই যুবকের নাম মো. আশরাফুল (২৩)। আশরাফুল লক্ষীপুরের চন্দ্রগঞ্জ এলাকার নূর আলমের ছেলে। ঢাকার হাজারীবাগ এলাকায় থাকেন তিনি।

ফেইসবুকে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, সাদা শার্ট পরা ওই যুবক রশিদ কেটে এক প্রাইভেটকার আরোহীর কাছ থেকে চাঁদা আদায় করছেন। এ সময় প্রাইভেটকার আরোহী দাবি করেন, ধানমন্ডি ইবনে সিনা হাসপাতালের কাছে গাড়ি পার্ক করায় তার কাছ থেকে চাঁদা নেওয়া হচ্ছে।’

গাড়ির আরোহী এক পুরুষ ও এক নারীর সঙ্গে বাকবিতণ্ডার মধ্যেই চাঁদার টাকা নিচ্ছিলেন ওই যুবক। আরোহীরা ‘মাস্তানি’ করার অভিযোগ তুললে ওই যুবক পাল্টা প্রশ্ন করেন ‘কোনো সমস্যা’ কি-না।

ওই যুবকের নাম জানতে চাইলে বলেন, নাম দিয়ে কি হবে?

ভিডিও করার বিষয়টি টের পেয়ে ওই যুবক ‘ভালো করে’ ভিডিও করতে বলেন এবং টাকা নেওয়ার পর ‘পারলে কিছু করতে’ বলে চলে যান।

পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মো. মাসুদ আলম বলেন, ভিডিওটি ভাইরাল হওয়ার পরপরই অভিযান চালিয়ে আশরাফুলকে আটক করা হয়েছে। তার বিষয়ে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

তাহলে কি চাঁদাকে জাতীয়করণের ঘোষণা দেয়া হলো’, প্রশ্ন জামায়াত আমিরের

নিজস্ব প্রতিবেদক: সড়কে সমঝোতার ভিত্তিতে টাকা নেয়া হলে সেটা চাঁদা নয়, বরং টাকা দিতে বাধ্য করা হলে সেটা চাঁদা বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী

ভূঞাপুরে ইফতার মাহফিলে সালাম পিন্টু

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের ভূঞাপুরে দীর্ঘ ১৭ বছর পরে ভূঞাপুরের মাটিতে ইফতার করলেন সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু। উপজেলার গোবিন্দাসী ইউনিয়ন বিএনপির উদ্যোগে মঙ্গলবার (১১

ফেনী-৩ আসনের সাবেক এমপি লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে আটক করেছে ডিবি

ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে ডিবি আটক করেছে। তাকে সোমবার দিবাগত রাতে ঢাকার বারিধারা ডিওএইএস এলাকার ২ নম্বর লেনের

বেলকুচিতে গরুসহ ৪ চোর গ্রেপ্তার 

জহরুল ইসলাম স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচিতে চোরাই ২ গরুসহ ৪ চোরকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার বিকালে জেলার উল্লাপাড়া থানা এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা

স্বপ্নের নায়ককে হারানোর ২৯ বছর আজ

নিজস্ব প্রতিবেদক: আজ স্বপ্নের নায়ক সালমান শাহে হারানোর ২৯ বছর। মাত্র ২৫ বছর বয়সেই ১৯৯৬ সালের আজকের এই দিনে অসংখ্য ভক্তকে কাঁদিয়ে না ফেরার দেশে

শাহজাদপুরে আকস্মিক বন্যায় ডুবে গেছে কৃষকের স্বপ্ন: পানির নীচে কৃষকের ১শ হেক্টর জমির ধান

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: কথা ছিল স্বপ্নের মতো পরম যত্নে লালিত পাকা ধান ঘরে উঠলে ছেলেমেয়ে নিয়ে সারাবছর খেয়ে পড়ে বেঁচে থাকবেন কৃষক মোহাম্মদ আলী। আশা