দুই সন্তানসহ সাবেক মেয়র তাপসের ২১ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস, তার সন্তান শেখ ফজলে নাশওয়ান ও শেখ ফজলে নাওয়ার এবং তার স্বার্থ সংশ্লিষ্টদের নামে থাকা ২১ টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (২৪ নভেম্বর) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজের আদালত এ আদেশ দেন। এসব ব্যাংক হিসাবে ১০ কোটি ৩৮ লাখ ৪ হাজার ৭৯৫ টাকা রয়েছে।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এই তথ্য নিশ্চিত করেন।

দুদকের পক্ষে সংস্থাটির সহকারী পরিচালক ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. ফেরদৌস রহমান তার ব্যাংকের হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন।

আবেদনে উল্লেখ করা হয়, শেখ ফজলে নূর তাপসের অর্জিত সকল সম্পদের হিসাব সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা যায়নি। তবে এখন পর্যন্ত তার নিজ, তার সন্তান ও স্বার্থ সংশ্লিষ্টদের নামে ২১ টি ব্যাংক হিসাব পাওয়া গেছে। এসব অস্থাবর সম্পদ যাতে হস্তান্তর, স্থানান্তর বা বেহাত হতে না পারে সেইজন্য ২১ ব্যাংক হিসাব অবরুদ্ধ করা প্রয়োজন।

এর আগে, গত ৫ জানুয়ারি তাপসের বিরুদ্ধে মামলা করে দুদক। মামলায় বলা হয়, আসামি তাপস ক্ষমতার অপব্যবহার করে ৭৩ কোটি ১৯ লাখ ৬৭ হাজার ৩৭ টাকার সম্পদ অবৈধভাবে অর্জন করেছেন৷ এ ছাড়া তিনি নিজ নামে ২৭টি ব্যাংক হিসাবে ২০১৩ সালের ২২ সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের ১৯ আগস্টের মধ্যে তার জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৩০৪ কোটি ৩৩ লাখ ৫৮ হাজার ৫২৮ টাকা জমা ও ২৩৪ কোটি ৮২ লাখ ৬৬ হাজার ৭৫০ টাকা উত্তোলন করেন। অর্থাৎ তিনি তার ব্যাংক হিসাবে মোট ৫৩৯ কোটি ১৬ লাখ ২৫ হাজার ২৭৮ টাকা লেনদেন করেছেন।

এছাড়া তিনি বৈদেশিক মুদ্রাও লেনদেন করেছেন। তিনি তার ব্যাংক হিসাবে ২ লাখ ৬৩ হাজার ৭৩৬ মার্কিন ডলার জমা ও ২ লাখ ৫৩ হাজার ৭৯১ মার্কিন ডলার উত্তোলন অর্থাৎ ৫ কোটি ১৭ লাখ ৫২৭ মার্কিন ডলারের অস্বাভাবিক লেনদেনও করেছেন তিনি।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

নিবন্ধন ফিরে পেল জামায়াত

নিজস্ব প্রতিবেদক: রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় বাতিল করেছেন আপিল বিভাগ। রবিবার দলটির পক্ষে করা আপিল গ্রহণ করে

ফেসবুকে ভিত্তিহীন তথ্য দেয়ায় যুব:দল,স্বেচ্ছা:দ এর প্রতিবাদ 

নিজস্ব প্রতিবেদক: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের নীল সীমান্ত নামের ফেক প্রোফাইলে চৌহালী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন টাইগার, যুবদলের সভাপতি আরমান হোসেন

সিরাজগঞ্জ চৌহালী এনায়েতপুরে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে জমি ভরাট

চৌহালী প্রতিনিধি: সিরাজগঞ্জের যমুনা নদী বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটি নদী। সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলার চৌহালী থানার প্রায় এলাকা ও শাহজাদপুর উপজেলার কিছু এলাকা যমুনা নদীর

আমরা যেন শেখ হাসিনার পাতা ফাঁদে পা না দেই: মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক: দেশের স্থিতিশীলতা বিনষ্ট হচ্ছে, অস্থিরতা সৃষ্টি হচ্ছে। এর জন্য সম্পূর্ণভাবে হাসিনার ফ্যাসিস্ট রেজিম দায়ী বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীর। তিনি

সিরাজগঞ্জে যমুনা সেতুর প্রশস্ততা বাড়াতে পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ

সিরাজগঞ্জ প্রতিনিধি: যমুনা বহুমুখী সেতুর রেল লেন সংস্কার ও সড়কপথ সম্প্রসারণের সম্ভাব্যতা যাচাই, বিস্তারিত নকশা প্রণয়ন এবং ভবিষ্যতে একটি অ্যানেক্স সেতু নির্মাণের জন্য পরামর্শক প্রতিষ্ঠান

গণমাধ্যমের গতিমুখ হবে তরুণদের পক্ষে

রাজনীতির দৃষ্টিকাড়া আদর্শের বয়ান আর বড় বড় রাজনীতিকদের নিয়ে ফ্যান্টাসি চর্চার বদলে তরুণদের স্বপ্নের দিকে ফিরতে হবে গণমাধ্যমকে। নতুন প্রজন্মের আশা-আকাঙ্ক্ষা বুঝে উঠতে হবে। তাদের