তাহলে কি চাঁদাকে জাতীয়করণের ঘোষণা দেয়া হলো’, প্রশ্ন জামায়াত আমিরের

নিজস্ব প্রতিবেদক: সড়কে সমঝোতার ভিত্তিতে টাকা নেয়া হলে সেটা চাঁদা নয়, বরং টাকা দিতে বাধ্য করা হলে সেটা চাঁদা বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। গত বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। তার সেই মন্তব্যের কড়া সমালোচনা করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া পোস্টে ডা. শফিকুর রহমান প্রশ্ন রেখেছেন, ‘তাহলে কি নবগঠিত সরকারের সড়ক ও সেতুমন্ত্রীর মাধ্যমে চাঁদাকে জাতীয়করণের ঘোষণা দেয়া হলো।’

পোস্টে জামায়াত আমির আরও লিখেছেন, ‘তাহলে কীভাবে দুর্নীতির টুঁটি চেপে ধরা হবে? ব্যাকরণ কিছুই বোঝা যাচ্ছে না। সূচনাতেই বাংলাদেশ কোন দিকে যাচ্ছে?’

চাঁদাবাজির বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে লড়াইয়ের পণ করে তিনি বলেন, ‘প্রিয় জনগণ, চাঁদার কালো থাবা থেকে বাঁচতে হলে লড়তে হবে। এ লড়াইয়ে আপনাদের সঙ্গে আমরা আছি, ইনশাআল্লাহ।’

এর আগে বৃহস্পতিবার সচিবালয়ে নিজ কার্যালয়ে মন্ত্রী শেখ রবিউল আলম বলেছিলেন, ‘সড়কে পরিবহনের চাঁদা যেটা বলা হয়, সেভাবে আমি চাঁদা দেখি না। মালিক সমিতি, শ্রমিক সমিতি আছে, তারা তাদের কল্যাণে এটা ব্যয় করে। এটা অলিখিত বিধির মতো। চাঁদা আমি সেটাকে বলতে চাই, যেটা কেউ দিতে চায় না বা বাধ্য করা হয়।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা চান সিভিল সার্জনরা

বিশেষ প্রতিনিধি: দেশের হাসপাতাল ও সিভিল সার্জনের কার্যালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে আনসারের পাশাপাশি স্বাস্থ্য পুলিশের দাবি করেছেন সিভিল সার্জনরা। পাশাপাশি ভুয়া ডাক্তার, প্রতারক ও ভেজালের

ইসরায়েলকে যে শর্ত দিল হিজবুল্লাহ

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলি আগ্রাসনের অবসান না হওয়া পর্যন্ত অস্ত্র সমর্পণের আহ্বানে সাড়া দেবে না লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।গতকাল শুক্রবার হিজবুল্লাহর আল-মানার টিভি চ্যানেলে সম্প্রচারিত এক

যুদ্ধের চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে ভারত, ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা!

আন্তর্জাতিক ডেস্ক: কাশ্মীরে হামলার পর ভারত যুদ্ধের প্রস্তুতি শুরু করেছে। শুক্রবার (২৫ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম এবিপি আনন্দের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়,

চার মাসেই ক্ষমতাচ্যুত পেরুর প্রেসিডেন্ট!

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আমেরিকার দেশ পেরু আবারও রাজনৈতিক ভূমিকম্পের মুখে। ক্ষমতা গ্রহণের মাত্র চার মাসের মাথায় অভিশংসনের মাধ্যমে অপসারিত হয়েছেন অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হোসে জেরি।, চীনা

পাকিস্তানি বাহিনীর সঙ্গে নিয়ন্ত্রণ রেখায় গোলাগুলিতে এক ভারতীয় সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানি বাহিনীর সঙ্গে নিয়ন্ত্রণ রেখা (এলওসি)-তে গোলাগুলির সময় শহীদ হয়েছেন ভারতীয় সেনাবাহিনীর এক জওয়ান মুরলী নায়েক (২৭)। বৃহস্পতিবার (৮ মে) রাতের এ ঘটনা

এনায়েতপুরে জামায়াতে ইসলামী আলচনা সভা ও ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামী এনায়েতপুর থানার গোপীনাথপুর ৮নং ওয়াড শাখার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শাখা সভাপতি মোঃ আব্দুল আজিজের সভাপতিত্বে এসময়ে