ত্রয়োদশ সংসদ নির্বাচনে মোটরসাইকেল শোভাযাত্রা বন্ধের নির্দেশ দিলেন জামায়াতের আমির

নিজস্ব প্রতিবেদক: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে নিজ দলের নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছেন, নির্বাচনি প্রচারের অংশ হিসেবে মোটরসাইকেল শোভাযাত্রা বা র‌্যালি আয়োজন করা যাবে না।

গতকাল (২৪ নভেম্বর) জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিভিন্ন জেলা ও মহানগর নির্বাচনি এলাকায় মোটরসাইকেল র‌্যালি ও শোভাযাত্রা লক্ষ্য করা যাচ্ছে। এসব কর্মসূচির কারণে কিছু দুর্ঘটনা ঘটেছে এবং নেতাকর্মীরা আহত হয়েছেন।

এই পরিস্থিতিতে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান সব জেলা ও মহানগর নির্বাচনি এলাকায় মোটরসাইকেল র‌্যালি ও শোভাযাত্রার ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন, যাতে নির্বাচনি প্রচার নিরাপদ ও সুষ্ঠুভাবে পরিচালিত হয়।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

চাঁপাইনবাবগঞ্জে বিজিবি অভিযানে বিতর্ক, ভিডিও ঘিরে সমালোচনা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবির এক অভিযানের ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে তীব্র বিতর্ক ও সমালোচনা সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা

জিডি হওয়ার এক ঘণ্টার মধ্যে তদন্তের নির্দেশ ডিএমপি কমিশনারের

নিজস্ব প্রতিবেদক: জিডি অনুসন্ধান বিষয়ক প্রশিক্ষণার্থী পুলিশ সদস্যদের উদ্দেশে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, থানায় জিডি করার এক ঘণ্টার মধ্যে

শাহজালালে ১৩০ কোটি টাকার কোকেন জব্দ, গায়ানার নাগরিক আটক

নিজস্ব প্রতিবেদক: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৩০ কোটি টাকার কোকেনসহ ক্যারিবীয় দেশ গায়ানার এক নারীকে গ্রেপ্তার করেছে শুল্ক গোয়েন্দা। ওই নারীর নাম কারেন পিটুলা স্টাফলি।

চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের উদ্যোগে পানিবন্দিদের খাদ্যসামগ্রী বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে পদ্মা ও মহানন্দা নদীর পানি বৃদ্ধি পেয়ে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এতে পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলো চরম দুর্ভোগে পড়েছে। এ অবস্থায় বন্যার্তদের

গাজায় ৮৩৫টি মসজিদ সম্পূর্ণরূপে ধ্বংস করেছে ইসরায়েল

অনলাইন ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দুই বছর ধরে চলা ইসরায়েলি হামলায় ঐতিহাসিক স্থাপত্য ও ধর্মীয় ঐতিহ্য কার্যত নিশ্চিহ্ন হয়ে গেছে। উপত্যকার মোট ১ হাজার ২৪৪টি

বন্ধ হচ্ছে এনআইডি সংশোধন কার্যক্রম

নিজস্ব প্রতিবেদক: ভোটার তালিকা প্রস্তুত ও প্রিন্টের কাজ শুরু হওয়ায় জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন কার্যক্রম আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন