তাদের কপাল ভালো আমার হাতে পড়েনি: মাহবুব কবির মিলন

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর চকবাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বাধা এবং ব্যবসায়ী নেতার আস্ফালনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক অতিরিক্ত সচিব মাহবুব কবীর মিলন। সরকারি কাজে বাধা দেওয়ার পরও সংশ্লিষ্ট থানা পুলিশ মামলা না নেওয়ায় বিস্ময় প্রকাশ করে তিনি একে ‘ভয়াবহ অপরাধ’ হিসেবে অভিহিত করেছেন।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তিনি বলেন, ‘আপনি বাংলার নবাব সিরাজুদ্দৌলা হন বা মোঘল সম্রাট আকবর, মেমো বা রশিদ আপনাকে রাখতেই হবে। তাদের কপাল ভালো আমার হাতে পড়েনি।’

ফেসবুকে তিনি লেখেন ‘ভোক্তার কর্মকর্তা সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডলকে তার সরকারি দায়িত্ব পালনে বাধা দিয়েছে রাজধানীর চকবাজারের মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি। এই সংবাদ ও ভিডিও সবাই দেখেছেন। সরকারি কাজে বাধা প্রদানের জন্য সভাপতির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানা মামলা গ্রহণ করছে না মর্মে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে জানতে পারলাম।’

তিনি লেখেন, ‘ভোক্তা থেকে মামলা দায়ের করার জন্য গতকাল অফিসিয়াল চিঠি দেওয়া হয়েছিল সংশ্লিষ্ট থানায়। ২৪ ঘণ্টা পার হয়ে গেছে কিন্তু মামলা নেয়নি থানা। ভয়াবহ এক ব্যাপার এবং অপরাধ। আপনি বাংলার নবাব সিরাজুদ্দৌলা হন বা মোঘল সম্রাট আকবর, খাদ্য দ্রব্য ক্রয় বিক্রয়, মজুদ, ব্যবহার সবকিছুর ট্রেসেবিলিটি নির্ধারণে আপনাকে মেমো বা রশিদ রাখতেই হবে। এই রশিদ না রাখা, নিরাপদ খাদ্য আইন এবং ভোক্তা আইন, উভয় আইনেই শাস্তিযোগ্য অপরাধ।’

মাহবুব কবীর মিলন, ‘এই রশিদ না রাখা এবং ছোলার অযৌক্তিক মূল্য বৃদ্ধির কারণে ভোক্তা এক ব্যবসায়ীকে মাত্র পাঁচ হাজার টাকা জরিমানা করলে, সেই সভাপতি এতে বাধা প্রদান করেন।’

‘সভাপতি ভবিষ্যতে মৌলভীবাজারে কোনো অভিযান পরিচালনা না করার জন্য ভোক্তার কর্মকর্তাকে সতর্ক করে দেন।

কী দেখছি!! কী শুনছি!! তাদের কপাল ভালো আমার হাতে পড়েনি এরা।’

তিনি লেখেন, ‘ভোক্তার ডিজিকে অনুরোধ করব অতি দ্রুত যৌথ বাহিনী নিয়ে মৌলভীবাজারে অভিযান পরিচালনার জন্য। পুলিশ প্রশাসনের নিকট অনুরোধ, ভোক্তার মামলা গ্রহণ করার জন্য। নাহলে জনকল্যাণ মারাত্মকভাবে ব্যহত হবে। যদি ডিজির মেরুদণ্ড বলে কিছু থেকে থাকে। যদিও তার চাকুরি আছে মাত্র কয়েকমাস।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

দৌলতদিয়ায় যাত্রীবাহী বাস পদ্মা নদীতে ডুবে ৪ নিহত, ১১ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক রাজবাড়ীর দৌলতদিয়া ফেরি ঘাটে বুধবার (২৫ মার্চ) বিকেল সোয় ৫টার দিকে সৌহার্দ্য পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। বাসটিতে

সিরাজগঞ্জে র‌্যাব দেখে পুকুরে ঝাঁপ, পানিতে ডুবে যুবকের মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দে র‌্যাব সদস্যদের দেখে পুকুরে ঝাঁপ দিয়ে ডুবে শাওন রেজা (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার ডিডি শাহবাজপুর গ্রামের নুরুল

ধানের শীষে ভোট না দিলে ‘রেহাই নেই’ বিএনপি নেতার হুমকির ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনের বিএনপি নেতার হুমকির বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ হুমকির কারণে সাধারণ ভোটারদের

একই সঙ্গে কুরআনের হাফেজ হলেন ইতালির নাগরিক দুই ভাই

মাদারীপুর প্রতিনিধি: একই সঙ্গে বাংলাদেশি মাদ্রাসা থেকে কুরআনের হাফেজ হয়েছেন ইতালির নাগরিক দুই ভাই। মাদ্রাসা থেকে পেয়েছেন হাফেজ মর্যাদার পাগড়ি টুপি। স্বপ্ন পূরণে আরব দেশ

মাদারীপুরে আড়িয়াল খাঁ নদীতে অবৈধ বালু উত্তোলনে হুমকিতে ৩ গ্রাম, ভাঙছে ঘর-বসতি

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুর সদর উপজেলার আড়িয়াল খাঁ নদী থেকে অবৈধভাবে ও অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের ফলে ভাঙনের মুখে পড়েছে সদর উপজেলার তিনটি গ্রাম ও শত শত

খুলনায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

খুলনা প্রতিনিধি: খুলনার ডুমুরিয়া উপজেলার আঠারো মাইল এলাকায় মো. শামীম (৪২) নামের যুবদলের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২২ আগস্ট) গভীর রাতে সৈয়দ