তারেক রহমান ও টুকুর খালাসে শিয়ালকোলে মিষ্টি বিতরণ

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: স্বৈরাচার সরকারের দায়ের করা মিথ্যা মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য, উত্তরবঙ্গের সিংহপুরুষ ইকবাল হাসান মাহমুদ টুকু খালাস পাওয়ায় মিষ্টি বিতরণ করেছেন শিয়ালকোল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম টুপা সরকার।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় শিয়ালকোল বাজার এলাকায় নেতাকর্মীদের সাথে নিয়ে পথচারী ও দলীয় নেতাকর্মীদের মাঝে ১৫ কেজি মিষ্টি বিতরন করা হয়।

মিষ্টিবিতরণকালে ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম টুপা সরকার বলেন, সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারের সন্তান, মাটি ও গণমানুষের নেতা টুকু ভাইয়ের বিরুদ্ধে অবৈধ সরকারের দায়ের করা মিথ্যা মামলায় সুপ্রিম কোর্ট থেকে খালাস পাওয়া আমাদের জন্য গর্বের বিষয়। তিনি শুধু সিরাজগঞ্জ নয়, সারাদেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। তিনি আরও বলেন, টুকু ভাইয়ের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে সরকার গণমানুষের কণ্ঠ রোধ করতে চেয়েছিল। কিন্তু আদালত প্রমাণ করেছে, সত্য ও ন্যায়ের পথকে কোনো ষড়যন্ত্রই দমাতে পারে না। আগামীকাল শুক্রবার ইউনিয়নের মসজিদ মাদ্রাসাগুলোতে বিশেষ দোয়া ও মিষ্টি বিতরন করা হবে বলে জানা গেছে।

এসময় ইউনিয়ন বিএনপি নেতাকর্মী ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

জোরপূর্বক জমি দখল, অন্তঃসত্ত্বা গৃহবধূকে নির্যাতনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সিরাজগঞ্জ প্রতিনিধি:সিরাজগঞ্জের সলঙ্গায় জোরপূর্বক জমি দখল, অন্তঃসত্ত্বা গৃহবধূকে নির্যাতন ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। শনিবার (২৩ আগস্ট) দুপুরে সলঙ্গা বাজারের মাস্টার মার্কেটে

বাংলাদেশেও বড় মাত্রার ভূমিকম্পের শঙ্কা

নিজস্ব প্রতিবেদক: মিয়ানমার ও থাইল্যান্ডের মত বাংলাদেশেও একই মাত্রার ভূমিকম্প হওয়ার শঙ্কা রয়েছে বলে সতর্ক করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। শনিবার (২৯ মার্চ), ফায়ার

বিএনপিতে যোগ দিলেন এনসিপি ও আ. লীগের শতাধিক নেতাকর্মী

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার দাউদকান্দিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ও আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন। জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) পৌরসভার প্রধান সমন্বয় মো. মহাসিন

পাক-আফগান সহিংসতা বন্ধে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জাতিসংঘ মহাসচিবের

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার চলমান সহিংসতা বন্ধে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক শুক্রবার জানান, দুই দেশের

টাঙ্গাইলে চাঞ্চল্যকর ফারুক হত্যা মামলার রায় দুজনের যাবজ্জীবন খান পরিবারের সবাই খালাস 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: দীর্ঘ এক যুগ পর টাঙ্গাইলের ব্যাপক চাঞ্চল্যকর আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা ফারুক আহম্মেদ হত্যা মামলার রায় ঘোষণা করেছেন আদালত। দণ্ডপ্রাপ্তরা

সিরাজগঞ্জে শিশু সুরক্ষা ও জীবনরক্ষকারী আচরণ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জে শিশু সুরক্ষা ও জীবনরক্ষকারী আচরণ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছ। রবিবার সকাল ১০টায় তাড়াশ উপজেলা ইসলামিক ফাউণ্ডেশের আয়োজনে ও ইউনিসেফের