তরুণীকে তুলে নিয়ে ধর্ষণের পর হত্যা, বিএনপির নেতাসহ গ্রেপ্তার পাঁচ  

নিজস্ব প্রতিবেদক: নরসিংদীর মাধবদীতে ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে ভুক্তভোগী কিশোরীকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আহম্মদ আলী দেওয়ানসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দিবাগত রাতে মাধবদীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

অভিযোগ রয়েছে, ধর্ষণের বিচার চাওয়ায় কিশোরী মেয়েকে বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে পুনরায় ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে লাশ সরিষা ক্ষেতে ফেলে দেয়া হয়।

গ্রেফতারকৃতরা হলেন, বিচারক মহিসাষুরা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও মাধবদী কোতয়ালীরচর নাজির দেওয়ানের ছেলে আহাম্মদ আলী দেওয়ান, তার ছেলে মো. ইমরান দেওয়ান, ধর্ষক নুরার চাচাতো ভাই ও একই এলাকার মৃত সাহাবুদ্দিনের ছেলে এবাদুল্লাহ, মো. আজগর আলীর ছেলে মো. আইয়ুব ও হোসেন বাজার এলাকার মৃত মজিবুরে ছেলে গাফফার।,

চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডে গভীর উদ্বেগ ও ধর্ষকসহ সকলকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বিএনপির যুগ্ম-মহাসচিব ও নরসিংদী সদর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য খায়রুল কবির খোকন।

তিনি বলেন, ধর্ষক ও হত্যাকারীসহ সব অপরাধীদের জন্য আমাদের অবস্থান জিরো টলারেন্স। অপরাধী যে দলেরই হোক তাদের ছাড় দেয়ার কোনো সুযোগ নেই। ইতোমধ্যেই ধর্ষক নুরাসহ সব অপরাধীদের গ্রেফতারের জন্য আইনশৃংখলা বাহিনীদের সদস্যদের নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া সার্বিক খোঁজ-খবর নিতে বিএনপির পক্ষ থেকে আমরা নিহতের বাড়ি যাচ্ছি এবং তাদের সর্বাক্তক সহায়তা দেয়ার ব্যবস্থা করা হয়েছে।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানায়, নিহতের বাবা আশরাফ হোসেন বরিশালের বাসিন্দা। কাজের সুবাধে স্ত্রী-কন্যাসহ মাধবদীর বিলপাড় এলাকায় ভাড়ায় বসবাস করতেন। গত ১৫ দিন আগে স্থানীয় বখাটে নূরার নেতৃত্বে ৫/৬ জনের একটি দল এলাকা থেকে মেয়েটিকে তুলে নিয়ে ধর্ষণ করে। পরে ধর্ষণের পর বিচার চেয়ে নিহতের পরিবার মহিসাষুরা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আহাম্মদ আলী মেম্বার ওরফে আহাম্মদ দেওয়ানের দারস্থ হয়। সেখানে ধর্ষক ও তাদের সঙ্গীরা মোটা অঙ্কের টাকা দিয়ে রফাদফার চেষ্টা করেন। ওই সময় রফদফা না হওয়ায় ধর্ষিতার পরিবারকে গ্রাম ছেড়ে চলে যাওয়ার জন্য চাপ প্রয়োগ করা হয়। এর পর বুধবার রাতে বাবা আশরাফ হোসেন তার কাজ শেষে মেয়েকে নিয়ে খালার বাড়িতে রেখে আসতে যাচ্ছিলেন। পথিমধ্যে বড়ইতলা এলাকায় পৌঁছালে নুরার নেতৃত্বে আরও পাঁচজন মিলে তার বাবার কাছ থেকে আমেনাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরে পরিরেরর লোকজনসহ বেশ কিছুক্ষণ খোঁজাখুজির পর না পেয়ে বাড়ি ফিরে যান।

বৃহস্পতিবার দুপুরে একই এলাকার একটি সরিষা ক্ষেত থেকে গলায় ওড়না পেচানো লাশটি দেখতে পায় স্থানীয়রা। পরে মাধবদী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায়।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ময়নাতদন্ত শেষে এ ব্যাপারে নিহতের বাবা মো. আশরাফ জানান, নুরার নেতৃত্বে ৫/৬ জন লোক আমার সামনে থেকে আমার মেয়েকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরে আমরা অনেক খোঁজাখুঁজি করে রাতে আর পাইনি। সকালে আমরা জানতে পারি আমেনার লাশ ঘটনাস্থলে পড়ে আছে। আমার সন্তানকে যারা হত্যা করেছে আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

মাধবদী থানার ওসি মো. কামাল হোসেন জানান, ধর্ষণের ঘটনায় ৯ জনকে আসামি করে মামলা দায়েরের পর মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।

ওসি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত বাকি আসামিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে এবং তাদের আইনের আওতায় আনা হবে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বিএনপি নেতাকর্মীদের পদত্যাগের হিড়িক, নানা বিতর্কে আযম

নিজস্ব প্রতিবেদক: বিএনপির প্রার্থী ঘোষণার পর থেকে টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। এই আসনে মনোনয়ন পাওয়া দলটির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান জড়িয়েছেন নানা

ইটনা হাওর থেকে কোটি টাকার মাছ লুটের অভিযোগ

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের ইটনা হাওরে জলমহাল থেকে দুর্বৃত্তরা প্রায় কোটি টাকার মাছ লুট করে নিয়েছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে ইটনা উপজেলার ধনপুর

বাইডেনের আটকে দেওয়া বোমা ইসরায়েলকে দিতে যাচ্ছেন ট্রাম্প

অনলাইন ডেস্ক: ফিলিস্তিনিদের গাজায় সাধারণ মানুষের ওপর নির্বিচার হামলা চালানোয় দখলদার ইসরায়েলের জন্য তৈরি করা ‘২০০০ পাউন্ডের’ শক্তিশালী বোমার একটি চালান আটকে দিয়েছিলেন সাবেক প্রেসিডেন্ট

দেওয়ানগঞ্জে ড্রাম ব্রিজ ভেঙে চার শিশু নিহত, নিখোঁজ দুই

নিজস্ব প্রতিবেদক জামালপুরের দেওয়ানগঞ্জে একটি ড্রাম ব্রিজ ভেঙে পড়ে ব্রহ্মপুত্র নদে নিমজ্জিত হয়ে চার শিশু নিহত হয়েছে। এ ঘটনায় এখনো দুই শিশু নিখোঁজ রয়েছে। শনিবার

কাশ্মীরে হামলায় ‘নিরাপত্তার ব্যর্থতা’ স্বীকার করল ভারত

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের জম্মু-কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার ঘটনায় নিরাপত্তার ব্যর্থতা স্বীকার করেছে কেন্দ্রীয় সরকার। শনিবার (২৬ এপ্রিল) কাতারভিত্তিক

হুমকি ও অস্ত্র প্রদর্শনের একটি ভিডিও সামাজিক মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে

জামালপুর প্রতিনিধি: প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র দেখিয়ে দলের স্থানীয় নেতাকর্মীদের হুমকি দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী সিরাজুল হক। জামালপুর জেলা বিএনপির কার্যালয়ে