দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: নয় দিনের যুক্তরাষ্ট্র সফর শেষ করে নিউইয়র্ক থেকে ঢাকায় ফিরেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টাকে বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটটি বৃহস্পতিবার সকাল নয়টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এর আগে, স্থানীয় সময় মঙ্গলবার রাত ১১টা ১০ মিনিটে, বাংলাদেশ সময় বুধবার সকাল নয়টা ১০ মিনিটে নিউইয়র্ক ত্যাগ করেন তিনি।

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাহউদ্দিন নোমান চৌধুরী এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম জন এফ কেনেডি বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে বিদায় জানান।

ইউএনজিএ যোগদানের জন্য গত ২২ সেপ্টেম্বর দিবাগত রাত ১টা ৪০ মিনিটে এমিরেটসের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন প্রধান উপদেষ্টা। এ সময় তার সঙ্গে সফরসঙ্গী হিসেবে ছিলেন দেশের শীর্ষ রাজনৈতিক নেতারা।

যুক্তরাষ্ট্র সফরের সময় প্রধান উপদেষ্টা জাতিসংঘের দুটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

নির্বাচনী মাঠে বিএনপি, আসনভিত্তিক জরিপে একক প্রার্থী নির্ধারণের প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আসনভিত্তিক জরিপ চালাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের নির্ভরযোগ্য তিনজন মাঠপর্যায়ে সরেজমিন তথ্য সংগ্রহ করছেন। তাদের

“ঐক্যই শক্তি”-ইসলামপন্থীদের নেতৃত্বে রাষ্ট্রক্ষমতার প্রত্যাশা চরমোনাই পীরের

নিজস্ব প্রতিবেদক: ইসলামপন্থীদের ঐক্য গঠনের পক্ষে গণ-আকাঙ্ক্ষা তৈরি হয়েছে উল্লেখ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাইর পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, “জোটবদ্ধ

বিএনপি যদি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেয় তাহলে শপথ নেবে না ১১ দলীয় জোট

নিজস্ব প্রতিবেদক: বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিলে কোনো শপথই নেবে না ১১ দলীয় জোট – বলে জানিয়েছেন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ

মেহেরপুরে বিদেশী পিস্তল সহ একজন গ্রেপ্তার 

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরে ১টি বিদেশী পিস্তল,৩ রাউন্ড গুলি ও ২টি ম্যাগজিনসহ গােলাম মােস্তফা ডাকু (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ডাকু জেলার গাংনী পৌর

রায়গঞ্জে দুর্বৃত্তের হামলায় কলেজের ল্যাপটপ ও টিনশেট ঘর ভাংচুর

রায়গঞ্জ সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে একটি কলেজের তিনটি টিনশেট ঘর ও ল্যাপটপ ভাংচুর করেছে দুর্বৃত্তরা। শনিবার ভোর ৬টার দিকে উপজেলার সলঙ্গা থানার দাদপুর জিআর ডিগ্রী

পররাষ্ট্র উপদেষ্টাকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ফোন

নিজস্ব প্রতিবেদক: ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগাঁওয়ে হামলার ঘটনার পর দুই প্রতিবেশী ভারত-পাকিস্তানের উত্তেজনা পৌঁছেছে চরমে। এ হামলার পর থেকে দুই দেশের মধ্যে যুদ্ধ বাধার শঙ্কা