দেওবন্দের প্রধান আল্লামা আরশাদ মাদানী এখন ঢাকায়, বয়ান করবেন আজ

নিজস্ব প্রতিবেদক: পাঁচ দিনের সফরে বাংলাদেশে এসেছেন ভারতের ঐতিহ্যবাহী ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দের সদরুল মুদাররিসিন (প্রধান শিক্ষক) ও জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি আল্লামা সাইয়েদ আরশাদ মাদানী।

বুধবার (২২ জানুয়ারি)। বাংলাদেশে এসেছেন সাইয়েদ আরশাদ মাদানী। বিষয়টি জানিয়েছেন রাজধানীর গুলিস্তানের পীর ইয়ামেনী জামে মসজিদের খতিব ইমরানুল বারী সিরাজী।

ঢাকার মানিক নগরের মারকাজুশ শাইখ আরশাদ আল মাদানী মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ইমরানুল বারী বলেন, বুধবার বেলা পৌনে ১২টায় এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে ঢাকা বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি)। বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টারে খতমে বুখারী জলসায় বয়ান করবেন সফররত আরশাদ মাদানী। জামিয়া মাদানিয়া বারিধারায় খতমে বুখারী মাহফিলে বয়ান করবেন তিনি। সেখান থেকে নারায়ণগঞ্জ ভুইগড় উদ্দেশ্যে রওনা দেবেন। ভুইগড় মাদ্রাসায় দুপুরের খাবার ও বিশ্রাম। বাদ আসর সংক্ষিপ্ত নসিহত ও দোয়া। অতঃপর মাদানী নগর মাদ্রাসার উদ্দেশে রওনা। সেখানে খতমে বুখারী মাহফিলে বয়ান, বাইয়াত, খাবার ও রাতযাপন।

শনিবার হেলিকপ্টারে করে গাজীপুর ও ব্রাহ্মণবাড়িয়া সফর করবেন। ২৬ জানুয়ারি রবিবার তিনি এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে দিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।’

আল্লামা সায়্যিদ আরশাদ মাদানী ব্রিটিশবিরোধী সংগ্রামের প্রাণপুরুষ সাইয়্যেদ হুসাইন আহমদ মাদানির ছেলে ও সাইয়্যেদ আসআদ মাদানির ভাই। বর্তমানে তাকে ভারতের অন্যতম প্রভাবশালী আলেম হিসেবে বিবেচনা করা হয়। বাংলাদেশে তার অসংখ্য ছাত্র ও ভক্ত রয়েছে।

২০২০ সালে দারুল উলুম দেওবন্দের সদরুল মুদাররিসীন ও ২০২১ সালে তিনি পঞ্চম ‘আমিরুল হিন্দ’ নির্বাচিত হন। জমিয়তে উলামায়ে হিন্দ ভারতীয় মুসলমানদের সর্ববৃহৎ পুরোনো প্লাটফর্ম। ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে এ সংগঠনটির জন্ম। উপমহাদেশের স্বাধীনতা সংগ্রামে এ দলটির ব্যাপক অবদান রয়েছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

শিক্ষকের অনৈতিক প্রস্তাবে প্রতিবাদ: আগুনে দগ্ধ ছাত্রী ও সহপাঠী, গ্রেপ্তার অধ্যাপক

অনলাইন ডেস্ক: ভারতের ওড়িশা রাজ্যের বালাসোরে কলেজ শিক্ষকের অনৈতিক প্রস্তাব ও হুমকির প্রতিবাদে এক ছাত্রী নিজের শরীরে আগুন ধরিয়ে দেওয়ার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। এতে তার

ওবায়দুল কাদেরের দেখা মিললো কলকাতায়!

ডেস্ক রিপোর্ট: ক্ষমতাচ্যুত বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের সড়ক, পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের ভারতের কলকাতায় অবস্থান করছেন। দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে আজ শুক্রবার

ছিনতাই-ডাকাতিতে বিনিয়োগ করছে নিষিদ্ধ ছাত্রলীগ! চাঞ্চল্যকর তথ্য ফাঁস

নিজস্ব প্রতিবেদক: দেশজুড়ে বেড়ে চলেছে ছিনতাই-ডাকাতির সংখ্যা। এসব যে দেশকে অস্থিতিশীল করার জন্য ফ্যাসিস্ট হাসিনার দোসরদের ষড়যন্ত্র তা দেশের জনগণ বুঝেছে আরও আগেই। এবার ফাঁস হলো

ফিলিস্তিনি শরণার্থীদের ৬০০ ঘরবাড়ি গুঁড়িয়ে দিল ইসরাইল সেনা

অনলাইন ডেস্ক: ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে ইসরাইলি সেনাবাহিনীর অভিযান টানা ১১৪তম দিনেও অব্যাহত রয়েছে। চলমান এই আগ্রাসনে এ পর্যন্ত ৬০০টি ঘরবাড়ি সম্পূর্ণ

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় আদালতের এজলাস কক্ষ থেকে ধারালো ছুরিসহ জুম্মান খান (২৬) নামের এক যুবককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বেলা ১১টার দিকে বিচারকাজ

বাতিল মতবাদের সাথে কোনো জোট নয়: উলামা-মাশায়েখ সম্মেলনে আলেম ওলামাগণ

নিজস্ব প্রতিবেদক: বাতিল মতবাদের সাথে কোনো জোট করা হবে না। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। মওদূদী ১৯৪১ সালে বাতিল আক্বিদা নিয়ে জামায়াতে ইসলাম প্রতিষ্ঠা করেছেন।