তাড়াশ পৌর যুব জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জে তাড়াশে পৌর যুব জামায়াতের উদ্যোগ পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ (১৩ ই রমজান) শুক্রবার বিকেলে পৌর যুব জামায়াতের আয়োজনে তাড়াশ পূর্বপাড়া শাহী জামে মসজিদে পবিত্র রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব পৌর যুব জামায়াতের সভাপতি আব্দুল্লাহ আল মামুন।

ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে রাখেন
উপজেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য মোঃ ইউনুস আলী।
প্রধান বক্তা হিসেবে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা করেন পৌর জামায়াতের সভাপতি মোঃ কাওছার হাবিব।

ইফতার মাহফিলে আরও বক্তব্য রাখেন পৌর জামায়াতের সহ-সভাপতি মাওলানা আলতাফ হোসেন, সেক্রেটারী প্রভাষক আলী আক্কাস, সহকারী সেক্রেটারি এম এ মাজিদ, পৌর যুব জামায়াতের সেক্রেটারি ওমর ফারুকসহ আরো অনেক ।

আলোচনা সভায় বক্তারা বলেন,পবিত্র রমজান আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের‌ষ মাস। এ মাসে বেশি বেশি ইবাদত-বন্দেগির মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা সম্ভব। ইসলামের অন্যতম বিধান জাকাত শুধু দান-সাদকার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এটি সমাজে অর্থনৈতিক ভারসাম্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। ধনী-গরিবের মাঝে সম্পদের সুষম বণ্টন নিশ্চিত করার জন্য জাকাতের গুরুত্ব অপরিসীম।

বক্তারা ইসলামি মূল্যবোধ চর্চা ও সমাজে ন্যায়ভিত্তিক ব্যবস্থাপনা প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, রমজান আমাদের সংযম ও ত্যাগের শিক্ষা দেয়। তাই এ মাসে নিজেকে আত্মশুদ্ধির পথে পরিচালিত করা এবং সমাজের দরিদ্র ও অসহায় মানুষের প্রতি সাহায্যের হাত বাড়ানো প্রত্যেক সামর্থ্যবান মুসলমানের দায়িত্ব।

আলোচনা সভার শেষে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

জেলা আইনজীবী সমিতির নির্বাচন: সভাপতি ছাড়া সব পদেই আ.লীগের জয়জয়কার

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১৫টি পদের মধ্যে আওয়ামীপন্থিরা ১৪টিতে জয় পেয়েছেন। সভাপতি পদ ছাড়া অন্য সব পদে তারা জয়ী হয়েছেন। বৃহস্পতিবার রাত

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জোড়া খুন, চার আসামিকে মৃত্যুদণ্ড

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জোড়া খুনের মামলায় চার আসামিকে মৃত্যুদণ্ড ও আটজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে মৃত্যুদণ্ডপ্রাপ্ত চারজনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড

বেলকুচিতে মহান মে দিবস উপলক্ষে আলোচনা সভা 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: মহান মে দিবস উদযাপন উপলক্ষে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিশ্ব শ্রম দিবস উপলক্ষে রালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শাহজাদপুরে দুই গ্রুপের সংঘর্ষে এক বৃদ্ধ নিহত

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে দুই গ্রুপের সংঘর্ষে এক বৃদ্ধ নিহত হয়েছে। জানাগেছে,উপজেলার রুপবাটি ইউনিয়নের বড় ধনাইল গ্রামে জমিজমা সংক্রান্ত

তাহসানের বিয়ে: ভাঙনের সুর মিথিলা’র সংসারে!

ঠিকানা টিভি ডট প্রেস: প্রায় আট বছর অর্থাৎ ২০১৭ সালের ঘটনা। বাংলাদেশী মডেল-অভিনেতা ও গায়ক তাহসান খান ও অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা হঠাৎই নিজেদের ভক্তদের

রোহিঙ্গা ও স্থানীয়দের সহায়তায় এডিবি’র ৫৮.৬ মিলিয়ন ডলার অনুদান

অনলাইন ডেস্ক: মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গা শরণার্থী ও তাদের আশ্রয়দাতা কক্সবাজারের স্থানীয় জনগণের জন্য অবকাঠামো ও জরুরি সেবা উন্নয়নে বাংলাদেশ সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক