ধানখেত থেকে গভীর রাতে নবজাতক উদ্ধার

পঞ্চগড়ের বোদায় গভীর রাতে ধানখেত থেকে একটি নবজাতক উদ্ধার করা হয়েছে। গ্রামবাসীর মাধ্যমে খবর পেয়ে বৃহস্পতিবার দুপুরে বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোলেমান আলী ও বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী শিশুটিকে উদ্ধার করে সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তাদের মাধ্যমে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেছেন। বর্তমানে নবজাতকটি হাসপাতালের নবজাতক বিশেষ পরিচর্যা কেন্দ্রে (স্ক্যানু ইউনিট) চিকিৎসাধীন রয়েছে।

বুধবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার ময়দানদিঘি ইউনিয়নের আওকারী পাড়া থেকে ওই নবজাতককে উদ্ধার করা হয়। স্থানীয় লোকজন বলেছেন, তাঁদের ধারণা, শিশুটিকে ভূমিষ্ঠ হওয়ার পরপরই কেউ ধানখেতের আলে ফেলে রেখে গেছে। তবে আশপাশে খোঁজ নিয়ে এখন পর্যন্ত নবজাতকটির কোনো স্বজনকে পাওয়া যায়নি।

নবজাতকটি উদ্ধারকারী আওকারী পাড়ার লাল মিয়ার স্ত্রী নাসিমা বেগম (৪৫) বলেন, ‘রাতে আমরা ঘুমিয়ে ছিলাম। প্রতিবেশী সুমিলা রানীর (৪৬) চিৎকারে উঠে শিশুর কান্নার শব্দ শুনতে পাই। পরে কাছে গিয়ে দেখি, একটি বাচ্চা পড়ে আছে। বাচ্চাটিকে একটি জোঁকও ধরেছে। পরে বাচ্চাটির নাড়ি (আমবিলিক্যাল কর্ড) কেটে বাড়িতে নিয়ে আসি এবং বাচ্চার শরীর পরিষ্কার করি। পরে স্থানীয় মেম্বারকে খবর দিই।’

নাসিমা বেগম কান্নার শব্দের কাছে গিয়ে দেখেন, ধানখেতের আলে কাঁদছে একটি নবজাতক। এমনকি ওই নবজাতকের শরীরে একটি জোঁক ধরায় শিশুটির শরীর থেকে রক্ত ঝরছিল।

সুমিলা রানী বলেন, তাঁদের বাড়িতে একটি গরু অসুস্থ হয়ে পড়ায় তাঁদের বাড়ির লোকজন রাতে জেগে ছিলেন। রাত তিনটার দিকে হঠাৎ বাড়ির পাশের ধানখেত থেকে শিশুর কান্নার শব্দ শুনতে পান। ভয়ে কাছে না গিয়ে ডাকতে শুরু করেন প্রতিবেশীদের। খবর পেয়ে প্রতিবেশী নাসিমা বেগম কান্নার শব্দের কাছে গিয়ে দেখেন, ধানখেতের আলে কাঁদছে একটি নবজাতক। এমনকি ওই নবজাতকের শরীরে একটি জোঁক ধরায় শিশুটির শরীর থেকে রক্ত ঝরছিল। পরে শিশুটিকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান নাসিমা। পরে তাঁরা স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য নরেশ চন্দ্র রায়কে বিষয়টি জানান। তিনি প্রশাসন ও পুলিশকে খবর দেন।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ চিকিৎসক মনোয়ারুল ইসলাম বলেন, ‘উদ্ধার হওয়া নবজাতকটির শারীরিক অবস্থা মোটামুটি ভালো আছে। আমরা নবজাতকের ওজন দুই কেজি পেয়েছি। হয়তো নির্দিষ্ট সময়ের আগেই নবজাতকটি ভূমিষ্ঠ হয়েছে। এ ছাড়া সামান্য শ্বাসকষ্ট ছাড়া তার আর কোনো সমস্যা এই মুহূর্তে নেই। আমরা আপাতত স্যালাইন দিয়েছি। নবজাতকটিকে ২৪ ঘণ্টা পর্যন্ত পর্যবেক্ষণে রাখার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’

বোদার ইউএনও মো. সোলেমান আলী বলেন, শিশুটিকে উদ্ধারের পর সমাজসেবা কার্যালয়ের একজন সমাজকর্মীর তত্ত্বাবধানে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। যে নারী ওই নবজাতককে উদ্ধার করে নাড়ি কেটেছেন, তাঁকেই আপাতত দেখাশোনার দায়িত্ব দেওয়া হয়েছে। চিকিৎসা শেষে নবজাতকটির বিষয়ে জেলা প্রশাসনের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

এনসিপির পদত্যাগ ও বামপন্থি সংগঠন নিয়ে নতুন রাজনৈতিক প্লাটফর্ম এনপিএর আত্মপ্রকাশ

নিজস্ব প্রতিবেদক: আত্মপ্রকাশ করেছে নতুন রাজনৈতিক প্লাটফর্ম নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন (এনপিএ)। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকাল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রার ঘোষণা করা

বাংলাদেশকে চীন উপহার দেবে ৩ হাসপাতাল, স্থাপিত হবে কোথায়

নিজস্ব প্রতিবেদক: ফ্যাসিস্ট হাসিনা ভারতে পালানোর পর যত সময় গড়িয়েছে চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক তত গভীর হয়েছে। ভারতীয় দাদাবাবুরা স্বৈরাচারের পক্ষ নিয়ে বাংলাদেশে তাদের চিকিৎসা

কানাডায় উৎসবে গাড়ি হামলায় নিহত বেড়ে ১১

কানাডা প্রতিনিধি: কানাডার ভ্যাঙ্কুভার শহরে ফিলিপাইন সম্প্রদায়ের ‘লাপু লাপু ডে ব্লক পার্টি’র উৎসবে গাড়ি হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে। স্থানীয় সময় শনিবার

শের বাংলা স্মৃতি পদক পেলেন সিরাজগঞ্জের বিএনপি নেতা আমির হোসেন সবুজ

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: সাংগঠনিক দক্ষতা, মানবিকতা ও সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য শের বাংলা স্মৃতি পদক-২০২৫ পেলেন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আমির

খুলনায় প্রেস সচিব অবরুদ্ধ, কেএমপি কমিশনারের পদত্যাগ দাবিতে উত্তাল প্রেসক্লাব চত্বর

নিজস্ব প্রতিবেদক: খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনারের পদত্যাগ দাবিতে চলমান আন্দোলনের মধ্যে খুলনা প্রেসক্লাবে গিয়ে অবরুদ্ধ হয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার (২৮ জুন)

ইরান-ইসরায়েল উত্তেজনা: কাতার দূতাবাস থেকে কর্মী সরাল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের ওপর ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার পর মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ায় যুক্তরাষ্ট্র কাতারে অবস্থিত তাদের দূতাবাসের কর্মীদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে। শনিবার (২৮